শুভ্র সমগ্র — হুমায়ূন আহমেদ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শুভ্র সমগ্র
পছন্দের তালিকায় রাখুন

শুভ্র সমগ্র

লেখক: হুমায়ূন আহমেদ || Humayun Ahmed
প্রকাশনী: Anannya

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৮০৳৬০০-২০%

সাশ্রয় ৳১২০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রথম কিভাবে শুভ্রর আবির্ভাব হয়েছিল? হুমায়ুন আহমেদের লেখা এক ছোট গল্প ‘শাদা গাড়ি’ তে প্রথম শুভ্র আসে। তবে পুরো চরিত্রটির আত্মপ্রকাশ ঘটে ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাসের মধ্য দিয়ে। লেখকের সৃষ্ট অন্যান্য বিশে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৬২৩
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রথম কিভাবে শুভ্রর আবির্ভাব হয়েছিল? হুমায়ুন আহমেদের লেখা এক ছোট গল্প ‘শাদা গাড়ি’ তে প্রথম শুভ্র আসে। তবে পুরো চরিত্রটির আত্মপ্রকাশ ঘটে ‘দারুচিনি দ্বীপ’ উপন্যাসের মধ্য দিয়ে। লেখকের সৃষ্ট অন্যান্য বিশেষ চরিত্রগুলো নিয়ে যে পরিমাণ উপন্যাস লেখা হয়েছে সে তুলনায় শুভ্রকে নিয়ে উপন্যাস গোটা ছয়েক। তবে এই অল্পকিছু উপন্যাসই তাঁর অসাধারণ সৃষ্টি। ......................................................।। শুদ্ধতম মানুষ কেমন হবে? অনেক প্রশ্নের মতো এই প্রশ্নটা আমার প্রায়ই আসে। আমি আমার চারপাশের মানুষজন খুব মত দিয়ে দেখি। এক ধরনের গোপন অনুন্ধান চলতে থাকে-যদি কোনো শুদ্ধ মানুষের দেখা পেয়ে যাই। পত্রিকায় বিজ্ঞাপন দিযেতো আমি শুদ্ধতম মানুষ খুঁজে বের করতে পারব না। আমাকে খুঁজতে হবে আমার পরিচিতজনদের মধ্যে। দীর্ঘ দিনের অনুসন্ধানে কোনো লাভ হয় নি। শুদ্ধ মানুষ আমাকে সৃষ্টি করতে হয়েছে। কল্পনায়। শুভ্র সে রকম একজন। বেচারার চোখ মুখ খুব খারাপ। চোখ থেকে চশমা খুলে ফেললে সে প্রায় অন্ধ। তার ক্লাসের বন্ধূরা তাকে ডাকে কানাবাবা! শুদ্ধ মানুষের চোখ খারাপ হতে হবে এমন কোনো কথা নেই। তাকে চোখ খারাপ দেখানোর পেছনের প্রধান যুক্তি সম্ভবত আমি, আমার নিজের চোখও ভয়ঙ্কর খারাপ (পাঠকরা দয়া করে ভাববেন না যে আমি নিজেকে খুব সূক্ষ্মভাবে শুদ্ধতম মানুষ বলার চেষ্টা করছি। কোনো শুদ্ধ মানুষের একশ’গজের ভেতর যাবার যোগ্যতা আমার নেই) যাই হোক, শুভ্র চরিত্রটি তেরি হলো। বেশ কিছু উপন্যাস লিখলাম শুভ্রকে নিয়ে, যেমন রূপালী রাত্রি, দারুচিনি দ্বীপ। তারপর হঠাৎ করেই শুভ্রকে নিয়ে লেখা বন্ধ করে দিলাম। আমার কাছে মনে হলো আমি ভুল করছি, শুদ্ধতম, মানুষ বলে কিছু নেই। শুভ্র চরিত্রটি নতুন করে লিখতে হবে। বর্তমান উপন্যাসটি ‘শ্রভ্র’ নামে পাক্ষিক ‘অন্যদিন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। খুবই অনিয়মিতভাবে লিখেছে। এক সংখ্যায় লিখলাম, পরের দু সংখ্যায় লিখলাম না-এ রকম। শেষের দিকে এসে কোনো রকম ঘোষণা ছড়াই লেখা বন্ধ করে দিলাম। ‘অন্যদিন’-এর পাঠক-পাঠিকা এবং বিশেষ করে পত্রিকা সম্পদকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। মানুষ মাত্রই ক্ষমা করতে পছন্দ করে। তাঁরা আমাকে ক্ষমা করবেন বা ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছেন। এ বিষয়ে আমি নিশ্চিত। হুমায়ূন আহমেদ ধানমণ্ডি, ঢাকা ২০০০ সালে প্রকাশিত "শুভ্র" - বইয়ের ফ্লাপের কথা। সূচিপত্র : * দারুচিনি দ্বীপ * মেঘের ছায়া * রূপালী দ্বীপ * শুভ্র * এই শুভ্র এই * শুভ্র গেছে বনে বইয়ের নাম : শুভ্র সমগ্র লেখক : হুমায়ূন আহমেদ বিষয় : উপন্যাস সমগ্র প্রকাশনী : অনন্যা ISBN : 9847010500165
নামশুভ্র সমগ্র
লেখকহুমায়ূন আহমেদ
প্রকাশনীঅনন্যা
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৬২৩
অবস্থাNew
ISBN-139847010500165
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশBangladesh

লেখক পরিচিতি

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

হুমায়ূন আহমেদ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

অনন্যা
অনন্যা

অনন্যা প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

অনন্যা-এর সব বই
৳৪৮০
৳৬০০
1

রেটিং ও রিভিউ — শুভ্র সমগ্র

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading