আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
পছন্দের তালিকায় রাখুন
সাবধান! সাসপেন্স!
লেখক: ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় || Tridib || Tridib Kumar Chattopadhyay
প্রকাশনী: Patrabharati
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ঘনিষ্ঠ সহকর্মীরা বলেছিলেন-‘ এমন একটি সিরিয়াল শুরু করুন,একেবারে অন্যরকম সাসপেন্স ! যাতে প্রতি সংখ্যাতেই পরের সংখ্যার জন্য পাঠকরা অপেক্ষা করবে !’
এবং তিনি সেই সিরিয়াল লিখতে শুরু করলেন । প্রথমে উপন্যাস- ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২১৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ঘনিষ্ঠ সহকর্মীরা বলেছিলেন-‘ এমন একটি সিরিয়াল শুরু করুন,একেবারে অন্যরকম সাসপেন্স ! যাতে প্রতি সংখ্যাতেই পরের সংখ্যার জন্য পাঠকরা অপেক্ষা করবে !’
এবং তিনি সেই সিরিয়াল লিখতে শুরু করলেন । প্রথমে উপন্যাস- এই আঁধারে । এই ঘটনাটি ঘটতে শুরু করেছিল আজ থেকে ১৮ বছর আগে । এরপর অন্যান্য পত্র পত্রিকায় প্রকাশিত পনেরটি গল্প সেই উপন্যাসের সঙ্গে যুক্ত হয়ে পাঠকের সামনে গ্রন্থিত অবস্থায় এল । বিস্ময়,দুশ্চিন্তা,কল্পনার হাড়হিম মোড়ক নিয়ে একটি চমক-সাবধান ! সাসপেন্স !
নামেই অনুভূত হচ্ছে যে আপনার সামনে একটার পর একটা পৃষ্ঠা উলটে কী ভয়ঙ্কর চমক অপেক্ষমান !
প্রথমেই চলে যাই গল্পের কথায় । থ্রিলার- সাহিত্যের বিভিন্ন স্তরকে কলমের হাড়-হিম জাদুতে ইচ্ছেমতো নাচিয়ে বেড়াতে দেখছি এই গল্পগুলোয় । আমিই সে, অমিত আসছে না , জাঙ্গল সাফারি, দুর্ঘটনার পরে,বৃষ্টিভেজা সন্ধ্যায়, লাস্ট ট্রেনের বন্ধুরা, চোগিয়াল রেস্ট হাউস, সে আসছে, ভূতনাথের বন্ধু, জিন চাই জিন, জানি না, হোস্টেলের রাত, টুঙ্গি যাত্রা, রূপের অরূপ-দর্শন, বড় আদরের ছোটবোন । এই গল্পগুলোর পরে আসছি উপন্যাস ‘এই আঁধারে’-র প্রসঙ্গে । কল্পবিজ্ঞানকে নিয়ে চমকপ্রদ উপন্যাস এই আঁধারে । লেখকের মন্ত্রগুপি লেখার মধ্যে ধীরে ধীরে পা ফেলে । অনিন্দ্য, অনাথবাবু,ভবতারণবাবু,সাঁটুয়াবাবা এবং…না, গল্প বলে দেওয়ার নয় । তাহলে সাসপেন্স রইল কোথায় ? কারণ
সাসপেন্স হল এইগল্পগুলির সেরা বৈশিষ্ট্য । পাঠককে যা আনন্দদায়ক মোহ বা উত্তেজনার অনুভূতি দেয় , যা চরম আশঙ্কা,অনিশ্চয়তা, পূর্বানুমানক্ষমতা, উদ্বেগ –মিশ্রিত এক অবস্থা । এটি তৈরি হয়েছে রহস্যপূর্ণ ,অননুমেয় উত্তেজনাময় দশা থেকে যা পাঠককে পরিণাম নিয়ে ভাবতে বাধ্য করে । এই গল্পগুলো পাঠককে খাদের কিনারে দাঁড় করিয়ে দেওয়ার অনুভূতি দেয় । এখানে সাসপেন্স বেশির ভাগ সময়ে ভয় ও আশার সঙ্গে জড়িয়ে থাকে দুমুখো সাপএর মত । অ্যারিষ্টটলের কনসেপ্ট অফ ফিয়ার বা ভয়ের দর্শন ‘সাসপেন্স’ শব্দ দিয়ে সবচেয়ে ভাল বোঝানো যায় । পাঠক সমূহ বিপদ ও অশুভ সম্পর্কে অবগত থাকে, গল্পের চরিত্রগুলোকে ‘সাবধান’ করতে চায় ! পারে না ! এবং দেখা যায় সাসপেন্সড হওয়ার উত্তেজনা শেষপর্যন্ত একটি চূড়ান্ত অবস্থায় পাঠককে হাজির করে । লেখকের
কল্পনাশক্তি, ভাষার সাবলীলতা পাঠককে টানটান শ্বাসরুদ্ধকর অবস্থায় আনতে সাহায্য করে ।
গল্পগুলোর ভেতরে ঢুকতে হবে পাঠককেই ।
| নাম | সাবধান! সাসপেন্স! |
|---|---|
| লেখক | ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় || Tridib |
| প্রকাশনী | Patrabharati || পত্রভারতী |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ২১৬ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় || Tridib
ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় || Tridib-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় || Tridib-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Patrabharati || পত্রভারতী
Patrabharati || পত্রভারতী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Patrabharati || পত্রভারতী-এর সব বই