শতগানের গানমেলা — সুধীর চক্রবর্তী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শতগানের গানমেলা
পছন্দের তালিকায় রাখুন

শতগানের গানমেলা

লেখক: সুধীর চক্রবর্তী || Sudhir Chakraborty
প্রকাশনী: protivash

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৯০০৳১,০০০-১০%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গান যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য এই প্রথম বাংলা প্রকাশনার অভিনব প্রয়াস এই বই। ৪১৬ পৃষ্ঠার বৃহৎ পরিসরে ১০০টি গানের বাণী, সুর, ইতিহাস, প্রকাশতথ্য ও সমাজতত্ব। সমজদারি, উপভোগ আর বিশ্লেষণ-লেখকের স্বাদু গদ্য...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

গান যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য এই প্রথম বাংলা প্রকাশনার অভিনব প্রয়াস এই বই। ৪১৬ পৃষ্ঠার বৃহৎ পরিসরে ১০০টি গানের বাণী, সুর, ইতিহাস, প্রকাশতথ্য ও সমাজতত্ব। সমজদারি, উপভোগ আর বিশ্লেষণ-লেখকের স্বাদু গদ্যে, দীর্ঘ গান শোনা ও বিচিত্র সংগ্রহের ঝাঁপি থেকে। বাংলা বই প্রকাশনার ইতিহাসে ‘শতগানের গানমেলা’ এক অভিনব আর অপূর্বকল্পিত সম্ভার। উনিশ শতক থেকে বেরিয়েছে বেশ ক-টি সংগীত সংগ্রহ। দুর্গাদাস লাহিড়ী সংকলিত ‘বাঙালির গান’ স্বামী বিবেকানন্দ-র সম্পাদনায় ‘সংগীত কল্পতরু’ আর সরলাদেবী চৌধুরাণীর ‘শতগান’ তার মধ্যে বিশিষ্ট। একালের সংগীত বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী তাঁর দীর্ঘ গবেষণা, অনুসন্ধান ও সংগীতচর্চার পরিপ্রেক্ষিতে ও সংকলনে প্রণয়ন করেছেন ৮৭টি বাংলা গান, ১০টি হিন্দি গান ও ৩টি ইংরেজি গানের সমন্বয়ে ১০০টি গানের বাণী, সুর ও শিল্পীপরিচয়। প্রতিটি গানের বিস্তৃত প্রকাশতথ্য, নিমার্ণকথা, সম্পূর্ণ বাণীরূপ ও সুর প্রয়োগের বিশ্লেষণ সহ সমাজতত্ত্ব সম্মত ব্যাখ্যান এ সংকলনে লভ্য। সর্বাধুনিক মুদ্রণ প্রযুক্তিতে দৃষ্টিনন্দন, বৈদ্যুতিন ডিজাইনিং-এ বিন্যস্ত এবং গ্রন্থশিল্পীর পরিকল্পনায় উপস্থাপিত এক বর্ণরঙিন সর্বাঙ্গীণ আয়োজনে সংগীত-বিষয়ে এমন নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ বই ‘প্রতিভাস’-এর পক্ষ থেকে পাঠকদের উপহার দেওয়া গেল। ‘আজকাল’ দৈনিক সংবাদপত্রের ‘রবিবাসর’ ক্রোড়পত্রে ২০১৩ সালের জুলাই মাস থেকে প্রতিসপ্তাহে টানা দু-বছর ২০১৫-র মার্চ পর্যন্ত সময়কালে মোট যে ১০০টি রচনা ‘গানমেলা’ শীর্ষকে প্রকাশিত হয়েছিল, বহু সংগীতমনস্ক জনের প্রীতিধন্য সেই ব্যতিক্রমী রচনাগুলি প্রভূত পরিমার্জন, পরিবর্ধন আর পুনর্বিবেচনা করে সংকলক সুধীর চক্রবর্তী প্রস্তুত করেছেন এই বই। যাতে এই গানপাগল মানুষটি বহুশ্রুত ও অনুশীলিত শত শত গানের মধ্য থেকে সুনির্বাচিত ও গুরুত্বপূর্ণ গানের ডালি গড়ে তুলেছেন। গান নিবার্চনে উন্নাসিকতা বর্জন করে, গানের বিচারে তাৎপর্যপূর্ণ তথা সৃজনের গুণে কত গান হয়তো এমন গুরুত্বে ও গভীরতায় আগে গ্রন্থিত ও সম্মিলিত হয়নি। এর অন্তর্গত শতগানের মধ্যে প্রধানত আছে রেকর্ডধৃত গানের অঞ্জলি। সেইসঙ্গে আছে ফিল্মের গান, লোকসংগীত, ব্রজসংগীত, শাক্ত ও বৈষ্ণব গান। গণসংগীত, স্বদেশিসংগীত, হাসির গান, আগমনী গান, নাটকের গান এবং বাংলাদেশের গান ও মৌখিক সূত্রে সংগৃহীত গান।
নামশতগানের গানমেলা
লেখকসুধীর চক্রবর্তী
প্রকাশনীপ্রতিভাস
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সুধীর চক্রবর্তী

সুধীর চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সুধীর চক্রবর্তী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

প্রতিভাস
প্রতিভাস

প্রতিভাস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

প্রতিভাস-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — শতগানের গানমেলা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading