সাসান্‌ডিরি (প্রিন্ট আউট) — বুদ্ধদেব গুহ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সাসান্‌ডিরি (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

সাসান্‌ডিরি (প্রিন্ট আউট)

লেখক: বুদ্ধদেব গুহ || Buddhadeb Guha , ,
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বনজঙ্গলের পটভূমিতে বুদ্ধদেব গুহ যে অনন্য এ কথা নতুন করে বলার প্রয়োজন বোধ হয় আর নেই। তাঁর শিক্ষিত ও অনুসন্ধিৎসু মনের তাগিদে প্রকৃতি বর্ণনাতেই তিনি থেমে থাকেননি নানা আদিবাসীদের সম্বন্ধে গভীরভাবে পড়াশ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৭২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বনজঙ্গলের পটভূমিতে বুদ্ধদেব গুহ যে অনন্য এ কথা নতুন করে বলার প্রয়োজন বোধ হয় আর নেই। তাঁর শিক্ষিত ও অনুসন্ধিৎসু মনের তাগিদে প্রকৃতি বর্ণনাতেই তিনি থেমে থাকেননি নানা আদিবাসীদের সম্বন্ধে গভীরভাবে পড়াশুনা করে এবং তাদের নিজভূমে তাদের দেখে, এবং সেখানে দীর্ঘ দিন থেকে তাদের জীবনযাত্রার আশা-আকাঙ্ক্ষার, স্বপ্ন ও স্বপ্নভঙ্গতার ছবির পর ছবি অনবদ্যভাবে অত্যন্ত যত্ন ও দরদের সঙ্গে এঁকেছেন একের পর এক উপন্যাসে। ওঁরাওদের নিয়ে তিনি লিখেছেন ‘কোয়েলের কাছে’ ও ‘কোজাগর’। ওড়িশার কন্দ উপজাতিদের নিয়ে লিখেছেন ‘পারিধী’। মধ্যপ্রদেশের মুণ্ডা ও গোন্দদের কথা লিখেছেন ‘মাধুকরী’তে। আফ্রিকার ‘মাসাই’ উপজাতিদের নিয়ে লিখেছেন ‘ইল্‌মোরানদের দেশে’। মুণ্ডাদের মুণ্ডারী ভাষায় ‘সাসান্‌ডিরি’ শব্দটির মানে হচ্ছে কবরভূমি। ‘খুম্বুরী-জুম্বরী’ বা লোভই যে মানুষের সবচেয়ে বড় নাশক তা তিনি এই উপন্যাসে মুণ্ডাদের রূপকথা এবং খণ্ডিত জীবনযাত্রার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। যে সত্য, মুণ্ডা জগতে সত্য সেই সত্যই আজ শহরের শিক্ষিত মানুষের জীবনেও সত্য। বিরিসামুণ্ডার দেশের মূরহু আর টেবো, খুঁটি থেকে সুকানবুড়ু ও তামারের মানুষজন বড় জীবন্ত হয়ে প্রতিভাত হয়েছে এই উপন্যাসে। বুদ্ধদেবের সৃষ্ট সির্‌কা মুণ্ডা, চাটান্‌ মুণ্ডা, মুঙ্গরী, ভোঁঞ্জ ইত্যাদি চরিত্র চিরদিন পাঠকের মনে দাগ কেটে বসে থাকবে। একবার পড়েই ভুলে যাবেন পাঠকেরা, এমন লেখা বুদ্ধদেব লেখেন না। শুধুমাত্র একটি গল্প বলার জন্যেই কোথাও গল্প বলেন না বুদ্ধদেব। গল্প ছাপিয়ে সবসময় বলতে চান অন্যকিছু। pointless লেখাতে তাঁর বিশ্বাস নেই। এবং নেই যে, তার প্রমাণ এই নবতম উপন্যাস ‘সাসান্‌ডিরি’।
নামসাসান্‌ডিরি (প্রিন্ট আউট)
লেখকবুদ্ধদেব গুহ
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১৭২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170662594
মুদ্রণ দেশIndia
ওজন287.0
মাপ140 × 215 × 14.18

লেখক পরিচিতি

বুদ্ধদেব গুহ

বুদ্ধদেব গুহ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

বুদ্ধদেব গুহ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — সাসান্‌ডিরি (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading