শেষ নেকড়ে — লাসলো ক্রাসনাহোরকাই

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শেষ নেকড়ে
পছন্দের তালিকায় রাখুন

শেষ নেকড়ে

লেখক: লাসলো ক্রাসনাহোরকাই || Laszlo Krasznahorkai
প্রকাশনী: Ujan Prakashan || উজান প্রকাশন

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩০০৳৩২০-%

সাশ্রয় ৳২০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
লাসলো ক্রাসনাহোরকাইয়ের ছোট উপন্যাস ‘The Last Wolf’ বা ‘শেষ নেকড়ে’ এক অদ্ভুত এবং গভীর দার্শনিক গল্প। এই নভেলার কেন্দ্রে আছেন একজন ব্যর্থ দার্শনিক ও অধ্যাপক। স্পেনের এক্সট্রামাদুরা অঞ্চলের শেষ নেকড়ের কা...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

লাসলো ক্রাসনাহোরকাইয়ের ছোট উপন্যাস ‘The Last Wolf’ বা ‘শেষ নেকড়ে’ এক অদ্ভুত এবং গভীর দার্শনিক গল্প। এই নভেলার কেন্দ্রে আছেন একজন ব্যর্থ দার্শনিক ও অধ্যাপক। স্পেনের এক্সট্রামাদুরা অঞ্চলের শেষ নেকড়ের কাহিনি লেখার দায়িত্ব পান তিনি। অধ্যাপক নিজেই দ্বিধা ও অস্তিত্বসংকটে জর্জরিত ও বিভ্রান্ত। বহু আগেই তিনি দার্শনিক চিন্তার মাধ্যমে পৃথিবীকে বোঝার চেষ্টা ছেড়ে দিয়েছেন। এখন কিছু লিখতে হবে ভেবে তিনি কাঁপতে থাকেন, ভয়ে থাকেন ধরা পড়ে যাবেন, প্রকাশ হয়ে যাবে তিনি আসলে প্রতারক, ভেতরে এক ফাঁপা মানুষ। পুরো কাহিনি তিনি শোনাচ্ছেন বারে বসে বিরক্ত, উদাসীন ও অমনোযোগী এক বারটেন্ডারকে। গভীর দার্শনিক প্রশ্ন বা সভ্যতার সংকট নিয়ে মানুষ যে আসলে কতটা উদাসীন তারই প্রতীক যেন এই বারটেন্ডার। বিরামহীন বলে যাচ্ছেন অধ্যাপক, যেন অনন্ত এক বাক্য। নভেলায় অধ্যাপক যে অভিজ্ঞতা ব্যক্ত করেন তা শুধু নেকড়ের মৃত্যু বা বিলুপ্তির কাহিনি নয়, বরং মানবসভ্যতার ক্লান্তি, অর্থহীনতা এবং ধ্বংসের দিকেও ইঙ্গিত করে। উপন্যাসের নেকড়েটি কেবল একটি প্রাণী নয়, বরং পৃথিবীর হারিয়ে যাওয়া বন্যতা, প্রকৃতির ক্ষয় এবং মানুষের সভ্যতার বিনাশের প্রতীক। গোটা কাহিনিতে এক ধরনের গাঢ় ক্লান্তি ও অবসাদ আছে। যেন পৃথিবী আর কিছু বোঝার বা ব্যাখ্যা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। উপন্যাসের নেকড়েটি মানবসভ্যতার বিনাশী ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে—আমরা একদিন হয়তো অর্থহীনতা ও ধ্বংসের একই ভাগ্যে পৌঁছাব। পুরো নভেলাটি একটি দীর্ঘ বাক্যে লেখা, যা পাঠকের মধ্যে এক ধরনের দমবন্ধ করা অনুভূতি সৃষ্টি করে। এই শৈলী নিজেই অধ্যাপকের ভেতরের অনিশ্চয়তা ও শ্বাসরুদ্ধ অস্তিত্বকে প্রতিফলিত করে। হয়তো এই অসহায়, ধ্বংসের দিকে ঠেলে দেওয়া প্রাণীগুলির গল্পে তিনি খুঁজে পান নিজেরই প্রতিচ্ছবি—সময়কে টিকিয়ে রাখতে না পারা, ধীরে ধীরে ভেসে যাওয়া এক জীবনের রূপক।
নামশেষ নেকড়ে
লেখকলাসলো ক্রাসনাহোরকাই
প্রকাশনীUjan Prakashan || উজান প্রকাশন
ভাষাBengali
সংস্করণ1st Published, 2025
অবস্থাNew
ISBN-139789842904561
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

লাসলো ক্রাসনাহোরকাই

লাসলো ক্রাসনাহোরকাই-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

লাসলো ক্রাসনাহোরকাই-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ujan Prakashan || উজান প্রকাশন

Ujan Prakashan || উজান প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ujan Prakashan || উজান প্রকাশন-এর সব বই
৳৩০০
৳৩২০
1

রেটিং ও রিভিউ — শেষ নেকড়ে

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading