আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
শরণার্থীর ঋতু ও শিল্পভাবনা
লেখক: অলোকরঞ্জন দাশগুপ্ত || Alokranjan Dasgupta
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০৳৮০-১৩%
সাশ্রয় ৳১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এই প্রবন্ধ-সংকলনের শিরনামার ঠিক নীচে এমন একটি উপশিরনামা গ্রন্থান্তর্গত নামপত্রে উৎকীর্ণ করেছেন অলোকরঞ্জন দাশগুপ্ত যা কিনা নিতান্ত সহজে বিম্বিত করে তাঁর নিহিত এষণাকে। তিনি লিখেছেন, ‘বার্লিনের প্রাচীর ভ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৩২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এই প্রবন্ধ-সংকলনের শিরনামার ঠিক নীচে এমন একটি উপশিরনামা গ্রন্থান্তর্গত নামপত্রে উৎকীর্ণ করেছেন অলোকরঞ্জন দাশগুপ্ত যা কিনা নিতান্ত সহজে বিম্বিত করে তাঁর নিহিত এষণাকে। তিনি লিখেছেন, ‘বার্লিনের প্রাচীর ভাঙার প্রাক্-পর্ব থেকে গাল্ফ যুদ্ধের উত্তরপর্যায়ে নন্দনবীক্ষার সন্ধান’। এ-সন্ধান বিশ্ববোধে উদ্দীপিত এক শিল্পীসত্তারই গূঢ় অন্বেষণ। বিশেষত তাঁর, যিনি জানেন যে, শিল্প-সাহিত্যের অনুশীলনে তত্ত্বের সংক্রাম না থাকুক, কোথাও ঠিকই থেকে যায় বিবেকী অস্বস্তির প্রবর্তনা। যিনি লক্ষ করেন যে, বার্লিনের প্রাচীর দীর্ণ হয়ে যাবার প্রাক্-পর্ব থেকে শুরু করে অদূর-প্রাচীতে সংঘটিত ‘তৃতীয়’ বিশ্বযুদ্ধের পটভূমিকায় নন্দনচর্চা করতে গিয়ে কোথাও চিড় খেয়ে যায় শিল্প-সাহিত্য সম্পর্কে আমাদের বহুলালিত পূর্বসংস্কার। ‘কবিতায় সমসময়ের ঘটনাস্পন্দ বেজে উঠলেই কি সে তার অভিধা থেকে বিচ্যুত হবে?’—উপসাগরীয় যুদ্ধের সন্ধিক্ষণে এক তরুণ কবির দিকে এই প্রশ্ন যেভাবে ছুঁড়ে দিয়েছিলেন তিনি নিজেই, হয়তো-বা নিজের দিকেও, ঠিক সেভাবেই অলোকরঞ্জন তাকিয়েছেন এই অনিকেত সময়ের দিকে, সমধর্মী আরও কিছু অস্বস্তিসুন্দর এবং অনিবার্য জিজ্ঞাসা নিয়ে। মুখ্যত সেই জিজ্ঞাসারই ফসল এই গ্রন্থ। প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোয় দেখা বলেই স্বতন্ত্র ও স্বয়ম্প্রভ। একইসঙ্গে, চ্যাপলিন, পুরাণ, রবীন্দ্ররচনার অনুবাদ এবং এই পর্বের বাংলা কবিতা নিয়ে আরও কয়েকটি প্রাসঙ্গিক সংবেদন এই মূল্যবান গ্রন্থে।
| নাম | শরণার্থীর ঋতু ও শিল্পভাবনা |
|---|---|
| লেখক | অলোকরঞ্জন দাশগুপ্ত |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৩২ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788172151591 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 195.0 |
| মাপ | 140 × 215 × 11.87 |
লেখক পরিচিতি
অলোকরঞ্জন দাশগুপ্ত
অলোকরঞ্জন দাশগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অলোকরঞ্জন দাশগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই