আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
রুপালি আলেয়ার আয়োজন
লেখক: জিয়া হাশান || Zia Hashan
প্রকাশনী: Kathaprokash
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪২০৳৪৫০-৭%
সাশ্রয় ৳৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শাহরিক অথবা গ্রামীণ জনপদ-সব ক্ষেত্রেই জিয়া হাশানের কাহিনি বাস্তব জীবনের গভীরতল ছুঁয়ে ছুঁয়ে ক্রমশ ছড়িয়ে পড়ে বহুস্বরের কথাবয়নে। কখনো সেসব দৃশ্যমান জীবন, সময়-পরিসর ও ঘটনা-পরম্পরা বিস্তৃত হয় যন্ত্রণাদগ্ধ ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
শাহরিক অথবা গ্রামীণ জনপদ-সব ক্ষেত্রেই জিয়া হাশানের কাহিনি বাস্তব জীবনের গভীরতল ছুঁয়ে ছুঁয়ে ক্রমশ ছড়িয়ে পড়ে বহুস্বরের কথাবয়নে। কখনো সেসব দৃশ্যমান জীবন, সময়-পরিসর ও ঘটনা-পরম্পরা বিস্তৃত হয় যন্ত্রণাদগ্ধ রক্তস্রোতে, কখনো বিদ্রুপের কঠোর শাসনে। রুপালি আলেয়ার আয়োজন উপন্যাসেও তিনি ওই বহুস্বরের বিন্যাস ঘটিয়েছেন। দেশের দক্ষিণ অঞ্চলের বিল-বাঁওড় অধ্যুষিত কুমুদখালি নামক এক জনপদের কাহিনি। স্বাধীনতা-পরবর্তী বছরগুলোতে গড়ে উঠেছে এই গল্প। যেখানে তৎকালীন রক্ষীবাহিনীর সঙ্গে সর্বহারাদের খুনোখুনি, গ্রামের প্রভাবশালী মহল, থানা-পুলিশ আর এসবের মধ্যে এক পূর্ণিমা রাতে জ্যোৎস্নায়-পাওয়া আনু নামের যুবকের অলৌকিক কর্মকাণ্ড রূপায়িত হয়েছে।
এভাবেই জিয়া হাশান বাস্তবের সঙ্গে মিশিয়ে দিয়েছেন লোকায়ত বিশ্বাস, লোকমিথ। মানুষের দৈনন্দিন জীবনের বাঁকে বাঁকে ঘটে চলে যেন এক জাদুবাস্তবিক পরিস্থিতি।
অন্যদিকে জিয়া হাশানের ন্যারেটিভ। আঞ্চলিক শব্দের ধামাক্কা বিস্তারের সঙ্গে আধুনিক বা নাগরিক রুচিবোধের শিল্পসমন্বয়। বাক্যে বাক্যে খেলা করে কৌতুক, রসবোধ এবং লোকজীবনের ঘনিষ্ঠ আচার-সংস্কৃতির উল্লম্ফন। জিয়া হাশানের উপন্যাস-পাঠের আনন্দ এখানেই। স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক এবং সহজ অধিগম্য-ফলে দারুণ সুখপাঠ্য এই উপন্যাস।
| নাম | রুপালি আলেয়ার আয়োজন |
|---|---|
| লেখক | জিয়া হাশান |
| প্রকাশনী | কথাপ্রকাশ ।। Kathaprokash |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2026 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789843906977 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
জিয়া হাশান
জিয়া হাশান-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জিয়া হাশান-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

কথাপ্রকাশ ।। Kathaprokash
কথাপ্রকাশ ।। Kathaprokash প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
কথাপ্রকাশ ।। Kathaprokash-এর সব বই