শব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন (প্রিন্ট আউট) — রমাপ্রসাদ দাস

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন (প্রিন্ট আউট)
পছন্দের তালিকায় রাখুন

শব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন (প্রিন্ট আউট)

লেখক: রমাপ্রসাদ দাস || Ramaprasad Das
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ভাষা মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। সে মুখের ভাষাই হোক, কি লেখার। এই ভাষার সাধনাতেই তৈরি হয়েছে শব্দ আর অর্থ, বাক্য আর তার প্রয়োগবিধি; তৈরি হয়েছে নাম—যেমন মানুষের, তেমনই তার চারপাশে ছড়ানো সমস্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

২৬৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ভাষা মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। সে মুখের ভাষাই হোক, কি লেখার। এই ভাষার সাধনাতেই তৈরি হয়েছে শব্দ আর অর্থ, বাক্য আর তার প্রয়োগবিধি; তৈরি হয়েছে নাম—যেমন মানুষের, তেমনই তার চারপাশে ছড়ানো সমস্তকিছুর। কিন্তু তবু থেকে গেছে বহু প্রশ্ন। কীভাবে এল শব্দ? কীভাবেই বা শব্দ অর্জন করল অর্থ? এ কি ঐশী বিধানের ফল, নাকি পুরোটাই মানুষের খামখেয়াল? শব্দ বা নামই কি শেষ কথা, নাকি নামেরও দরকার কোনও নামকরণ? দরকার যদি হয়ও, সেই নামকরণই বা হবে কীভাবে? কোন্ সম্বন্ধে গাঁথা বাক্য ও অর্থ? অর্থ কী? বস্তু? নাকি ধারণা? অথবা প্রতিক্রিয়া? কিংবা এর কোনওটিই নয়, শুধুই প্রয়োগ? প্রয়োগই বা সার্থক কখন এবং কীভাবে? আদৌ কি দূর করা সম্ভবপর বাক্যের অস্পষ্টতা? কীভাবে? শব্দ তো কখনও দ্ব্যর্থবোধকও, তখন? সব শব্দ তো স্পষ্ট করে না অভিপ্রেত অর্থকেও, তা হলে? কোন্‌ বাক্য অর্থহীন, কোন্‌টি অর্থবান—বিচার করার মানদণ্ডই বা কী? ভাষা নিয়ে যাঁরাই চর্চা করেন, তাঁদেরই মনে এমন নানান প্রশ্ন। দর্শনের শ্রুতকীর্তি অধ্যাপক রমাপ্রসাদ দাস তাঁর এই বইতে সেই সমূহ প্রশ্নেরই উত্তর অন্বেষণ করেছেন। একইসঙ্গে, যুক্তি-শৃঙ্খলের অনন্য পরম্পরায় সাজিয়ে দিয়েছেন ভাষাচর্চার নানান দিককে, তার লক্ষ্য ও অর্জনকে। ভাষাদর্শন বিষয়ে বাংলা ভাষায় এতকাল কোনও বই লেখা হয়নি, পথিকৃৎ এই বইটি সেই অভাবকেও পূরণ করল, ভাষাচর্চার ক্ষেত্রে উন্মোচন ঘটাল নতুন দিগন্তের। অধ্যাপক রমাপ্রসাদ দাসের আলোচনার ভঙ্গিটি ঋজু ও সর্বজনগ্রাহ্য, চয়িত দৃষ্টান্তগুলি সবই সাহিত্যের এবং সুপরিচিত, বাংলা ভাষা ব্যবহারকে আরও সুঠাম করে তুলতে সাহায্য করবে তাঁর এই আলোচনাগ্রন্থ।
নামশব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন (প্রিন্ট আউট)
লেখকরমাপ্রসাদ দাস
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা২৬৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172152949
মুদ্রণ দেশIndia
ওজন343.0
মাপ140 × 215 × 19.61

লেখক পরিচিতি

রমাপ্রসাদ দাস

রমাপ্রসাদ দাস-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রমাপ্রসাদ দাস-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — শব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন (প্রিন্ট আউট)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading