সংবাদের নেপথ্যে : দেশে ও বিদেশে — গৌতম লাহিড়ী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সংবাদের নেপথ্যে : দেশে ও বিদেশে
পছন্দের তালিকায় রাখুন

সংবাদের নেপথ্যে : দেশে ও বিদেশে

লেখক: গৌতম লাহিড়ী || Gautam Lahiri
প্রকাশনী: khoai || খোয়াই পাবলিশিং হাউস

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৮৭৫৳১,০০০-১৩%

সাশ্রয় ৳১২৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ - শুভদীপ সরকার কৃতজ্ঞতা জানাই বিখ্যাত সাংবাদিক শ্রী কুণাল ঘোষের কাছে এই বইটির মুখবন্ধ লিখবার জন্য। সাংবাদিকের কলমের একটা বিশেষ সম্ভাবনাময় দিক থাকে। একই বিষয় নিয়ে বহুমুখী উপস্থাপনা। এক, টাটকা খ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রচ্ছদ - শুভদীপ সরকার কৃতজ্ঞতা জানাই বিখ্যাত সাংবাদিক শ্রী কুণাল ঘোষের কাছে এই বইটির মুখবন্ধ লিখবার জন্য। সাংবাদিকের কলমের একটা বিশেষ সম্ভাবনাময় দিক থাকে। একই বিষয় নিয়ে বহুমুখী উপস্থাপনা। এক, টাটকা খবরের অংশ, একদম খবরের ভাষা ও চেহারায়। দুই, 'হার্ড নিউজ'-এর বাইরের অংশটি দিয়ে অন্য ফরম্যাটে ফিচার বা রিপোর্টাজ বা প্রবন্ধ বা বিকল্প ধারাভাষ্য। তিন, এই দুটি থেকে উপাদান নিয়ে তার সঙ্গে কল্পনা মিশিয়ে গল্প, উপন্যাস। সাংবাদিকের চোখ, ভাবনা এবং অভিমুখের উপর বিষয়গুলি নির্ভর করে। এক্ষেত্রে ' সংবাদের নেপথ্যে' বইটির নামকরণের 'নেপথ্যে' শব্দটি বলে দিচ্ছে এই সংকলন মূলত দ্বিতীয় চরিত্রটিকে বেছে নিয়েছে। এই ঘরানার গভীরতা ও সৌন্দর্য সংবাদমাধ্যমকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য উপহার দেয়। এই সংকলনেও তেমন উপহারের ডালি। বর্ষীয়ান সাংবাদিক গৌতম লাহিড়ীকে আমি দীর্ঘকাল চিনি। দিল্লির দাপুটে সাংবাদিক। দাপট এতটাই যে বারবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার নির্বাচিত সভাপতি হয়েছেন গৌতমদা। আমি মূলত কলকাতায় কাজ করলেও দফায় দফায় বহুবার দিল্লিতে সাংবাদিকতা করেছি। সংবাদ প্রতিদিন এবং আজকালে। তারপর একসময় তো রাজ্যসভার সদস্যই ছিলাম। গৌতমদার সাংবাদিকতা দেখেছি। সংবাদ প্রতিদিন-এ তো সহকর্মী, একটা সময়ে নয়ডার অফিস কোয়ার্টারে একসঙ্গে থাকতাম। পরে এমনও হয়েছে, আমি এক রাতের জন্য দিল্লি গিয়েছি, একটি এক্সক্লুসিভ করে চলে এসেছি, থেকেছি গৌতমদার বাড়িতে, সকলের নজর এড়িয়ে। গৌতমদা সাংবাদিক হিসেবে অভিজ্ঞ, সোর্স জব্বর, খবর বোঝা এবং পর্যবেক্ষণক্ষমতা দারুণ। দিল্লির বাঙালি সাংবাদিকদের মধ্যে অন্যতম সেরা। একাধিক নেতা, বিশেষভাবে প্রণব মুখোপাধ্যায় দারুণ স্নেহ করতেন গৌতমদাকে, এটা ওকে কর্মপরিধির বৈচিত্র বাড়াতে বিশেষভাবে সহযোগিতা করেছে, ব্যাপ্তিও বাড়িয়েছে। এই সংকলনটি গৌতমদার দেশ-বিদেশের নানা স্বাদের লেখা নিয়ে। সাংবাদিকের অভিজ্ঞতালব্ধ গুপ্তধনের ভান্ডার এতে প্রতিফলিত। বিষয়বৈচিত্রে আকর্ষণীয়। এর কিছু লেখা থেকে সময়কালের চালচিত্র সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা উঠে আসে। গৌতমদার মত সাংবাদিকের এই লেখাগুলি নতুন সাংবাদিকদের কাছেও অবশ্যপাঠ্য বটে। কিছুক্ষেত্রে সাহিত্যগুণও দেখার মত। দেশ, বিদেশ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্মৃতি, যুদ্ধ, রাজনীতির এক একটা পর্যায় থেকে যেন এক একটি লেখা, এরা চৌম্বকীয় টান রেখেছে। গৌতম লাহিড়ীর এই বই পাঠকের দরবারে সমাদৃত হবে, আমি নিশ্চিত। খোয়াই-য়ের কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি দিল্লিবাসী এই অভিজ্ঞ বাঙালী সাংবাদিকের মূল্যবান লেখাগুলি সংকলনে উদ্যোগ নিয়েছেন। কুণাল ঘোষ। জানুয়ারি, 2026।
নামসংবাদের নেপথ্যে : দেশে ও বিদেশে
লেখকগৌতম লাহিড়ী
প্রকাশনীkhoai || খোয়াই পাবলিশিং হাউস
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

গৌতম লাহিড়ী

গৌতম লাহিড়ী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

গৌতম লাহিড়ী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

khoai || খোয়াই পাবলিশিং হাউস
khoai || খোয়াই পাবলিশিং হাউস

khoai || খোয়াই পাবলিশিং হাউস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

khoai || খোয়াই পাবলিশিং হাউস-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — সংবাদের নেপথ্যে : দেশে ও বিদেশে

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading