আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সতীদাহ - গোরাচাঁদ মিত্র
লেখক: গোরাচাঁদ মিত্র || Gorachand Mitra
প্রকাশনী: Panchalika Prakashani
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,০৫০৳১,২০০-১৩%
সাশ্রয় ৳১৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
“আর্তাতে মুদিতা হৃষ্টে প্রোষিতে মলিনা কৃশা। মৃতে ম্রিয়তে যা পত্যৌ সা স্ত্রী জ্ঞেয়া পতিব্রতা।।’— অর্থাৎ যে স্ত্রী স্বামীর দুঃখে ব্যথিতা, স্বামীর সুখে হৃষ্টা, স্বামী বিদেশে গেলে যিনি মলিনা ও কৃশা এবং স্...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
“আর্তাতে মুদিতা হৃষ্টে প্রোষিতে মলিনা কৃশা। মৃতে ম্রিয়তে যা পত্যৌ সা স্ত্রী জ্ঞেয়া পতিব্রতা।।’— অর্থাৎ যে স্ত্রী স্বামীর দুঃখে ব্যথিতা, স্বামীর সুখে হৃষ্টা, স্বামী বিদেশে গেলে যিনি মলিনা ও কৃশা এবং স্বামীর মৃত্যুতে যিনি মৃত্যুবরণ করেন, তিনিই সতী।” কিন্তু পতিপ্রেমের দোহাই দিয়ে জীবিত মানুষকে পুড়িয়ে মারা কি আদৌ মানবিক বিচারে সমর্থনযোগ্য? অথচ এই কলঙ্কিত প্রথার সাক্ষী থেকেছে ভারতবর্ষ বহু যুগ ধরে। শুধুই কি ভারত? না কি পৃথিবীর অন্যত্রও ছিল এই প্রথা? সকলেই কি স্বেচ্ছায় সতী হতেন? না কি সম্পত্তি আর সামাজিক মর্যাদার লোভে জবরদস্তি পুড়িয়ে মারা হত বিধবা স্ত্রীদের? ঠিক কতটা লড়াই লড়তে হয়েছিল রাজা রামমোহন রায়কে এই প্রথার উচ্ছেদ সাধনে? কতটা কঠিন বাধা পেরোতে হয়েছিল লর্ড বেন্টিঙ্ককে সেই যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছোতে? এই সব প্রশ্নের উত্তর রয়েছে গোরাচাঁদ মিত্র লিখিত এই গ্রন্থ ‘সতীদাহ’তে। একাধিক দুষ্প্রাপ্য সরকারি দলিল, পত্রাবলি, পুলিস রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে লিখিত এই গ্রন্থ সেই সকল শত শত রমণীদের স্মরণ করায় যারা ‘আপন বুকের পাঁজর জ্বালিয়ে’ আজকের মেয়েদের যাত্রাপথকে মসৃণ করে দিয়ে গেছেন। এই গ্রন্থ স্মরণ করায় সেই সকল শুভবুদ্ধিসম্পন্ন ভারতীয় ও ব্রিটিশ আধিকারিকদের যাঁরা কণ্টকাকীর্ণ পথে নিজেদের চরণ রক্তাক্ত না করলে হয়তো আজও সেই প্রাণঘাতী হুতাশনের রাক্ষুসে হাঁ গিলে চলত এই ভারতবর্ষের অসংখ্য নারীদের। তাঁদের চরণে এই গ্রন্থ একটি শ্রদ্ধার্ঘ্য।
| নাম | সতীদাহ - গোরাচাঁদ মিত্র |
|---|---|
| লেখক | গোরাচাঁদ মিত্র |
| প্রকাশনী | পঞ্চালিকা প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
গোরাচাঁদ মিত্র
গোরাচাঁদ মিত্র-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
গোরাচাঁদ মিত্র-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

পঞ্চালিকা প্রকাশনী
পঞ্চালিকা প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
পঞ্চালিকা প্রকাশনী-এর সব বই
