সেকালের গোয়েন্দা কাহিনি ৪ — Arindham Dasgupta || অরিন্দম দাশগুপ্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সেকালের গোয়েন্দা কাহিনি ৪
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

সেকালের গোয়েন্দা কাহিনি ৪

লেখক: Arindham Dasgupta || অরিন্দম দাশগুপ্ত || Arindham Dasgupta
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৩৫০৳১,৫০০-১০%

সাশ্রয় ৳১৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সূচনা পর্বের বাংলা গোয়েন্দা সাহিত্যের উৎসাহী পাঠকের তালিকায় মেয়েদের স্থান যে উপরের সারিতে ছিল তা নিয়ে মনে হয় না বিতর্কের অবকাশ আছে। এর একটা কারণ অবশ্যই বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সূত্র আর কেমন সেই দ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৭সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৫৩২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সূচনা পর্বের বাংলা গোয়েন্দা সাহিত্যের উৎসাহী পাঠকের তালিকায় মেয়েদের স্থান যে উপরের সারিতে ছিল তা নিয়ে মনে হয় না বিতর্কের অবকাশ আছে। এর একটা কারণ অবশ্যই বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সূত্র আর কেমন সেই দুনিয়ার হালচাল তা জানার মাধ্যম হয়ে উঠেছিল এই সব কাহিনি। বাড়ির গিন্নি হোন বা সাক্ষর যুবতী, সবাই সেদিন মজেছিলেন গোয়েন্দা কাহিনির মৌতাতে। বাংলা গোয়েন্দা কাহিনির ইতিহাস আলোচনায় তবুও বিশেষ কল্কে পাননি এই মেয়েরা। অধরাই থেকে গেছে তাঁদের সক্রিয় যোগদানের ইতিবৃত্ত। এর একটা কারণ যদি হয় তথ্যাভাব, তবে অন্যটা অবশ্যই দৃষ্টিভঙ্গি। যে মেয়েদের বিবেচনা করা হত স্রেফ পাঠক বলে, তাঁরাই বিশ শতকের দ্বিতীয় দশকের শেষদিক থেকে শুরু করলেন গোয়েন্দা গল্প লেখা। তাঁদের এই নতুন ভূমিকা আদপেই সহজ ছিল না, প্রতিকূলতা আর সমালোচনা ছিল প্রবল। যে তথ্যাভাবের কথা আমরা বলছি অবশ্যই এটাও তারই একটা ফল। যত পারো ঠেকিয়ে রাখো, সুযোগ দিয়ো না বই প্রকাশের। এর পরেও কিন্তু দেখা গেল ১৯১৮ থেকে ১৯৪২ সালের মধ্যে অর্থাৎ চব্বিশ বছরে বই হিসেবে প্রকাশিত হচ্ছে মেয়েদের লেখা কম-বেশি তিরিশটি গোয়েন্দা কাহিনি। বই ছাপার হ্যাপা যে কতটা তা হাড়ে হাড়ে উপলব্ধি করে এই মহিলা লেখকরা খুঁজে নেন বিকল্প পথ। নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হতে থাকে তাঁদের লেখা গোয়েন্দা গল্প ও উপন্যাস। শুধু তাই কেন, তাঁরা যে ইংরেজি থেকেও অনুবাদে সমান দড়, পুরুষদের থেকে কোনও অংশে কম নন সে প্রমাণও কিন্তু মেলে। এই সংকলনের অন্তর্ভুক্ত উপন্যাসগুলির মধ্যে একটি বাদে বাকি সবগুলিই প্রকাশিত হয়েছিল পত্রিকায়। কয়েকটি পরে বই হিসেবে প্রকাশিত হয়। যাঁরা বলে থাকেন লেখাগুলো মেয়েরা লিখতেন না, লিখে দিতেন ছেলেরা, তাঁদের জন্য একটাই সওয়াল— মেয়েদের লেখা গোয়েন্দা সাহিত্যের আলাদা কোনও বাজার যেখানে তৈরি হয়নি সেখানে তাঁদের নামে অন্যের লেখা ছেপে বের করার সপক্ষে প্রকাশকের অন্তত কোনও তাগিদ থাকার কথা নয়। বরং উলটো ঘটনা ঘটলেও ঘটে থাকতে পারে। মেয়েদের লেখা গোয়েন্দা কাহিনির সংকলন করতে গিয়ে বারে বারে উঠে এসেছে নানা প্রশ্ন। সেই সব সওয়ালের সঠিক জবাব না মিললেও পাঠকদের প্রাপ্তির ঘর যে শূন্য সে-কথা বলা যাবে না। সাবেক গোয়েন্দা সাহিত্যে প্রতিষ্ঠা করা গেছে লেখিকাদের অবদান। বাংলা গোয়েন্দা সাহিত্যের যাঁরা আগ্রহী পাঠক তাঁরাও সুযোগ পাবেন প্রায় অজানা একঝাঁক লেখকের লেখার স্বাদ পাওয়ার।
নামসেকালের গোয়েন্দা কাহিনি ৪
লেখকArindham Dasgupta || অরিন্দম দাশগুপ্ত
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৫৩২
অবস্থাNew
ISBN-139789354256615
মুদ্রণ দেশIndia
ওজন0.7
মাপ161 × 246

লেখক পরিচিতি

Arindham Dasgupta || অরিন্দম দাশগুপ্ত

Arindham Dasgupta || অরিন্দম দাশগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Arindham Dasgupta || অরিন্দম দাশগুপ্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই
৳১,৩৫০
৳১,৫০০
1

রেটিং ও রিভিউ — সেকালের গোয়েন্দা কাহিনি ৪

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading