আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সফোর সফর
লেখক: রোহণ কুদ্দুস || Rohon Kuddus
প্রকাশনী: Sristisukh || সৃষ্টি সুখ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২২৫৳২৫০-১০%
সাশ্রয় ৳২৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘সফোর সফর’ পড়তে আপনাদের ভাল লাগবেই। কয়েকটা লেখা – যেমন ‘রামন আর ইমলিপ্রিয়ার গল্প’, ‘ইয়াকুব এবং লিফট সংক্রান্ত একটি গল্প’, ‘নিমোর জন্ম’, ‘আ লাইফ লেস অর্ডিনারি’, ‘শিশির স্যর’ – পড়ে চোখ দিয়ে জল পড়তে শুরু...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
‘সফোর সফর’ পড়তে আপনাদের ভাল লাগবেই। কয়েকটা লেখা – যেমন ‘রামন আর ইমলিপ্রিয়ার গল্প’, ‘ইয়াকুব এবং লিফট সংক্রান্ত একটি গল্প’, ‘নিমোর জন্ম’, ‘আ লাইফ লেস অর্ডিনারি’, ‘শিশির স্যর’ – পড়ে চোখ দিয়ে জল পড়তে শুরু করলে বাধা দেবেন না। হাসতে ইচ্ছে হলে পড়ুন ‘লবেঞ্চুষের নো প্যান্টস ডে’, ‘ফ্রি কিক’ বা ‘হ্যালো সৃষ্টিসুখ’। বাকিগুলোকেও সাধারণ মনে করার কোনো কারণ নেই।
তবে, অসুবিধে আছে। আপত্তি আছে। নালিশ আছে।
এ রকম বলিষ্ঠ যার লেখার হাত, সে কেন শুধুমাত্র ব্লগ সংগ্রহ প্রকাশ করে নমো নমো করে দায় সারবে? এই লেখাগুলোর বেশ কিছুর আর যাই থাক, সার্বিক সাহিত্যমূল্য হয়ত তেমন নেই। এ এক তাৎক্ষণিক অনুরণন – পড়ে ভাল লাগল, পড়া শেষ করে একপাশে সরিয়ে রাখা হ’ল গোছের ব্যাপার। অথচ এই হাত সৃষ্টি করতে পারে অনির্বচনীয় সুখ। অনবদ্য ছোটগল্প, বড়গল্প, রম্যরচনা, উপন্যাস। রোহণের আগের গল্প সঙ্কলন ‘নতুন কবিতার কবি’-তে তেমন সৃষ্টির বীজই নিহিত ছিল বড় মাত্রায়।
— অমিতাভ প্রামাণিক
| নাম | সফোর সফর |
|---|---|
| লেখক | রোহণ কুদ্দুস |
| প্রকাশনী | Sristisukh || সৃষ্টি সুখ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9781635356991 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রোহণ কুদ্দুস
রোহণ কুদ্দুস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রোহণ কুদ্দুস-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Sristisukh || সৃষ্টি সুখ
Sristisukh || সৃষ্টি সুখ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sristisukh || সৃষ্টি সুখ-এর সব বই