আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সন্ধিক্ষণ - অন্নদাশঙ্কর রায়
লেখক: অন্নদাশঙ্কর রায় || annada shankar ray
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিশ্ব ইতিহাসে ফরাসী বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা। ১৯৮৯ সালে ফরাসী বিপ্লবের দুশো বছর স্মারক-উৎসব। ইতিহাসের কী নির্মম পরিহাস। এতগুলো সাল থাকতে সেই বিশেষ বছরেই ঘটে গেল একটির-পর-একটি নাটকীয় ঘটনা। বিশেষত,...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বিশ্ব ইতিহাসে ফরাসী বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা। ১৯৮৯ সালে ফরাসী বিপ্লবের দুশো বছর স্মারক-উৎসব। ইতিহাসের কী নির্মম পরিহাস। এতগুলো সাল থাকতে সেই বিশেষ বছরেই ঘটে গেল একটির-পর-একটি নাটকীয় ঘটনা। বিশেষত, পূর্ব ইয়োরোপের রঙ্গমঞ্চে। জনগণের বিক্ষোভে পতন হল একের-পর-এক বিপ্লবী জমানার। শুধু পূর্ব ইউরোপের এই বিশেষ সঙ্কটময় মুহূর্তের প্রসঙ্গেই নয়, বর্ষীয়ান ও বিদগ্ধ কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের এই বিশিষ্ট প্রবন্ধ-সংগ্রহে, আরও বহু বিষয়ে একগুচ্ছ রাজনৈতিক প্রবন্ধ। আরও বহু ঐতিহাসিক সন্ধিক্ষণ নিয়ে অগ্রণী চিন্তানায়কের অসামান্য কিছু সময়-ভাষ্য। একদিকে যখন দুই জার্মানি এক হতে যাচ্ছে, আরেকদিকে তখন এক সোভিয়েত কমুনিস্ট পার্টি বহু হতে চলেছে। একদিকে অশান্ত পাঞ্জাব ও অনির্দিষ্ট-ভবিষ্যৎ কাশ্মীর, অন্যদিকে চীনের ছাত্রবিক্ষোভ ও শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিসেনা। একদিকে কেন্দ্রের পালাবদল, অন্যদিকে ধর্মীয় দলগুলির শক্তিবৃদ্ধি। কখনও দুই জার্মানির একীকরণ, কখনও দুই বাংলার একীকরণের সম্ভাবনা বিচার। কখনও মৌলবাদ, কখনও সাম্প্রদায়িকতা নিয়ে ভাবনা। যে-প্রসঙ্গেই কিছু বলুন-না অন্নদাশঙ্কর, শুনতেই হয় তাঁর বক্তব্য। তাঁর চিন্তা ঋজু ও যুক্তিপূর্ণ, মতামত দ্বিধাহীন ও অভিজ্ঞতাপুষ্ট। প্রসঙ্গ সাময়িক হলেও, জীবনবোধ থেকে উৎসারিত বলে প্রতিটি মতামত অমূল্য। সমসময়ের প্রেক্ষাপট-বিশ্লেষক এই গুরুত্বপূর্ণ প্রবন্ধাবলির পাশাপাশি এ-গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে আরও কিছু মূল্যবান রচনা। যুক্ত হয়েছে টুকরো-টুকরো স্মৃতিকথা এবং নানা-সময়ে-নেওয়া অন্নদাশঙ্করের দুটি তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার। নেহরুনীতি, রবীন্দ্রনাথ ও বৌদ্ধসংস্কৃতির আলোচনার পাশাপাশি ত্রিশবর্ষপূর্তির কলকাতা নিয়ে তাঁর একাধিক আলোচনা যেমন গরীয়ান, তেমনই উল্লেখযোগ্য সংযোজন, কবিবন্ধু বিষ্ণু দে-র কথা এবং, সর্বোপরি, প্রমথ চৌধুরী ও ইন্দিরা দেবী চৌধুরানীর সঙ্গে সবুজপত্রী এই লেখকের প্রথম যোগাযোগের রম্য স্মৃতিচারণ।
| নাম | সন্ধিক্ষণ - অন্নদাশঙ্কর রায় |
|---|---|
| লেখক | অন্নদাশঙ্কর রায় |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৩৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172150099 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 263.0 |
| মাপ | 140 × 215 × 12.10 |
লেখক পরিচিতি
অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অন্নদাশঙ্কর রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই