আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সংকীর্তন
লেখক: জয় গোস্বামী || Joy Goswami
প্রকাশনী: Signet Press || সিগনেট প্রেস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
অনেকেই জানতেন না কবি জয় গোস্বামী শ্রীচৈতন্যদেবের ঘনিষ্ঠ পার্ষদ অদ্বৈত আচার্যের প্রত্যক্ষ বংশধর। অদ্বৈত-ই শান্তিপুরে এনেছিলেন শ্রীচৈতন্যকে। অন্যপক্ষে, শান্তিপুরই জয় গোস্বামীর পিতৃভূমি। এখন, সত্তর বছরে ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৭২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
অনেকেই জানতেন না কবি জয় গোস্বামী শ্রীচৈতন্যদেবের ঘনিষ্ঠ পার্ষদ অদ্বৈত আচার্যের প্রত্যক্ষ বংশধর। অদ্বৈত-ই শান্তিপুরে এনেছিলেন শ্রীচৈতন্যকে। অন্যপক্ষে, শান্তিপুরই জয় গোস্বামীর পিতৃভূমি। এখন, সত্তর বছরে পৌঁছে প্রবীণ কবির লেখার গতি বাঁক নিয়েছে ভক্তিরসের দিকে। ‘সংকীর্তন’ শব্দটি শুনলেই কানে ভেসে আসে উদাত্ত কণ্ঠের সংগীত আর তার সঙ্গে শ্রীখোলের অপূর্ব বোল। সত্তরে পৌঁছে কবি জয় গোস্বামীর এই কবিতা নিঃসন্দেহে এক পূর্ণতার দ্যোতক। পূর্ববর্তী কাব্যগ্রন্থ ‘প্রণাম’-এ যিনি শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দের প্রতি নিবেদন করেছিলেন তঁার অন্তরের শ্রদ্ধার্ঘ্য, ‘সংকীর্তন’-এ তিনি নিয়ে এসেছেন তঁার আজন্ম-লালিত বিশ্বাস আর বৈষ্ণবীয় সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনকে। শ্রীচৈতন্য-বিষয়ক গ্রন্থরাজিতে বর্ণিত তাঁর লীলাসমূহ উল্লেখ করা হলেও, তার সঙ্গে এই কবিতাগ্রন্থে মিশে গিয়েছে আজকের দিনের জীবনযাত্রাও। কোথাও কোনও বৃদ্ধা ভিখারিনির মধ্যে এ-বইয়ের কবিতা দেখতে পেয়েছে শচীমাতাকে, কোথাও-বা কোনও রাস্তা সারাই করা শ্রমিকের মধ্যে শ্রীগৌরাঙ্গ বা ‘গোরা’-কে খুঁজে নিয়েছে এ-বইয়ের কবিতা! যেখানে বৈষ্ণবীয় বিশ্বাস আর ভাবধারা এসে মিশেছে আধুনিক কবিতার মোহানায়।
| নাম | সংকীর্তন |
|---|---|
| লেখক | জয় গোস্বামী |
| প্রকাশনী | Signet Press || সিগনেট প্রেস |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ৭২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789354255960 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 238.0 |
| মাপ | 168 × 209 × 0.00 |
লেখক পরিচিতি
জয় গোস্বামী
জয় গোস্বামী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
জয় গোস্বামী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Signet Press || সিগনেট প্রেস
Signet Press || সিগনেট প্রেস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Signet Press || সিগনেট প্রেস-এর সব বই