শেষ সময়ে সেই তুমি — কাউসার আহমেদ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শেষ সময়ে সেই তুমি
পছন্দের তালিকায় রাখুন

শেষ সময়ে সেই তুমি

লেখক: কাউসার আহমেদ || Kawsar Ahmed
প্রকাশনী: Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১৯৫৳২০০-%

সাশ্রয় ৳৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মানুষের জীবন এক অনন্ত যাত্রা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষণ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের গড়ে তোলে, ভেঙে দেয় আবার নতুন করে দাঁড় করায়। জীবনের এই দীর্ঘ পথে একদিকে যেমন থাকে হাসি, আনন্দ, প্রেম ও স্বপ্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মানুষের জীবন এক অনন্ত যাত্রা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষণ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের গড়ে তোলে, ভেঙে দেয় আবার নতুন করে দাঁড় করায়। জীবনের এই দীর্ঘ পথে একদিকে যেমন থাকে হাসি, আনন্দ, প্রেম ও স্বপ্নের রঙিন ক্যানভাস, অন্যদিকে তেমনি এসে ভিড় করে দুঃখ, বেদনা, অভাব আর হারানোর কষ্ট। তাই জীবনের আসল নাম সংগ্রাম। এই উপন্যাসে আমরা খুঁজে পাই কায়েস নামের এক তরুণের কাহিনি। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কায়েস ছোটবেলা থেকেই কষ্টের সাথে লড়াই করেছে। মায়ের হাতের আঁচলে লুকানো কষ্টের ভাত, বাবার উদাসীনতা, আর্থিক টানাপোড়েন সব মিলিয়েই তার বেড়ে ওঠা। কিন্তু এই অভাবের ভেতরও সে খুঁজে পেয়েছে জীবনের অন্যরকম স্বাদ- প্রেমের মায়া, যৌবনের চঞ্চলতা আর কবি-সাহিত্যিক হৃদয়ের গভীর আবেগ। কায়েসের জীবন আসলে প্রতিটি তরুণের প্রতিচ্ছবি। একদিকে দায়িত্ব, পরিবার, সমাজের চোখরাঙানি; অন্যদিকে হৃদয়ের গভীরে জমে থাকা প্রেম আর স্বপ্ন। তার মনে আঁখির স্মৃতি দোলা দেয়- শৈশবের সোনালী দিনে বেড়ে ওঠা এক নিষ্পাপ ভালোবাসা, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বেদনাদায়ক। আবার শিক্ষকের দায়িত্বে থেকে সাদিয়ার নিষ্পাপ টান, অথবা কলেজ জীবনের সুমি নামের মেয়েটির প্রতি টান- সব মিলিয়ে কায়েসের হৃদয় যেন এক রঙিন অথচ দ্বিধাগ্রস্ত প্রান্তর। “শেষ সময়ে সেই তুমি” কেবল একটি প্রেমের গল্প নয়। এটি আসলে জীবনের বহুরঙা আবেগের উপাখ্যান। এখানে আছে সমাজের বাস্তব চিত্র-দারিদ্র্যের কষাঘাত, পারিবারিক টানাপোড়েন, সামাজিক বন্ধন, আর ভালোবাসার নিষিদ্ধতা। আছে সময়ের নির্মম সত্য- যেখানে কাউকে ভালোবাসা মানেই তাকে পাওয়া নয়। জীবনের শেষ সময়ে এসে মানুষের হৃদয় আসলে যাকে সবচেয়ে বেশি চায়, যাকে খুঁজে ফেরে- সে-ই হয়ে ওঠে “সেই তুমি”। লেখক এই উপন্যাসে জীবনের সাধারণ অথচ গভীর সত্যগুলো তুলে ধরেছেন এক সহজ-সরল বর্ণনায়। এখানে পাঠক যেমন খুঁজে পাবেন যৌবনের টগবগে স্বপ্ন, তেমনি খুঁজে পাবেন হারানোর শোক, অপুর্ণতার যন্ত্রণা এবং ভালোবাসার টানাপোড়েন। প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে ওঠে পাঠকের চোখে, প্রতিটি সংলাপ যেন আমাদের আশেপাশের মানুষেরই কথা। এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয়- জীবন যতই জটিল হোক না কেন, প্রেমের আবেগ, মায়ার বাঁধন আর হৃদয়ের টানই মানুষকে বাঁচিয়ে রাখে। শেষ সময়ে এসে মানুষ আসলে যাকে স্মরণ করে, যাকে খুঁজে পেতে চায়- সে-ই হয়ে ওঠে জীবনের চূড়ান্ত প্রতীক। তরুণ-তরুণীর হৃদয় থেকে শুরু করে জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো মানুষ-সবাই এই ছোট উপন্যাসে খুঁজে পাবেন নিজেদের কোনো না কোনো ছায়া। এ শুধু একটি গল্প নয়; এটি আসলে সময়ের দলিল, জীবনের আয়না। এইভাবেই “শেষ সময়ে সেই তুমি” হয়ে উঠেছে সংগ্রাম, প্রেম আর জীবনের রঙিন অথচ বেদনাময় এক প্রতিচ্ছবি।
নামশেষ সময়ে সেই তুমি
লেখককাউসার আহমেদ
প্রকাশনীIchchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী
ভাষাBengali
সংস্করণ1st Published, 2025
অবস্থাNew
ISBN-139789842903489
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

কাউসার আহমেদ

কাউসার আহমেদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

কাউসার আহমেদ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী

Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ichchashakti Prokashoni || ইচ্ছাশক্তি প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — শেষ সময়ে সেই তুমি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading