ষষ্ঠাংশবৃত্তি — শুদ্ধেন্দু চক্রবর্তী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
ষষ্ঠাংশবৃত্তি
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

ষষ্ঠাংশবৃত্তি

লেখক: শুদ্ধেন্দু চক্রবর্তী || Suddhendu Chakraborty
প্রকাশনী: Adaam || আদম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ : হিরণ মিত্র বাংলাভাষায় পোয়েট্রিথেরাপির উপর প্রথম এবই। পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ। মনোচিকিৎসায় কবিতাথেরাপি বিষয়টি নতুন নয়। পশ্চিম বিশ্বে এই চিকিৎসাপদ্ধতি চর্চা করার জন্য বহু পত্রপত্রিকা ও সংগঠন...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রচ্ছদ : হিরণ মিত্র বাংলাভাষায় পোয়েট্রিথেরাপির উপর প্রথম এবই। পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ। মনোচিকিৎসায় কবিতাথেরাপি বিষয়টি নতুন নয়। পশ্চিম বিশ্বে এই চিকিৎসাপদ্ধতি চর্চা করার জন্য বহু পত্রপত্রিকা ও সংগঠন রয়েছে। সংগীতের মতোই কবিতাও যে একজন মানুষের মানসিক বিপর্যয়ে পথ্য হয়ে উঠতে পারে এবং এর যে একটা বিপুল সম্ভাবনা রয়েছে, তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। কিন্তু এই বিপুল কবিতাপণ্যকেন্দ্রিক গবেষণা লক্ষ করলে দেখা যাবে, নমুনাস্বরূপ যেসব কবিতা ব্যাবহাত হয় সেগুলির সিংহভাগই ইংরেজি ভাষার। ব্যালাভাষার ঐশ্বর্যময় কবিতাসম্ভার সেই আলোচনায় প্রায় ব্রাতা। এই সন্দর্ভমালায় বাংলা কবিতার নানান মনোবৈজ্ঞানিক প্রয়োগের সম্ভাবনা পাঠক ও গবেষকের সম্মুখে তুলে ধরবার একটি আন্তরিক প্রয়াস করেছেন লেখক। কবিতা যে শুধুই বিমূর্ততার চর্চা নয়, তার অনুধাবন যে মানুষের মনের ভাবপরিবর্তন করতেও বৈজ্ঞানিকভাবেই সক্ষম, এটুকুই তুলে। বরা এই প্রচেষ্টার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য। লেখক পরিচিতি : শুদ্ধেন্দু চক্রবর্তীর জন্ম ১৯৮০ সালে, কলকাতায়। কবিতাজগতে প্রবেশ লিটল। ম্যাগাজিনের হাত ধরে। ২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ। 'আকাশপালক'। এযাবৎ প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা মোট ন-টি। কবিতা রচনার পাশাপাশি শুদ্ধেন্দু নিয়মিত প্রবন্ধ, ছোটগল্প ও উপন্যাস লেখেন। এসব নিয়ে পৃথকভাবে প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি গ্রন্থ। এসবের বাইরে তাঁর মগ্ন হওয়ার আরও একটি ক্ষেত্র হল। সংগীত। মূলত শাস্ত্রীয় ও পুরাতনী বাংলা গানের চর্চা করেন নিজস্ব তাগিদে, অন্তরালে। সম্পাদনা করেন একটি অনিয়মিত সাহিত্যপত্রিকা। 'শামিয়ানা'। পেশায় মনোরোগ বিশেষজ্ঞ শুদ্ধেন্দু বেশ কয়েক বছর ধরে মনোরোগ ও শিল্পকলার অন্তর্বর্তী যোগাযোগ অন্বেষণ করে চলেছেন নিজের মতো করে। এনিয়ে বন্ধ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ওয়ার্কশপ-এ অংশগ্রহণও করেছেন। 'ষষ্ঠাংশবৃত্তি' এই লেখকের প্রথম প্রবন্ধসংকলন। মনোগবেষণামূলক এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০১৯ সালে।
নামষষ্ঠাংশবৃত্তি
লেখকশুদ্ধেন্দু চক্রবর্তী
প্রকাশনীAdaam || আদম
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শুদ্ধেন্দু চক্রবর্তী

শুদ্ধেন্দু চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শুদ্ধেন্দু চক্রবর্তী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Adaam || আদম

Adaam || আদম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Adaam || আদম-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — ষষ্ঠাংশবৃত্তি

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading