আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সাগর পারের স্বরলিপি
লেখক: রাহুল রায় || Rahul Roy
প্রকাশনী: lyriqal
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ফোটো - স্বপ্না রায়
কলকাতায় জন্ম, বড় হওয়া এক যুবক অ্যামেরিকায় পড়তে এসেছিল সত্তর সালের মাঝামাঝি। আসার পর থেকেই নতুন দেশের নানা চমক। তারপর পড়াশুনো শেষ করা, দেশের ইউনিভারসিটির সহপাঠিনীকে বিয়ে করা ও বস্টনে...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ফোটো - স্বপ্না রায়
কলকাতায় জন্ম, বড় হওয়া এক যুবক অ্যামেরিকায় পড়তে এসেছিল সত্তর সালের মাঝামাঝি। আসার পর থেকেই নতুন দেশের নানা চমক। তারপর পড়াশুনো শেষ করা, দেশের ইউনিভারসিটির সহপাঠিনীকে বিয়ে করা ও বস্টনে এসে নতুন জীবন শুরু নতুন কোনও ঘটনা নয়। বর্তমানে অ্যামেরিকায় এসে বাকি জীবন কাটানো জল-ভাতের ব্যাপার। এক নতুন সমাজে এসে পুরনো ভাবধারা সরিয়ে নতুন জীবন আত্মস্থ করা, আছে চেনা-পরিচয়ের উষ্ণ বোঝাপড়া। সেসব সরল ও স্বাভাবিক। কিন্তু তিনি বেছে নিলেন এক অন্য জীবন যা পুরোপুরি বাঙালি সংস্কৃতি কেন্দ্রিক। পুজোর সংগঠন থেকে শিল্পকর্ম ও নানা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। শিল্পী ও সাহিত্যিকদের সঙ্গে ঘনিষ্ঠতা। বাড়িতে আলোছায়ার মতো ঘুরে বেড়ায় গানের কলি, সুরের প্রজাপতি খেলে বেড়ায় বাগানের অজস্র ফুলে। এইসবের মধ্যমণি হয়ে আছে স্ত্রী স্বপ্নার সাগর পারের রবীন্দ্রসঙ্গীতের স্কুল 'স্বরলিপি'।
আছেন সুচিত্রা মিত্র, আছেন সলিল চৌধুরী, আছেন অজয় চক্রবর্তী। বারেবারে সে বাড়িতে এসেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন। এই তালিকা দীর্ঘ। সঙ্গে অনুসঙ্গে স্মৃতির নানা শাখায় এসেছেন তাঁরা। নানা রূপে। কিছুটা চেনা, অনেকটাই অচেনা। আসলে অন্তরঙ্গতা ঢেউ খেলে গেছে এই বইয়ের পাতায় পাতায়।
লেখক পরিচিতি :
পেশায় ক্যান্সার গবেষক ও অধ্যাপক। শখে ওয়েস্টার্ন ক্ল্যাসিকাল বেহালা ও ভারতীয় ক্ল্যাসিকাল কণ্ঠসঙ্গীতে তালিম নেওয়া থেকে কবি-সাহিত্যিক হওয়ার চেষ্টা। এই প্রচেষ্টায় দেশ, কৃত্তিবাস ইত্যাদি পত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে। বাংলা ও ইংরেজি দু ভাষায় গায়ত্রী গামারশ পুরস্কার পেয়েছেন। শখের ছবি-আঁকিয়ে। নিয়মিত বিভিন্ন গ্যালারিতে ছবি প্রদর্শিত ও বিক্রি হয়। স্ত্রী স্বপ্নার সঙ্গে ওয়েল্যান্ড, ম্যাসাচুসেটসের অধিবাসী। মাথায় নানা টুপি পরেন।
প্রায় আড়াই বছর ধরে 'মাসকাবারি' পত্রিকায় প্রকাশিত এই আত্মকথন।
| নাম | সাগর পারের স্বরলিপি |
|---|---|
| লেখক | রাহুল রায় |
| প্রকাশনী | lyriqal || ৯ঋকাল |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রাহুল রায়
রাহুল রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রাহুল রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

lyriqal || ৯ঋকাল
lyriqal || ৯ঋকাল প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
lyriqal || ৯ঋকাল-এর সব বই
