আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সেরার সেরা কিশোর গল্প সংকলন ১
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
কালিদাস ভদ্র • অঞ্জন ভট্টাচার্য
শ্রুতি হোক বা কাগজে-কলমে লেখা, বাংলা সাহিত্যের এমনই কিছু বাছাই করা কিশোর গল্প নিয়ে চারটি খণ্ডে সাজানো হয়েছে সেরার সেরা কিশোর গল্প সংকলন। প্রত্যেকটি খণ্ডে যেমন রয়েছে স্ব...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
কালিদাস ভদ্র • অঞ্জন ভট্টাচার্য
শ্রুতি হোক বা কাগজে-কলমে লেখা, বাংলা সাহিত্যের এমনই কিছু বাছাই করা কিশোর গল্প নিয়ে চারটি খণ্ডে সাজানো হয়েছে সেরার সেরা কিশোর গল্প সংকলন। প্রত্যেকটি খণ্ডে যেমন রয়েছে স্বনামধন্য সাহিত্যিকদের জনপ্রিয় কিশোর গল্প, তেমনই রয়েছে কিশোর উপযোগী কিছু অজানা গল্প। কালিদাস ভদ্র ও অঞ্জন ভট্টাচার্যের সম্পাদনায় সেইসব গল্পের সাথেই দুই মলাটে বন্দি হয়েছে বর্তমান সময়ের সাহিত্যিক ও গল্পকারদের লেখা সেরা সেরা কিশোর গল্প। চারটি খণ্ডের এটিই প্রথম খণ্ড, নামকরণ হয়েছে 'সেরার সেরা কিশোর কিশোর গল্প সংকলন ১'।
কালিদাস ভদ্র
কালিদাস ভদ্রের জন্ম ১০ জুন, ১৯৫৪। পিতা স্বর্গত সন্তোষকুমার ভদ্র, মাতা স্বর্গতা আশালতা ভদ্র। সত্তর দশকের বিশিষ্ট এই কবি সুদীর্ঘ চল্লিশ বছর লিটল ম্যাগাজিন সম্পাদনার সাথে যুক্ত। কবি জীবনানন্দ দাশের পুত্র সমরানন্দ দাশের সাথে যুগ্ম সম্পাদনা করেছেন। 'সুচেতনা'। 'মৌমাছি', 'মৌ-বুদবুদ' এবং মিনি পত্রিকা 'চিরন্তন' তাঁর সম্পাদিত পত্রিকা। তাঁর অনন্য কৃতিত্ব 'পোস্টকার্ড' 'ক্যালেন্ডার' এবং 'তালপাতা'-য় ছাপা পত্রিকা। অজস্র পত্রপত্রিকায় নিয়মিত লেখেন কালিদাস ভদ্র। এ পর্যন্ত সাতটি কাব্যগ্রন্থ, দশটি গল্পগুচ্ছ, তিরিশটি ছড়া গ্রন্থ, পাঁচটি কিশোর উপন্যাস, দুটি বড়দের উপন্যাস, তিনশোটির বেশি সম্পাদিত গ্রন্থ ছাড়াও পনেরোটি শিশুপাঠ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর।
বিশ্বভারতী, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য আকাদেমি, রবীন্দ্রসদন, দূরদর্শন ও আকাশবাণীতে তিনি বহুবার আমন্ত্রিত হয়েছেন ছড়া, কবিতা, গল্প পাঠে।
অঞ্জন ভট্টাচার্য
অঞ্জন ভট্টাচার্য ১৯৭১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। গত এক দশক ধরে দেশের ও বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশ হয়ে চলেছে। লেখালেখির পাশাপাশি পত্রিকা ও গ্রন্থ সম্পাদনার সাথেও তিনি যুক্ত। বর্তমানে বাংলা সাহিত্যজগতে গল্পকার, ছড়াকার, কবি ও সম্পাদক হিসেবে তিনি বিশেষ পরিচিত।
| নাম | সেরার সেরা কিশোর গল্প সংকলন ১ |
|---|---|
| প্রকাশনী | palok || পালক পাবলিশার্স |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
প্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
palok || পালক পাবলিশার্স-এর সব বই
