শার্লক হোমস গল্পসংগ্রহ — Arthur Conan Doyle || স্যার আর্থার কোনান ডয়েল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শার্লক হোমস গল্পসংগ্রহ
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

শার্লক হোমস গল্পসংগ্রহ

লেখক: Arthur Conan Doyle || স্যার আর্থার কোনান ডয়েল || Arthur Conan Doyle
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,০৫০৳১,২০০-১৩%

সাশ্রয় ৳১৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিশ্বসাহিত্যে গোয়েন্দা গল্পের প্রথম স্রষ্টা কে বলা কঠিন। পূর্ব এবং পশ্চিমের প্রাচীন সাহিত্যে গোয়েন্দা গল্পের অনেক ইঙ্গিত আছে। তবে আধুনিক গোয়েন্দা কাহিনী বলতে যা বোঝায় তার জন্ম দেড়শো বছরের কিছু বে...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1Inside page 2Inside page 3Inside page 4Inside page 5

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৪৯৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

বিশ্বসাহিত্যে গোয়েন্দা গল্পের প্রথম স্রষ্টা কে বলা কঠিন। পূর্ব এবং পশ্চিমের প্রাচীন সাহিত্যে গোয়েন্দা গল্পের অনেক ইঙ্গিত আছে। তবে আধুনিক গোয়েন্দা কাহিনী বলতে যা বোঝায় তার জন্ম দেড়শো বছরের কিছু বেশি আগে। অপ্রাকৃত ও উদ্ভট রসের স্রষ্টা প্রখ্যাত মার্কিন লেখক এডগার অ্যালান পো-র লেখা ‘দি মার্ডারস ইন দি রু মর্গ’-এ (১৮৪১) প্রথম গোয়েন্দাকাহিনীর স্বতন্ত্র রূপরেখাটি গড়ে ওঠে। পো-র গল্পগুলিতে যে-তীব্র উত্তেজনাময় ও যুক্তিগত। অনুসন্ধান পাঠকের কৌতুহলকে জাগ্রত রেখেছে, সেইধারাতেই ১৮৮৭-তে আবির্ভূত হলেন সখের গোয়েন্দা(অ্যামেচার ডিটেকটিভ) শার্লক হোমস। এমন সজাগমন অভিজ্ঞ পারদর্শী গোয়েন্দার জন্য তৃষ্ণার্ত পাঠক যেন এতদিন ধরে অপেক্ষা করছিলেন। দুর্ভেদ্য কিংবা দুঃসাহসিক—যে-কোনও রহস্যের উদঘাটনে শার্লক হোমস অদ্বিতীয়। আক্ষরিক অর্থেই সর্বজ্ঞ এই গোয়েন্দাটি তার নানা রহস্যরোমাঞ্চ কাহিনীগুলি নিজে বলেননি। এমনকী লেখকও সরাসরি নন। এগুলির কথক হোমসের গুণগ্রাহী ডাঃ ওয়াটসন। এই মানুষটির বর্ণাঢ্য ভূমিকা, প্রতিটি গল্পকে কল্পনা ও উপস্থাপনায় আরও সমৃদ্ধ করেছে। শার্লক হোমসের কাহিনীগুলির কেন্দ্রে আছে নিখুঁতভাবে সংঘটিত একটি অপরাধ। এই অপরাধ ও তার অপরাধীকে আবিষ্কার করার জন্য কয়েকটি অস্পষ্ট ও অসংলগ্ন সন্ধানসূত্রকে কাজে লাগিয়ে হোমস যেভাবে রহস্য উন্মোচন করেছেন, তার জুড়ি মেলা ভার। অপরাধীর সন্ধানে নানা বৈজ্ঞানিক বিদ্যাকে প্রয়োগ করে তাকে প্রায় এক ধরনের যুক্তিগ্রাহ্য বিজ্ঞানের পর্যায়ে উত্তীর্ণ করেছেন এই গোয়েন্দাপ্রবর। অন্যান্য রহস্যসন্ধানীর চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয় হোমসের প্রতিটি অভিযান আজও পাঠককে সমানভাবে আকৃষ্ট করে। রহস্যগল্পের বিষয়বস্তু সম্পর্কে আগেভাগেই কোনও কিছু না-জানানোই দস্তুর। জানিয়ে দিলে রহস্য ও কৌতূহল—দুই-ই নষ্ট হয়ে যায়। শুধু একটি তথ্য উল্লেখযোগ্য। এই বইয়ে গৃহীত ‘চরম সংঘর্ষ’ গল্পে আপাতদৃষ্টিতে হোমসের মৃত্যু হয়। কিন্তু পাঠকসমাজ তাদের গোয়েন্দার মৃত্যু মেনে নিতে পারেননি। ফলে হোমসকে আবার ডয়েল ফিরিয়ে আনতে বাধ্য হন ‘খালি বাড়ি’ গল্পে। লন্ডনের বেকার স্ট্রিটের সেই জনপ্রিয় গায়েন্দার নানা জনপ্রিয়তম কাহিনীগুলি থেকে বাছাই করা একগুচ্ছ গল্প দিয়ে সাজানো হয়েছে এই বই।
নামশার্লক হোমস গল্পসংগ্রহ
লেখকArthur Conan Doyle || স্যার আর্থার কোনান ডয়েল
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৪৯৬
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

Arthur Conan Doyle || স্যার আর্থার কোনান ডয়েল

Arthur Conan Doyle || স্যার আর্থার কোনান ডয়েল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Arthur Conan Doyle || স্যার আর্থার কোনান ডয়েল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই
৳১,০৫০
৳১,২০০
1

রেটিং ও রিভিউ — শার্লক হোমস গল্পসংগ্রহ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading