রুকু সুকু — Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
রুকু সুকু
পছন্দের তালিকায় রাখুন

রুকু সুকু

লেখক: Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায় || Sanjib Chattopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
রুকুসুকু কি হাসির উপন্যাস? নাকি অ্যাডভেঞ্চার কাহিনী? নাকি রহস্য গল্প? অথবা নেহাতই-পারিবারিক এক উপাখ্যান? এককথায় এর উত্তর দেওয়া সত্যিই কঠিন। কেননা, চেনা ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ বেরিয়ে-আসা এক কিশোর-উপন্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৮৮
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

রুকুসুকু কি হাসির উপন্যাস? নাকি অ্যাডভেঞ্চার কাহিনী? নাকি রহস্য গল্প? অথবা নেহাতই-পারিবারিক এক উপাখ্যান? এককথায় এর উত্তর দেওয়া সত্যিই কঠিন। কেননা, চেনা ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ বেরিয়ে-আসা এক কিশোর-উপন্যাস ‘রুকুসুকু’। এর পটভূমিকা নিঃসন্দেহে পারিবারিক, কিন্তু অ্যাডভেঞ্চারের উত্তেজনা প্রায় প্রতি পৃষ্ঠায়, আবার রহস্যের উপাদানও কম নেই। আর হাসি? সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনায় কৌতুকের স্পর্শ থাকবে না তা কখনও হয়। তাই হাসিও রয়েছে এ-কাহিনীর অনেকখানি জুড়ে। কিন্তু শুধু হাসি, শুধু রোমাঞ্চ, শুধু রহস্য, শুধুই সামাজিক— এমনতর কোনও তকমা এঁটে দেওয়া যাবে না এ-উপন্যাসের গায়ে। সব-মিলিয়ে এবং সব-ছাপিয়ে এ এক স্বতন্ত্র রসের অনন্য স্বাদের উপন্যাস। ছোটরা এ-উপন্যাস পড়ে জীবনকে আরও ঘন করে নিবিড় করে চিনতে শিখবে, দেখতে শিখবে চারপাশের মানুষজন, গাছপালা, পশুপাখি সবকিছুকে, খুলে যাবে তাদের সাতমহলা কল্পনার দরজা, নিজেদেরই অজান্তে কখন যেন, কীভাবে যেন তারা বড় হয়ে উঠবে। জানতে শিখবে, বড় হওয়া মানেই শুধু হারিয়ে যাওয়া নয়, বড় হতে হতে মৃত্যুর চেয়েও বড় হয়ে ওঠার নামই আসল জীবন। এ-যুগের এক অপ্রতিদ্বন্দ্বী লেখকের কলমে ছোটদের জন্য এক অন্য জগতের নিমন্ত্রণ— ‘রুকুসুকু’।
নামরুকু সুকু
লেখকSanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৮৮
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170668589
মুদ্রণ দেশIndia
ওজন215.0
মাপ140 × 215 × 9.33

লেখক পরিচিতি

Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়

Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — রুকু সুকু

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading