সাতগাঁর হাওয়াতাঁতিরা — পরিমল ভট্টাচার্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সাতগাঁর হাওয়াতাঁতিরা
পছন্দের তালিকায় রাখুন

সাতগাঁর হাওয়াতাঁতিরা

লেখক: পরিমল ভট্টাচার্য || Parimal Bhattacharya ্‌
প্রকাশনী: Ababhash

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৪৪৫৳১,৬৫০-১২%

সাশ্রয় ৳২০৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হুগলি আর সরস্বতী নদীর মাঝে মাছের আকারে ভূমি, অতীতের বন্দরনগরী সাতগাঁ। কত শত বছর ধরে আরব ও চীনা বণিকেরা এসেছে মৌসুমি হাওয়ায় পাল তুলে। পর্তুগিজ দিনেমার ওলন্দাজ ফরাসিরা ডেরা বেঁধেছে। বহুবর্ণ সংস্কৃতির তা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

হুগলি আর সরস্বতী নদীর মাঝে মাছের আকারে ভূমি, অতীতের বন্দরনগরী সাতগাঁ। কত শত বছর ধরে আরব ও চীনা বণিকেরা এসেছে মৌসুমি হাওয়ায় পাল তুলে। পর্তুগিজ দিনেমার ওলন্দাজ ফরাসিরা ডেরা বেঁধেছে। বহুবর্ণ সংস্কৃতির তাঁতে বোনা ভূখণ্ডে রামের মন্দির ঘিরে এক কনৌজি বৈদিক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হল দেশভাগে ছিন্নমূল হয়ে আসা প্রত্নতত্ত্ববিদ যুবকের। সেই বিবাহের ফল বাপ্পাদিত্য, ছেলেবেলা থেকে মায়ের সঙ্গে মার্টিন্স কোম্পানির ছোটো রেলগাড়ি চেপে এসেছে এই জাদুভূমিতে, যেখানে রেলের চাকায় বাজে কেরেস্তান-গোরস্তান ধ্বনি, হাওয়া দিলে গির্জার চালে বেড়ালের কান্নার মতো শব্দ হয়, যেখানে নারীরা নদীতে ডুব দিয়ে দূরবাসিনী আত্মীয়ার সঙ্গে জলে-জলে বার্তা বিনিময় করে, নৈয়ায়িকেরা কুয়োর পেতনির শাপে ব্যাঙ হয়ে যায়, প্যারিস থেকে তরুণ কবি এসে খুঁজে পায় তার ক্লেদজ কুসুম, সার্জেন-পাদরি নদীর খাত ঘুরিয়ে দেয়, দুর্দম তুর্কী যোদ্ধা এসে মায়াবী ভূমিতে বাঁধা পড়ে, সংস্কৃত শিখে গঙ্গাস্তোত্র লেখে, পুরুষেরা পুনর্জন্ম নিয়ে বংশে ফিরে আসে, এমনকি এক ফিরিঙ্গিও ফিরে আসে কাকাতুয়ারূপে... স্মৃতির বিপুল ছিটমহল, রাষ্ট্রের নতুন আইনে সেখান থেকে নির্বাসনের খাঁড়া ঝুলছে বাপ্পাদিত্যর মাথায়। পুরাণকথা, ইতিহাস আর স্মৃতির সুতো দিয়ে হাওয়ার তাঁতে বোনা হলফনামা কি তাকে বাঁচাতে পারবে? সাতশো বছর, একটি পরিবারের নটি প্রজন্ম ও ঊনপঞ্চাশটি মুখ্য চরিত্র (যার মধ্যে একটি কাকাতুয়া, একটি ঘোড়া ও একটি মোটরবাইক) নিয়ে বাংলা উপন্যাসের ধারায় এ এক অভূতপূর্ব কুহকী উন্মোচন।
নামসাতগাঁর হাওয়াতাঁতিরা
লেখকপরিমল ভট্টাচার্য
প্রকাশনীAbabhash || অবভাস‌
ভাষাBangla
বাঁধাইPaperback
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

পরিমল ভট্টাচার্য

পরিমল ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পরিমল ভট্টাচার্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ababhash || অবভাস‌
Ababhash || অবভাস‌

Ababhash || অবভাস‌ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ababhash || অবভাস‌-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — সাতগাঁর হাওয়াতাঁতিরা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading