আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সন্দেশ ১৩৬৮
লেখক: satyajit ray || সত্যজিৎ রায় || satyajit-ray
প্রকাশনী: new script
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৭৫০৳২,০০০-১৩%
সাশ্রয় ৳২৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
১৯৬১ সাল। অর্থাৎ রবীন্দ্র জন্ম-শতবর্ষের বছর। ততদিনে বাবা চলচ্চিত্র পরিচালক হিসাবে বিশ্ববিখ্যাত। অপু ট্রিলজি ও জলসাঘরের মতো অনেকগুলি আন্তর্জাতিক মানের ছবি করেছেন তিনি। আমার ঠাকুমা সুপ্রভা রায়ের একান্ত...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
১৯৬১ সাল। অর্থাৎ রবীন্দ্র জন্ম-শতবর্ষের বছর। ততদিনে বাবা চলচ্চিত্র পরিচালক হিসাবে বিশ্ববিখ্যাত। অপু ট্রিলজি ও জলসাঘরের মতো অনেকগুলি আন্তর্জাতিক মানের ছবি করেছেন তিনি। আমার ঠাকুমা সুপ্রভা রায়ের একান্ত ইচ্ছা ছিল ‘সন্দেশ’ পুনঃপ্রকাশিত হয়। কতকটা সেজন্যেই, তাঁর মৃত্যুর পর, ১৩৬৮-র বৈশাখ থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় ও বাবার সম্পাদনায় ‘সন্দেশ’ আবার বেরুতে শুরু করে। প্রথম সংখ্যাতেই লেখেন প্রেমেন্দ্র মিত্র ও মোহনলাল গঙ্গোপাধ্যায়ের মতো লেখকেরা। পুরো বছর জুড়েই যেন চাঁদের হাট – আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, পুণ্যলতা চক্রবর্তী ও আরও অনেকে। লিখেছেন নিজের ক্ষেত্রে খ্যাতিমান পি. সি. সরকার, শৈলেন মান্না, অশোক মিত্র, অশোকানন্দ দাশ, ইত্যাদি। লেখায় নতুন প্রতিভার স্বাক্ষর রাখলেন গৌরী চৌধুরী (ধর্মপাল), শিবানী রায়চৌধুরী। ইলাসট্রেশনের ক্ষেত্রে দেখা দিল নতুন প্রতিভা সুবোধ দাশগুপ্ত ও শক্তিপ্রসাদ রায়চৌধুরী (যিনি ‘প্রসাদ রায়’ নামে ছবি আঁকতেন ও ‘ময়ূখ চৌধুরী’ নামে কমিকস্ করতেন)।
১৯৬৮র সন্দেশে সবচেয়ে বড় আবিষ্কার ছোটদের লেখক সত্যজিৎ রায়। অনুবাদ দিয়ে শুরু করে তিনি প্রথম শঙ্কুকাহিনী ও কিছু অনবদ্য মৌলিক গল্প লেখেন এই বছরেই।
তখনকার লেটারপ্রেসের যুগে এই পত্রিকার যে এক অদ্ভুত সুন্দর চেহারা ছিল, সেটা তুলে ধরার জন্যই এই ফ্যাকসিমিলি এডিশন। সমস্ত লেখা ও ছবি অটুট রেখে শুধুমাত্র বিজ্ঞাপনগুলি বাদ দেওয়া হয়েছে।
সন্দীপ রায় গ্রন্থায়ন সম্পাদক
| নাম | সন্দেশ ১৩৬৮ |
|---|---|
| লেখক | satyajit ray || সত্যজিৎ রায় |
| প্রকাশনী | New Script || নিউ স্ক্রিপ্ট |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788194447016 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
satyajit ray || সত্যজিৎ রায়
satyajit ray || সত্যজিৎ রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
satyajit ray || সত্যজিৎ রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

New Script || নিউ স্ক্রিপ্ট
New Script || নিউ স্ক্রিপ্ট প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
New Script || নিউ স্ক্রিপ্ট-এর সব বই