আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
স্মরি বিস্ময়ে
লেখক: উষারঞ্জন ভট্টাচার্য || Usharanjan-Bhattacharya
প্রকাশনী: Signet Press || সিগনেট প্রেস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হেমন্তকুমারী বাঙালিকন্যা, হিন্দি পত্র-পত্রিকার জগতে প্রথম নারী-সম্পাদক (‘সুগৃহিণী’ ১৮৮৮)। তাঁর উদ্যোগেই পঞ্জাবে তৈরি হয় প্রথম নারীজাগরণ-মঞ্চ। কলকাতার নারী-পরিচালিত পত্রিকা ‘অন্তঃপুর’-এরও সম্পাদক তিনি।...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২২০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
হেমন্তকুমারী বাঙালিকন্যা, হিন্দি পত্র-পত্রিকার জগতে প্রথম নারী-সম্পাদক (‘সুগৃহিণী’ ১৮৮৮)। তাঁর উদ্যোগেই পঞ্জাবে তৈরি হয় প্রথম নারীজাগরণ-মঞ্চ। কলকাতার নারী-পরিচালিত পত্রিকা ‘অন্তঃপুর’-এরও সম্পাদক তিনি। যেমন হিন্দি, তেমনই বাংলা- দুয়েতেই সমান দক্ষতা, তিনি সব্যসাচী লেখক। হেমন্ত সার্থক জননী, সার্থক শিক্ষক, সার্থক প্রশাসক। তিনি সুবক্তা। আগ্রা, রতলাম, শিলং, শ্রীহট্ট, কলকাতা, পাতিয়ালা, দেরাদুন জুড়ে তাঁর কর্মক্ষেত্র; দুরন্ত গতিতে ছুটেছে তাঁর অশ্বমেধের ঘোড়া।শারদামঞ্জরী শ্রীহট্টের পাড়াগাঁয়ের বিদ্রোহী কিশোরী। বধূরূপে শিলঙে এসে জীবনযুদ্ধে আরও জড়িয়ে পড়েন। শিক্ষকতা ও সমাজসেবায় তাঁর ভূমিকা অনন্য। শারদামঞ্জরী সুলেখক, সুবক্তা। লীলা মজুমদার শৈশবের স্মৃতিসূত্রে (পাকদণ্ডী) লিখেছেন, দিদিমা মানুষটি অনন্যসাধারণ ছিলেন। ...একদিকে গোঁড়া ব্রাহ্ম, আর অন্যদিকে সমুদ্রের মতো উদার। শিলঙের ব্রাহ্মদের সেকালের জীবন নিয়ে সুন্দর একখানি বইও লিখেছিলেন। লেখিকার মতোই সরল, বলিষ্ঠ, অসঙ্কোচ সুন্দর লেখা।অঞ্জলি লাহিড়ীর মাতামহী শারদামঞ্জরী দত্ত, পিতামহ ডা. সুন্দরীমোহন দাস। তুখোড় ছাত্রনেতা ও সুবক্তা ছিলেন অঞ্জলি। দলের নির্দেশে দুর্গম পাহাড়ে ও বিচিত্র পরিবেশে ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ। দলিতের বন্ধু তিনি, নিরন্নের সুহৃদ, অসুস্থ মানুষের ভরসা, স্বজনহীনের স্বজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে উত্তর সীমান্তে তাঁর সেবাপরায়ণতা কিংবদন্তীর মতো। তিনি পেয়েছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ সম্মাননা। কথাকার অঞ্জলি নিজেকে পরিচয় দেন ‘মেঘালয়ের দুরন্ত ঝড়’ রূপে, হেমাঙ্গ বিশ্বাস তাঁকে ডাকতেন ‘তোভারিশ’ (কমরেড) বলে।এই তিন দৃপ্ত ও দীপ্ত ব্রাহ্মতনয়ার অঙ্গন ও ভুবন নিয়ে উষারঞ্জনের কথামালা যেমন স্বাদু, তেমনই তথ্যগর্ভ।
| নাম | স্মরি বিস্ময়ে |
|---|---|
| লেখক | উষারঞ্জন ভট্টাচার্য |
| প্রকাশনী | Signet Press || সিগনেট প্রেস |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ২২০ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789388014151 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 390.0 |
| মাপ | 140 × 215 × 16.84 |
লেখক পরিচিতি
উষারঞ্জন ভট্টাচার্য
উষারঞ্জন ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
উষারঞ্জন ভট্টাচার্য-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Signet Press || সিগনেট প্রেস
Signet Press || সিগনেট প্রেস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Signet Press || সিগনেট প্রেস-এর সব বই