আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
শুকসপ্ততি
লেখক: Nrisingha Prasad Bhaduri || নৃসিংহপ্রসাদ ভাদুড়ি || Nrisingha Prasad Bhadur
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সংস্কৃত সাহিত্যে শুকসপ্ততির ধ্রুপদী গুরুত্ব তেমন হয়তো নেই, কিন্তু ব্রাহ্মণ চিন্তামণি ভট্টের নামে প্রচারিত এই আখ্যান সংকলনটি দ্বাদশ শতাব্দী থেকে আজ পর্যন্ত সমানভাবে লোকপ্রিয়। আখ্যান-শৈলীর চমৎকারিত্ব ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৫৪
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সংস্কৃত সাহিত্যে শুকসপ্ততির ধ্রুপদী গুরুত্ব তেমন হয়তো নেই, কিন্তু ব্রাহ্মণ চিন্তামণি ভট্টের নামে প্রচারিত এই আখ্যান সংকলনটি দ্বাদশ শতাব্দী থেকে আজ পর্যন্ত সমানভাবে লোকপ্রিয়। আখ্যান-শৈলীর চমৎকারিত্ব শুকসপ্ততিকে অন্য মাত্রায় উত্তীর্ণ করেছে। সংকলিত সত্তরটি গল্পের মূলে আছে এক শুকপাখি। এই পাখিটিই গল্পগুলির কথক। আবার তার ভূমিকা শুধু নিষ্ক্রিয় কথকের নয়। গল্পে বর্ণিত সমাজ-সংসারে সে নিজেই একটি চরিত্র হয়ে উঠেছে। কোথাও কোথাও সমাজের বৈধপথে থাকবার উপদেশ ছাড়া শুকসপ্ততির সবটাই অবৈধ শৃঙ্গার-লিপ্সুতার জর্জর উপাখ্যান। কিন্তু গল্পগুলির মূল উদ্দেশ্য কামুকতা দেখানো নয়। বরং আশ্চর্য হয়ে যেতে হয় এই দেখে, যে-দেশে কৌমার-যৌবন-জরাতেও স্ত্রীলোকের কোনও স্বাতন্ত্র নেই সেখানে এই আখ্যানগুলির সৃষ্টি হল কীভাবে? এ এক অদ্ভুত বাস্তব, এক অদ্ভুত বৈপরীত্য এবং এক অদ্ভুত কৌশল—মদন। বিনোদনের দীর্ঘকাল অনুপস্থিতিতে তার স্ত্রীর সম্ভাব্য চরিত্রহানি রোধ করার জন্য স্খলিত চরিত্রা রমণীদের গল্প শোনানো হচ্ছে বটে, তবু এই স্খলন পাঠকের মনে দাগ কাটে না। বরং গল্পের চতুরতা ও হাস্যরসাত্মক পরিণতি পাঠককে কৌতুকাবিষ্ট করে। কামনাপূর্তির গল্পগুলিকে তখন আর নিন্দনীয় মনে হয় না, উপরোন্তু আবার পড়ার আগ্রহ জাগে। সুপ্রাচীন এই গল্পগুচ্ছের চিরন্তনত্ব এখানেই।
| নাম | শুকসপ্ততি |
|---|---|
| লেখক | Nrisingha Prasad Bhaduri || নৃসিংহপ্রসাদ ভাদুড়ি |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২৫৪ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177561005 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 378.0 |
| মাপ | 140 × 215 × 18.92 |
লেখক পরিচিতি
Nrisingha Prasad Bhaduri || নৃসিংহপ্রসাদ ভাদুড়ি
Nrisingha Prasad Bhaduri || নৃসিংহপ্রসাদ ভাদুড়ি-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Nrisingha Prasad Bhaduri || নৃসিংহপ্রসাদ ভাদুড়ি-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই