আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সফলতা-নিষ্ফলতা (প্রামাণ্য পাঠ)
লেখক: জীবনানন্দ দাশ || Jibanananda || Jibanananda Das
প্রকাশনী: Pratikshan
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৩০৳৯৫০-১৩%
সাশ্রয় ৳১২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
জীবনানন্দ দাশ
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
১৯৩২ সালের ৫-৬ জুলাই। লিটারেরি নোট্স -এর খাতার এন্ট্রি অনুযায়ী, জীবনানন্দ দাশের বাবা কাজের খোঁজে তাঁকে কলকাতা যেতে বলছেন। পরের এন্ট্রি ৭-৮ তারিখের, যেখানে তিনি বরিশা...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
জীবনানন্দ দাশ
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
১৯৩২ সালের ৫-৬ জুলাই। লিটারেরি নোট্স -এর খাতার এন্ট্রি অনুযায়ী, জীবনানন্দ দাশের বাবা কাজের খোঁজে তাঁকে কলকাতা যেতে বলছেন। পরের এন্ট্রি ৭-৮ তারিখের, যেখানে তিনি বরিশাল থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করছেন। কলকাতা থেকে ফিরছেন দু-মাস পরে। এই জুলাই-অগাস্টে মোট যে পাঁচটি উপন্যাস লিখছেন তিনি, ধরে নেওয়া যায় সফলতা-নিষ্ফলতা তার শেষতম।
গদ্যনির্মাতা জীবনানন্দকে বুঝে উঠতে অপরিহার্য এই আখ্যানটি আদতে চারটি খাতাজুড়ে একটি ‘সফল’ উপন্যাসের কাঠামো তৈরির পরিকল্পনা। নিখিলের বয়ানে জীবনানন্দ যেন ‘সফলতা’ ও ‘নিষ্ফলতা’-র সংজ্ঞাকে ক্রমাগত গড়েছেন এবং ভেঙেছেন। আখ্যান লেখার ক্ষেত্রে ব্যক্তিগত জীবন ও পরিপার্শ্বের উপাদানকে মূল উপজীব্য করেও তা নিয়ে বোধ হয় তিনি কোনোমতেই খুশি হতে পারছিলেন না, বিশেষত গদ্যের আঙ্গিক নিয়ে তাঁর অতৃপ্তি স্পষ্ট এই উপন্যাসে। পার্থিব প্রাপ্তি-অপ্রাপ্তির চেয়েও লেখকজীবনের এই নিষ্ফলতাই আরও প্রকট হয়ে উঠছিল কি তাঁর কাছে? কলকাতা ছেড়ে যাবার ঠিক আগে, ১৯৩২-এর সেপ্টেম্বরের এন্ট্রিতে তাই কি লেখেন ‘Awfully unsuccessful attempt with Baneswar : a great waste..’?
পাণ্ডুলিপির মূল-অনুসারী এই প্রামাণ্য পাঠ জীবনানন্দের গদ্যচর্চার ক্ষেত্রকে আরেকটু উর্বরা করবে, আশা করা যায়।
প্রকাশনা প্রতিক্ষণ
| নাম | সফলতা-নিষ্ফলতা (প্রামাণ্য পাঠ) |
|---|---|
| লেখক | জীবনানন্দ দাশ || Jibanananda |
| প্রকাশনী | প্রতিক্ষণ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789394205093 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
জীবনানন্দ দাশ || Jibanananda
জীবনানন্দ দাশ || Jibanananda-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জীবনানন্দ দাশ || Jibanananda-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

প্রতিক্ষণ
প্রতিক্ষণ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
প্রতিক্ষণ-এর সব বই