আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শিবসাধনা : ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে
লেখক: সৌমেক পোদ্দার || Saumak Poddar
প্রকাশনী: Boideshik
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৬৬৫৳৭৬০-১৩%
সাশ্রয় ৳৯৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সংকলন ও সম্পাদনা : সৌমক পোদ্দার
"...ভারতের আদ্যন্ত বসন্তোৎসব গাজনে রূপান্তরিত হয়েছে। কত সহনশীল গাজনের এই দেবতা। ব্রাহ্মণ, বৌদ্ধ, বৈষ্ণব, প্রবল প্রতাপে জয়ধ্বজা উড়িয়ে গেল তাঁর বুকের উপর দিয়ে, তবু তিনি ন...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সংকলন ও সম্পাদনা : সৌমক পোদ্দার
"...ভারতের আদ্যন্ত বসন্তোৎসব গাজনে রূপান্তরিত হয়েছে। কত সহনশীল গাজনের এই দেবতা। ব্রাহ্মণ, বৌদ্ধ, বৈষ্ণব, প্রবল প্রতাপে জয়ধ্বজা উড়িয়ে গেল তাঁর বুকের উপর দিয়ে, তবু তিনি নির্বিকার। এই সহিষ্ণুতাই তাঁকে অমর করেছে। অমৃত তিনি পান নাই। ত্যাগী অকপট তিনি, আশুতোষ তিনি। গরল খাইয়াও তাঁর মৃত্যু হয় নাই কেন? তিনি যে সমাজ-হৃদয়কে জয় করেছিলেন। অশুচি কেহ ছিল না তাঁর কাছে। তিনি জাতির বিচার করেন নি। আর্ত-লাঞ্ছিত-ইতর তাঁর কাছে বেশী প্রিয় ছিল। শুষ্ক পাণ্ডিত্যের কাছে তিনি মাথা নত করেন নাই। ভক্তি-প্রীতি তাঁর কাছে আদর পেয়েছে। কোনও কঠোর সাধনা ছিল না তাঁকে পেতে হলে। অথচ তিনি পরম যোগী-পরম জ্ঞানী ছিলেন। দেবের দেব মহাদেব তিনি। যোগেশ্বর যোগনাথ। তাঁর এই সরলতার জন্য তিনি ঠকিয়াছেন অনেক ক্ষেত্রে অপদস্থ হয়েছেন। তবু তিনি দয়া করতে কৃপণতা করেন নি। একরূপে তিনি অনাথের নাথ। ভব-ব্যাধির মুক্তির পথ তিনি দেখিয়েছেন। আধি ব্যাধির ঔষধও তিনি সৃষ্টি করেছেন। আদি কবিরাজ তিনি। শক্তিতে তিনি অপরাজেয় অথচ পরম ক্ষমাশীল। শান্ত সৌম্য শিব সুন্দর। তাঁর রূপের তুলনা ছিল না। রাজরাজেশ্বর হইয়াও সৰ্ব্বত্যাগী। বিভূতি ভূষণ বাঘছালের কটিবাস। এতই স্নেহশীল যে ক্রুর ফণিনী কণ্ঠহার হয়ে রয়েছে। অট্টালিকা ছেড়ে তিনি মহাবিশ্বশ্মশানে দাঁড়াইয়া সংসারের অনিত্যতা অট্টহাস্যে প্রকাশ করছেন-ডমরু বাজিয়ে, শিঙার স্বননে। বিদ্যা ও অবিদ্যা দুইই তাঁর সঙ্গিনী। অবিদ্যাকে তিনি মাথায় রেখেছেন। পাপ ও পাপীকে, দুঃখ ও দুঃখীকে এত আদর বুঝি কেউ দিতে পারে নি। পরম সঙ্গীতজ্ঞ তিনি।"
| নাম | শিবসাধনা : ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে |
|---|---|
| লেখক | সৌমেক পোদ্দার |
| প্রকাশনী | Boideshik - বইদেশিক |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
সৌমেক পোদ্দার
সৌমেক পোদ্দার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সৌমেক পোদ্দার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Boideshik - বইদেশিক
Boideshik - বইদেশিক প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Boideshik - বইদেশিক-এর সব বই
