সাদা কালো স্মৃতি — অরিন্দম গঙ্গোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সাদা কালো স্মৃতি
পছন্দের তালিকায় রাখুন

সাদা কালো স্মৃতি

লেখক: অরিন্দম গঙ্গোপাধ্যায় || Arindam Gangopadhyay
প্রকাশনী: shalidhan

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭২০৳৮০০-১০%

সাশ্রয় ৳৮০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কোনো কিছু যখন আত্মপ্রকাশের পঞ্চাশ বছর পরেও মানুষের মন থেকে মোছা যায় না তখন সেই সৃষ্টি নিয়ে আলোচনার অবকাশ থেকে যায়। হংসরাজ ছবিটি তেমনই এক সৃষ্টি। ১৯৭৬ সালে যখন এ ছবি মুক্তি পায় তখন বাংলা ছবি ধীরে ধী...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

কোনো কিছু যখন আত্মপ্রকাশের পঞ্চাশ বছর পরেও মানুষের মন থেকে মোছা যায় না তখন সেই সৃষ্টি নিয়ে আলোচনার অবকাশ থেকে যায়। হংসরাজ ছবিটি তেমনই এক সৃষ্টি। ১৯৭৬ সালে যখন এ ছবি মুক্তি পায় তখন বাংলা ছবি ধীরে ধীরে পড়তির দিকে। মহানায়ক উত্তমকুমার তখনো দাপিয়ে বেড়াচ্ছেন ঠিকই, সৌমিত্র চট্টোপাধ্যায়ও মাঝে মাঝে ঝলসে উঠছেন। কিন্ত তেমন যেন মন ভরছিল না। যদিও হংসরাজ যে বছর মুক্তি পেয়েছিল সে বছর দুটি ছবি, একটি উত্তমকুমার অভিনীত বহ্নিশিখা, আরেকটি সুচিত্রা সেন-সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত দত্তা ভালো সফল হয়েছিল। কিন্তু তথাকথিত তারকাবর্জিত আনকোরা ছেলে-মেয়েদের নিয়ে তৈরি ছবি হংসরাজ তোলপাড় করে দিয়েছিল। বিশেষ করে মফঃস্্সলে সাড়া ফেলে দিয়েছিল। শুধু তাই নয়, সারা বাংলা মাতিয়ে তুলেছিল এই ছবির গান। যার বিষয়বস্তু ছিল গ্ৰামের এক গরীব বাউল ছেলের রেডিওতে গান গাইবার সুযোগ পাওয়ার সংগ্ৰামের কাহিনি। আজকের সময়ে দাঁড়িয়ে যখন রেডিওর সেই জৌলুস আর নেই। টেলিভিশন-মোবাইল-ওটিটি অনেকটা জায়গা দখল করে নিয়েছে তখনো কোন মন্ত্রশক্তিতে হংসরাজকে পঞ্চাশ বছরেও মানুষ ভুলতে পারেনি? এ তো গবেষণার বিষয়। কিন্তু এরকম ইতিহাস সৃষ্টির পরেও হংসরাজ আজও অবহেলিত। কোনো পত্র-পত্রিকায়, সামাজিক মাধ্যমে সেরকম কোনো উল্লেখ নেই যে হংসরাজ পেরিয়ে এসেছে পঞ্চাশটি গৌরবময় বছর। নিতান্ত সাদামাটা বাহুল্যবর্জিত হলেও তাকে মুছে ফেলা যায়নি। এইরকম উদাসীনতার বাতাবরণে ফিরে দেখা যাক কেমন ছিল পঞ্চাশ বছর আগের সেই দিনগুলি? পাঠকদের সেই অজানা কাহিনি শোনাতে কলম ধরলেন হংসরাজ স্বয়ং।
নামসাদা কালো স্মৃতি
লেখকঅরিন্দম গঙ্গোপাধ্যায়
প্রকাশনীশালিধান প্রকাশন
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789347883026
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

অরিন্দম গঙ্গোপাধ্যায়

অরিন্দম গঙ্গোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অরিন্দম গঙ্গোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

শালিধান প্রকাশন
শালিধান প্রকাশন

শালিধান প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

শালিধান প্রকাশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — সাদা কালো স্মৃতি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading