আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রংঝুরি রহস্য
লেখক: মৃগাঙ্ক ভট্টাচার্য || Mriganka Bhattacharya
প্রকাশনী: khoai || খোয়াই পাবলিশিং হাউস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪০৫৳৪৬০-১২%
সাশ্রয় ৳৫৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রংঝুরি চা-বাগানের গেস্ট হাউজে আমাদের নিয়ে এলেন অনিকেতকাকু৷ এখানেই আমাদের থাকার ব্যবস্থা৷ দোতলা বাংলো ধাঁচের কাঠের বিল্ডিং৷ বিরাট বিরাট ঘর৷ দোতলার কাঠের রেলিং দেওয়া বারান্দায় এসে দাঁড়ালে চোখ জুড়িয়ে যায়...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১২৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
রংঝুরি চা-বাগানের গেস্ট হাউজে আমাদের নিয়ে এলেন অনিকেতকাকু৷ এখানেই আমাদের থাকার ব্যবস্থা৷ দোতলা বাংলো ধাঁচের কাঠের বিল্ডিং৷ বিরাট বিরাট ঘর৷ দোতলার কাঠের রেলিং দেওয়া বারান্দায় এসে দাঁড়ালে চোখ জুড়িয়ে যায়৷ দু’-চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত সবুজ জঙ্গল আর নীল পাহাড় যেমন আছে, তেমনি রয়েছে রুপো রংয়ের টলটলে জলের এক পাহাড়ি নদী আর ছবির মতো সবুজ একটা চা-বাগান৷
ব্যাগ-ট্যাগগুলো ঘরে রেখে আড়মোড়া ভেঙে বারান্দায় এসে দাঁড়ালাম আমরা৷ সনাতনকাকু উচ্ছ্বাস দেখিয়ে বললেন, কী অপূর্ব ফোটোজিনিক এই জায়গাটা৷ যেদিকে তাকাই শুধু শান্তি আর শান্তিই যেন ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে৷
অনিকেতকাকু মুখটা বাংলার পাঁচের মতো করে বললেন, আর শান্তি! কী আর বলব, রাতের ঘুম চলে গেছে ক’দিন হল৷ খুব টেনশানের মধ্যে দিয়ে যাচ্ছি আজকাল৷ চাকরি বাকরি রাখাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷
সনাতনকাকু অবাক হয়ে গিয়ে বললেন, সে কী রে! এই না সেদিন বলছিলি এমন নিরুপদ্রব জায়গা ভূভারতে নেই৷ তাহলে? হঠাৎ করে কী এমন হল রংঝুরিতে ?
অনিকেতকাকু বললেন, আর বোল না দাদা, এতদিন ভালই চলছিল সব৷ কিন্তু গত সপ্তাহে কবর খুঁড়ে আরও একটা লাশ চুরি হয়েছে৷ আমরা কাউকে ধরতে পারিনি৷ মিডিয়ায় খবরটা বেরোবার পর ওপরমহল থেকে ডিটেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ সেসব নিয়ে বড় ঝামেলায় আছি৷
সনাতনকাকু বিভ্রান্ত মুখে বললেন, লাশ চুরি করছে কারা? মৃতদেহের অর্গান তো আর কাজে লাগে না৷ তাহলে ডেডবডি চুরি করে কী লাভ? পুলিশ কি এবার থেকে কবরখানা পাহারা দেবে? এ তো মহা ঝামেলা দেখছি!
অনিকেতকাকু একটা শ্বাস ফেলে বললেন, আর একটা সমস্যাও আছে৷ এই রংঝুরি জায়গাটা সীমান্ত এলাকা হওয়াতে ভুটানি টাকাও চোরাপথে ভারতে ঢুকিয়ে দিচ্ছে একটা অসাধু চক্র৷ ভুটানি টাকাকে বলে নুগলট্রাম। সংক্ষেপে ন্যু। আসলে যেহেতু ভুটানের টাকার দাম আমাদের থেকে কম, ভারতের অর্থনীতি মার খাচ্ছে সেজন্য৷ সব মিলিয়ে পুলিশের রাতের ঘুম নেই৷ শান্তি-টান্তি উবে গিয়েছে বিলকুল৷
| নাম | রংঝুরি রহস্য |
|---|---|
| লেখক | মৃগাঙ্ক ভট্টাচার্য |
| প্রকাশনী | khoai || খোয়াই পাবলিশিং হাউস |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ১২৮ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
মৃগাঙ্ক ভট্টাচার্য
মৃগাঙ্ক ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মৃগাঙ্ক ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

khoai || খোয়াই পাবলিশিং হাউস
khoai || খোয়াই পাবলিশিং হাউস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
khoai || খোয়াই পাবলিশিং হাউস-এর সব বই
