আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সঘন গহন রাত্রি
লেখক: কল্যাণ গুপ্ত || Kalyan Gupta
প্রকাশনী: Freedom Group
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬১০৳৭০০-১৩%
সাশ্রয় ৳৯০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আদর্শ থ্রিলার বলতে যা বোঝায়, তার সবকটি উপাদান অর্থাৎ টানটান উত্তেজনা, ঘটনার ঘনঘটা এবং জটিল রহস্য – এই বইয়ের তিনটি কাহিনিতেই
যথাযথ মাত্রায় উপস্হিত। কিন্তু তারপরেও আরও কিছু আছে। যে কারনে এ বই শুধুমাত্র...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
আদর্শ থ্রিলার বলতে যা বোঝায়, তার সবকটি উপাদান অর্থাৎ টানটান উত্তেজনা, ঘটনার ঘনঘটা এবং জটিল রহস্য – এই বইয়ের তিনটি কাহিনিতেই
যথাযথ মাত্রায় উপস্হিত। কিন্তু তারপরেও আরও কিছু আছে। যে কারনে এ বই শুধুমাত্র থ্রিলার নয়। ‘এ ভরা বাদর মাহ ভাদর’ উপন্যাসিকায় একের পর এক শ্রীকৃষ্ণ গবেষক খুন হয়ে যান। খুনী প্রত্যেকবার রেখে যায় একটি করে ক্লু— বৈষ্ণব পদাবলীর এক একটি পদ। তদন্ত শুরু হয় বর্তমান সময়ে কোলকাতার বুকে, সূত্রের সন্ধানে গল্প পৌঁছয় দ্বাপর যুগের বৃন্দাবনে। ভারতীয় পুরান এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কুটনীতিক, ভক্তের নিশ্চিন্ত আশ্রয়, সখার অটল সহায়, সমরাঙ্গনে অপ্রতিরোধ্য, প্রেমিকশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ এই আখ্যানের মূল চরিত্র। এ কাহিনী পাঠককে শ্রীকৃষ্ণ এবং ভক্তিবাদকে নতুন আঙ্গিকে বিচার করতে বাধ্য করে।
‘জাহান্নমের কবর’ নামের বড়ো গল্পটি জগৎ শেঠের বংশকে ঘিরে। প্রতিটি বাঙালীই সিরাজউদ্দৌল্লা, মীরজাফর, মীরকাশেম, জগৎ শেঠের নাম
একসঙ্গে মনে করে। পলাশীর যুদ্ধের পরে ঘটে যায় এক নৃশংস ঘটনা আর তার ফলে জগৎ শেঠের বংশের উপর নেমে আসে এক ভয়ংকর অভিশাপ। জগৎ শেঠের বর্তমান বংশধরের কাছ থেকে ডাক পান দীপকদা। একের পর এক খুন হয়ে চলেছে। নেপথ্যে কি সেই অভিশাপ নাকি মানবমনের গভীর অন্ধকার? আরেকটি বড় গল্প ‘রিইউনিয়ান’ আবর্তিত হয়েছে চারজন নারীকে কেন্দ্র করে যাদের স্কুল ছাড়ার পর প্রথম বার দেখা হচ্ছে, সতেরো বছর পরে। এর মাঝে এদের সবার জীবনে ঘটে গেছে নানান ঘটনা, এরা মেনে নিয়েছে, মানিয়ে নিয়েছে এবং জীবনের দাবী মেনে নিজেকে বদলে নিয়েছে। এদের প্রত্যেকের যাপন, অনুভূতি , অভিব্যক্তির নিখুতঁ ছবি এঁকেছেন লেখক। মূল রহস্যের পাশাপাশি মানুষের জীবনরহস্য এ গল্পের আরেক উপজীব্য। যে সকল পাঠকপাঠিকা গতিময় থ্রিলার কাহিনির পাশাপাশি মানবমনের গভীরতার পাঠ নিতে আগ্রহী তাঁদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য।
| নাম | সঘন গহন রাত্রি |
|---|---|
| লেখক | কল্যাণ গুপ্ত |
| প্রকাশনী | ফ্রিডম গ্রুপ || freedom |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
কল্যাণ গুপ্ত
কল্যাণ গুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কল্যাণ গুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

ফ্রিডম গ্রুপ || freedom
ফ্রিডম গ্রুপ || freedom প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
ফ্রিডম গ্রুপ || freedom-এর সব বই