আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সমরেশ বসু রচনাবলী ৮
লেখক: সমরেশ বসু || samaresh basu || samaresh-basu
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩,৫০০৳৪,০০০-১৩%
সাশ্রয় ৳৫০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কে যেন বলেছিলেন সমরেশ বসু বাংলা সাহিত্যের রাজপুত্র। ছিদ্রান্বেষীরা এই মন্তব্যকে অতিশয়োক্তি বলে মনে করতে পারেন। কিন্তু একথা কি অস্বীকার করা যাবে, সাহিত্যে তিনি ছিলেন বনস্পতির মতো এক বিশাল প্রতিভা! প্র...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৭৪৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কে যেন বলেছিলেন সমরেশ বসু বাংলা সাহিত্যের রাজপুত্র। ছিদ্রান্বেষীরা এই মন্তব্যকে অতিশয়োক্তি বলে মনে করতে পারেন। কিন্তু একথা কি অস্বীকার করা যাবে, সাহিত্যে তিনি ছিলেন বনস্পতির মতো এক বিশাল প্রতিভা! প্রতিকূলকে অনুকূল করে তোলার সংগ্রামী মনোভাব নিয়ে অতি সাধারণ স্তর থেকে তিনি উঠে এসেছিলেন খ্যাতি ও প্রতিষ্ঠার শিখরে। তাঁর সাহিত্য যেমন বিষয়-বৈচিত্র্যে বিভিন্ন সময়ে বাঁক নিয়েছে প্রবহমান নদীর মতো, তাঁর জীবনও সেইরকম বিচিত্রপদে এগিয়ে গিয়েছিল, বেঁচে থাকার রং ছড়াতে ছড়াতে। জীবন নিয়ে তীব্র কোনও নৈতিকতা বা আদর্শের আদিখ্যেতা ছিল না তাঁর। জীবনাচরণে, বেঁচে থাকার ধরনে তিনি ছিলেন পুরোপুরি স্বভাবস্বতন্ত্র। জীবন ও সাহিত্য এক হয়ে গিয়েছিল, বলেই সমরেশের সৃষ্টিতে কোনও ফাঁকি ছিল না। নিজেই এক জায়গায় লিখেছেন: ‘সাহিত্যের যা কিছু দায়, সে তো জীবনেরই কাছে। সাহিত্যের থেকে জীবন বড়, এ সত্যের জন্য, সাহিত্যিককে গভীর অনুশীলন করতে হয় না, তা সততই অতি জীবন্ত।’ রক্তমাংসের নারীপুরুষ, যারা সব অর্থেই মৃত্তিকাসংলগ্ন, তারাই এসেছে তাঁর সাহিত্যের টানাপড়েনে। কাউকে তিনি বাদ দেননি, ফেরাননি। মানুষের তল খুঁজতে শরীরী সম্পর্ককে বিশ্বাস করেছেন তিনি। ফলে তাঁকে প্রতিমুহূর্তে ভুল বোঝার সম্ভাবনা। সমরেশ বিশ্বাস করতেন, জীবনকে সাপটে ধরতে হলে কেবল জীবনশিল্পী হলেই চলে না, হতে হয় জীবনশিকারি। সমরেশ যেন ছিলেন তাই। জীবনশিল্পী, জীবনশিকারি সমরেশের সাহিত্য জীবনের সূচনা ‘নয়নপুরের মাটি’ থেকে। যদিও তাঁর প্রথম ছাপা উপন্যাস ‘উত্তরঙ্গ’। এই অষ্টম খণ্ডে গৃহীত হয়েছে লেখকের ‘এপার ওপার’, ‘পদক্ষেপ’, ‘সুচাঁদের স্বদেশযাত্রা’, ‘অলকা সংবাদ’, ‘নিঠুর দরদী’, ‘অবরোধ’, ‘সঙ্কট’, ‘অচিনপুর’, ‘টানা-পোড়েন’, ও ‘দশদিন পরে’। এই উল্লেখযোগ্য উপন্যাসসমূহের মধ্য দিয়ে লেখকের মধ্যবিত্ত জীবন সম্পর্কিত অভিজ্ঞতার পরিপূর্ণ ও বিচিত্র প্রকাশ। এই খণ্ডের ভূমিকায় তাঁর এই পরিচয়টিকে অনবদ্য বিশ্লেষণে পরিস্ফুট করেছেন অধ্যাপক সরোজ বন্দ্যোপাধ্যায়।
| নাম | সমরেশ বসু রচনাবলী ৮ |
|---|---|
| লেখক | সমরেশ বসু || samaresh basu |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৭৪৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177563566 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 1000.0 |
| মাপ | 161 × 246 × 47.22 |
লেখক পরিচিতি
সমরেশ বসু || samaresh basu
সমরেশ বসু || samaresh basu-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সমরেশ বসু || samaresh basu-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই