আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
শান্তিনিকেতন তাঁহাদের কথায়
লেখক: Pratio Roy • Tarit Roy || Pratio Roy Tarit Roy
প্রকাশনী: Bichitropotro Granthana Vibhaga
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫২৫৳৬০০-১৩%
সাশ্রয় ৳৭৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রতীপ রায় • তড়িৎ রায়চৌধুরী
"শিল্পীর চোখে দুগগা' শীর্ষক এক অনুষ্ঠানে শিল্পী কে. জি. সুব্রহ্মামনিয়াম (মানিদা)-কে জিজ্ঞাসা করেছিলাম, আপনার চোখে ঠাকুর মানে কী? উনি উত্তরে বলেছিলেন "ঠাকুর? ঠাকুর আবার কী? ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রতীপ রায় • তড়িৎ রায়চৌধুরী
"শিল্পীর চোখে দুগগা' শীর্ষক এক অনুষ্ঠানে শিল্পী কে. জি. সুব্রহ্মামনিয়াম (মানিদা)-কে জিজ্ঞাসা করেছিলাম, আপনার চোখে ঠাকুর মানে কী? উনি উত্তরে বলেছিলেন "ঠাকুর? ঠাকুর আবার কী? আমাদের কাছে একটাই ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর"। সত্যি বিভিন্ন ঠাকুর দেবতার নামে যেমন তীর্থক্ষেত্র গড়ে ওঠে, ঠিক সেইরকম রবীন্দ্রনাথ ঠাকুরের আকর্ষণে গড়ে উঠেছে শান্তিনিকেতন। আশেপাশের মানুষ ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে এমন কি বিদেশ থেকেও মানুষ ছুটে এসেছেন তাঁর আকর্ষণে। শুধু আসেননি; অনেকে থেকে গেছেন সারাজীবন।
আমার মায়ের কাছে প্রথম শান্তিনিকেতনের নাম শুনি। বাবা কাজের সূত্রে কিছুদিন এখানে ছিলেন। আমরা তখন রবীন্দ্র-গবেষক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাড়িতে ভাড়া থাকতাম। আমি এতই ছোট ছিলাম যে আমার সে সময়ের কথা খুব মনে পড়ে না।
কাজের সূত্রে পৌষ উৎসব কভার করতে ১৯৭৫ সালে প্রথম শান্তিনিকেতনে আসি। ভোর তিনটে নাগাদ দার্জিলিং মোড়ে পুলিশ আমাদের গাড়ি আটকে দেয়, কারণ ডাকাতের ভয়। সেবার ছিলাম ঘন্টা দুয়েক। এরপর বেশ কয়েকবার আসা আর ভালোলাগায় এই জায়গা হয়ে ওঠে 'আমাদের শান্তিনিকেতন'। ২০০০ সালে একটা ছোট্ট বাড়ি তৈরি করি মাঝে মধ্যে আসার জন্য। ২০০৩ সাল থেকে কর্মসূত্রে প্রায় চার বছর শান্তিনিকেতনে পাকাপাকি থাকি। তখন বিখ্যাত সব ব্যক্তিত্বের সান্নিধ্যে আসি কাজের সূত্রে, কাজ না থাকলেও।
আমি আমার সহকর্মী জয়গোপাল দত্ত ও শান্তিনিকেতনের কিছু শিক্ষক ছাত্র-ছাত্রী মিলে একটা অনুষ্ঠান শুরু করি 'আমাদের শান্তিনিকেতন'। ২০০৩ থেকে ২০০৫ এর মধ্যে প্রায় ৩০/৪০ জন গুণী মানুষের সাক্ষাৎকার প্রচার করি দূরদর্শনে।
এরপর বহু বছর কেটে গেছে। ২০০৯-এ আমি অবসর নিই। তারপর থেকে চেষ্টা করতে থাকি এই সাক্ষাৎকারগুলো লিপিবদ্ধ করার। সুযোগ আসে নিবেদিতার আগ্রহে। নিবেদিতা সেনগুপ্ত গুণী মেয়ে। বহুদিন শান্তিনিকেতনে, আর এই অনুষ্ঠানের অন্যতম সঞ্চালিকা ছিল। নিবেদিতা সন্ধান দিল তড়িতের। তড়িৎ বাংলার শিক্ষক শান্তিনিকেতনে। মোটামুটি ওর চেষ্টায় আর নিবেদিতার সহযোগিতায় আমাদের ইচ্ছেটা পূরণ করতে পারছি-এই খুশিতেই শেষ জীবন কাটিয়ে দিতে পারব। ৭০ বছর বয়সের শেষপ্রান্তে এসে আমার প্রথম প্রয়াস। আপনাদের কাছে পৌঁছানোই আমাদের সত্যিকারের উদ্দেশ্য।"
—প্রতীপ রায়
| নাম | শান্তিনিকেতন তাঁহাদের কথায় |
|---|---|
| লেখক | Pratio Roy • Tarit Roy |
| প্রকাশনী | বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
Pratio Roy • Tarit Roy
Pratio Roy • Tarit Roy-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Pratio Roy • Tarit Roy-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ
বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ-এর সব বই