স্মৃতির খেয়া শ্রীহট্ট থেকে কলকাতা — তুহিনাংশু শেখর ভট্টাচার্য

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
স্মৃতির খেয়া শ্রীহট্ট থেকে কলকাতা
পছন্দের তালিকায় রাখুন

স্মৃতির খেয়া শ্রীহট্ট থেকে কলকাতা

লেখক: তুহিনাংশু শেখর ভট্টাচার্য || Tuhinangshu Sekhar Bhattacharya
প্রকাশনী: setu prakashani

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭৯০৳৯০০-১২%

সাশ্রয় ৳১১০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গ্রামের নাম ব্রাহ্মণশাসন। শ্রীহট্ট জেলার এই গ্রামেরই যজমান পণ্ডিত পরিবারের সন্তান তুহিমাংশুশেখর ভট্টাচার্যের এই জীবন আলেখ্য পাঠককে পৌঁছে দেয় ইতিহাসের দোরগোড়ায়। নদীর বহমান স্রোতের মতোই তাঁর শৈশব থেক...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

গ্রামের নাম ব্রাহ্মণশাসন। শ্রীহট্ট জেলার এই গ্রামেরই যজমান পণ্ডিত পরিবারের সন্তান তুহিমাংশুশেখর ভট্টাচার্যের এই জীবন আলেখ্য পাঠককে পৌঁছে দেয় ইতিহাসের দোরগোড়ায়। নদীর বহমান স্রোতের মতোই তাঁর শৈশব থেকে বড়ো হয়ে ওঠার পথে শ্রীহট্ট থেকে শহর কলকাতার তৎকালীন আর্থ-সামাজিক অবস্থা উন্মোচিত হয়। বিশেষভাবে সক্ষম এক কিশোরের কলকাতায় শিক্ষকতা এবং পৌঁছে যাওয়া, এক হার না-মানা মানুষের গল্প। প্রতিকূলতা তাঁকে লড়াইয়ের সাহস দিয়েছে। এপার ও ওপার বাংলার এক বিশাল ক্যানভাসে কখনো গ্রামবাংলার বর্ণনা, স্কুল, শ্রীহট্টের মুরারীচাঁদ কলেজ, কলকাতার রিপন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরে সরকারি কলেজে পড়ানোর অভিজ্ঞতার সূত্রে তৎকালীন শিক্ষাব্যবস্থার এক মন্তাজ আমরা পাই। স্মৃতিচারণমূলক সাহিত্য ‘আমি’র আবরণে আবৃত থাকে। তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। তবুও এর মাধ্যমেই এখনকার পাঠক তার অগ্রজ অতীতকে স্পর্শ করতে চায়। স্মৃতিকথা ইতিহাসের সঙ্গে জড়িয়ে যায়। লেখকের এই আত্মকথন পাঠকদের সেই না-দেখা অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তৎকালীন বাজার দরের তালিকা, পারিবারিক ছবি, বংশতালিকা এই বইকে সমৃদ্ধ করেছে। ব্যক্তি সমাজের অংশ হয়ে উঠেছেন লেখক। এপার ও ওপার বাংলার ইতিহাস গবেষক, সাধারণ পাঠকদের বইটি ভালো লাগবে। সমগ্র আখ্যান সাধুভাষায় লেখা। এটি সম্পাদনা করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ইতিহাসবিদ অমিত ভট্টাচার্য।
নামস্মৃতির খেয়া শ্রীহট্ট থেকে কলকাতা
লেখকতুহিনাংশু শেখর ভট্টাচার্য
প্রকাশনীসেতু প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139788195390808
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

তুহিনাংশু শেখর ভট্টাচার্য

তুহিনাংশু শেখর ভট্টাচার্য-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

তুহিনাংশু শেখর ভট্টাচার্য-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

সেতু প্রকাশনী
সেতু প্রকাশনী

সেতু প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

সেতু প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — স্মৃতির খেয়া শ্রীহট্ট থেকে কলকাতা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading