আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
শিশুসাহিত্যের ভূমিকা
লেখক: পার্থজিৎ গঙ্গোপাধ্যায় || Parthajit Gangopadhyay
প্রকাশনী: Ebong Adhyay || এবং অধ্যায়
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
বাংলা ভাষার প্রথম সর্বাঙ্গীণ ছোটোদের পত্রিকা কোনটি? প্রশ্ন শুনে কেউ হয়তো থমকে দাঁড়াবেন। এরপর যদি বলা হয়, সম্পাদকমশায় পত্রিকা-প্রকাশ করতে গিয়ে খেয়ে, না-...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
কয়েকটি পৃষ্ঠা পড়ুন
বাংলা ভাষার প্রথম সর্বাঙ্গীণ ছোটোদের পত্রিকা কোনটি? প্রশ্ন শুনে কেউ হয়তো থমকে দাঁড়াবেন। এরপর যদি বলা হয়, সম্পাদকমশায় পত্রিকা-প্রকাশ করতে গিয়ে খেয়ে, না-খেয়ে মাত্র সাতাশ বছরে মারা গিয়েছিলেন, তাহলে তো আর বিস্ময়ের শেষ থাকবে না। ‘সখা’ পত্রিকার সম্পাদক প্রমদাচরণ সেনকে আমরা মনে রাখিনি। এ যে ঘোরতর অন্যায় হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আমরা ‘ভোঁদড় বাহাদুর'-এর কথা জানি। শিশুসাহিত্যের এক চিরায়ত বই। বইটি কেউ সম্পাদনা করে দিয়েছিলেন, কোথাও উল্লেখ না করেই অনেক অদল-বদল করা হয়েছিল। এই হঠকারী কাজের কথা জেনে, ‘ভোঁদড় বাহাদুর' আদিপাঠ ‘দাদাভায়ের দেয়ালা' পার্থজিৎ গঙ্গোপাধ্যায় খুঁজে পেয়েছেন। পুনরুদ্ধার করেছেন এমন কত না হারানো বই । আলোয় এনেছেন বিস্মৃত লেখক।
পার্থজিৎ গঙ্গোপাধ্যায় এই সময়ের সুপরিচিত ছোটোদের লেখক। নিজের লেখার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে চলে গবেষণার কাজ, সম্পাদনার কাজ। মণিমুক্তোর মতো উজ্জ্বল তাঁর সম্পাদিত সব বই থেকে সংগৃহীত এইসব লেখায় রয়েছে ছোটোদের সাহিত্যের অনেক অজানা তথ্য। অনেক অনালোচিত-অনালোকিত দিক উন্মোচিত হয়েছে। পড়তে পড়তে একের পর এক অজানা তথ্যে বারবার চমকিত হতে হবে। বাংলা ভাষার ছোটোদের সাহিত্য কতখানি সমৃদ্ধ, তা নতুন করে স্পষ্ট হয়ে উঠবে। কখনো অতীতকাতর মন পৌঁছে যাবে ছেলেবেলায়, চিরায়াত কোনো গ্রন্থ-পাঠের আনন্দস্মৃতি মনে পড়বে, আবার কখনো-বা কোনো একটি বিশেষ বই সম্পর্কে জানার পর পড়ার জন্য আকুল হতে হবে। এ বই পুরোনো স্মৃতি ফিরে পাওয়ার, আবার স্মৃতির ভাঁড়ারে নতুন কিছু জমা করারও। বাংলা ভাষার ঐশ্বর্যময় শিশুসাহিত্যের পুনর্মূল্যায়ন, একজন শিশুসাহিত্যিকের কলমে। কেতাবি ভাষায় লেখা নয়, প্রায় কথকতার মেজাজে এ বই লেখা, পড়তে পড়তে অনেক তথ্য জানা হয়ে যাবে, হ্যাঁ, নিজের অজান্তেই তা ঘটবে।
প্রকাশনা এবং অধ্যায়
| নাম | শিশুসাহিত্যের ভূমিকা |
|---|---|
| লেখক | পার্থজিৎ গঙ্গোপাধ্যায় |
| প্রকাশনী | Ebong Adhyay || এবং অধ্যায় |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789393638182 |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ebong Adhyay || এবং অধ্যায়
Ebong Adhyay || এবং অধ্যায় প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ebong Adhyay || এবং অধ্যায়-এর সব বই