আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শাহজাদির আশিক
লেখক: হিমাদ্রি কিশোর দাশগুপ্ত || himadrikishor
প্রকাশনী: Deys publishing
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
১. পরমান্ন
২. রক্ত আরতি
৩. শাহজাদির আশিক
▪️ পরমান্ন: সম্রাট চন্দ্রগুপ্তর সঙ্গে চাণক্যর সম্পর্ক সর্বজনবিদিত। চন্দ্রগুপ্তকে সিংহাসন বসানোর পিছনে চাণক্য কতখানি ভূমিকা গ্রহণ করেছিলেন তাও জেনে এসেছি আমরা...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৫০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
১. পরমান্ন
২. রক্ত আরতি
৩. শাহজাদির আশিক
▪️ পরমান্ন: সম্রাট চন্দ্রগুপ্তর সঙ্গে চাণক্যর সম্পর্ক সর্বজনবিদিত। চন্দ্রগুপ্তকে সিংহাসন বসানোর পিছনে চাণক্য কতখানি ভূমিকা গ্রহণ করেছিলেন তাও জেনে এসেছি আমরা। কিন্তু এখানে একটি অন্যরকম কাহিনী জানলাম।চন্দ্রগুপ্তকে নিজহাতে রান্না করা পরমান্ন খাওয়াতেন চাণক্য। তার পেছনে ছিল একটি বিশেষ উদ্দেশ্য। তবে এই পায়েস খাওয়ার কথা চন্দ্রগুপ্তকে গোপন রাখতে বলেছিলেন। আরোপ করেছিলেন একটি বিশেষ শর্ত। কিন্তু ইতিহাস চিরকালই জটিলা-কুটিলার চক্রান্তে আবর্তিত হয়ে এসেছে। চন্দ্রগুপ্তর দুই মহিষীর প্রবল কৌতূহল ও ষড়যন্ত্রকারীদের মদতে চাণক্যকে নিক্ষেপ করা হয় কারাগারে। সেখানে তাঁর প্রধান শত্রু ধননন্দ যাকে সিংহাসন থেকে উৎখাত করেই চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসানো হয়েছিল সেই ধননন্দর প্রেত এসে উপস্থিত হয়। প্রেত জানতে চায় ঘটনার সত্যতা এবং তাকে কারাগারে নিক্ষেপ করার পিছনে লুকিয়ে থাকার প্রকৃত কারণ। পাঠক উপস্থিত হয় অপার একটি রহস্যের সামনে। অন্তিম লগ্নের টুইস্টটি দুর্দান্ত লেগেছে।
▪️রক্ত আরতি: বিজয়নগরের সুশাসক ছিলেন নরসিংহদেব। তাঁর পূর্বনাম ছিল অত্রি। কথিত আছে অত্রি রাজা বিরূপক্ষকে হত্যা করে সিংহাসনে আরোহন করেছিলেন এবং তাঁর এই নামগ্রহণের পিছনেও রয়েছে একটি কাহিনী। বিজয়নগরের সঙ্গে বাহমনীর শত্রুতার কারণে বিজয়নগরবাসীগণ সর্বদাই ছিল ভীত-সন্ত্রস্ত। এমন একটি সময় উপস্থিত হয় যে বিজয়নগরকে বাহমানীর শাসক লুণ্ঠন করে হত্যা উৎসবে শামিল হবে। এই অবস্থায় বিজয়নগরকে বাঁচানোর জন্য এক অদ্ভুত পরিকল্পনা গ্রহণ করে অত্রি। কথা ছিল শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করলে রাজকন্যা অনঘার সঙ্গে সেই ব্যক্তির বিবাহ দেওয়া হবে। কিন্তু চিরকালই মানুষ ভাবে এক হয় আর এক। এক ভৃত্য হবে রাজজামাতা! চক্রান্ত, ষড়যন্ত্রের কালচক্র যে ইতিহাসের অন্দরমহলে ঘুরে বেড়ায় তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ এই কাহিনী।
▪️শাহজাদির আশিক: মোগল সম্রাট ঔরঙ্গজেব অন্দরমহলের নারীদের আব্রু রক্ষা করার জন্য বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু বেহুলা-লক্ষিন্দরের লৌহনির্মিত বাসর ঘরের সামান্য ছিদ্র দিয়েও প্রবেশ করেছিল কালসাপ। প্রেম, ভালবাসাকে সম্রাট তাঁর কন্যাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখার হাজার চেষ্টা করেছিলেন। কিন্তু ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে‘। প্রকৃতির অমোঘ নিয়মেই প্রেম এসেছিল শাহজাদির জীবনে। ফলশ্রুতি??
▪️ঔরঙ্গজেব কন্যা জেবউন্নিসার জীবন সম্পর্কে বিশেষ করে তাঁর প্রেম নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। প্রচলিত এমন একটি কাহিনীকেই সুন্দরভাবে উপস্থাপন করেছেন লেখক। মুঘল ইতিহাসের সবচেয়ে ‘রহস্যময়ী নারী‘ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তাঁকে। তবে তাঁর কবিতা রচনার পারদর্শিতার কথা একবাক্যে সবাই স্বীকার করে নেন।
লেখা কৃতজ্ঞতা - Nandita Mitra
| নাম | শাহজাদির আশিক |
|---|---|
| লেখক | হিমাদ্রি কিশোর দাশগুপ্ত |
| প্রকাশনী | Deys || দেজ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১৫০ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789394742918 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
হিমাদ্রি কিশোর দাশগুপ্ত
হিমাদ্রি কিশোর দাশগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
হিমাদ্রি কিশোর দাশগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Deys || দেজ
Deys || দেজ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Deys || দেজ-এর সব বই
