সোফা কাম বেড — Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সোফা কাম বেড
পছন্দের তালিকায় রাখুন

সোফা কাম বেড

লেখক: Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায় || Sanjib Chattopadhyay
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘শ্বেত পাথরের টেবিল’-এর সঞ্জীব চট্টোপাধ্যায়-এর ঠিক ওইরকম আর-একটি গল্পসংগ্রহ, ‘সোফা-কাম-বেড’। সমালোচকদের মতে সঞ্জীব নিছক হাসির গল্প লেখেন না। ভাঁড়ামির হাসিতে হাসি থাকে না, থাকে খেলো, সস্তা রসিকতা। সঞ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৫২
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘শ্বেত পাথরের টেবিল’-এর সঞ্জীব চট্টোপাধ্যায়-এর ঠিক ওইরকম আর-একটি গল্পসংগ্রহ, ‘সোফা-কাম-বেড’। সমালোচকদের মতে সঞ্জীব নিছক হাসির গল্প লেখেন না। ভাঁড়ামির হাসিতে হাসি থাকে না, থাকে খেলো, সস্তা রসিকতা। সঞ্জীব সে-পথে চলেননি। তাঁর সম্পর্কে একটি উক্তি বিশেষ ব্যঞ্জনাবাহী—বাংলা সাহিত্যের চার্লি চ্যাপলিন। চ্যাপলিনের মতোই, জীবনকে এমন একটা দৃষ্টিকোণ থেকে এমনভাবে দেখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, যেখানে মানুষকে হাসতে গেলে কাঁদতে হয়, কাঁদার আগে হাসতে হয়। এক বিদগ্ধ সমালোচকের দৃষ্টিতে, আজকের প্রণয়-পরিশ্রান্ত বিচ্ছিন্নতা-বিমূঢ় এবং বিপ্লব-প্লাবিত বাংলা সাহিত্যের স্বেদ-রক্তমাখা শরীরে অনেকদিন পরে সঞ্জীব দক্ষিণের বাতাস এনে দিয়েছেন। খাঁটি বাস্তবের পরিধির মধ্যে থেকেই সঞ্জীব জীবনের আজগুবি দিকটি আবিষ্কার করেন। কিন্তু তিনি শুধুই ‘হাসির লেখক’ নন। মানুষের মনের সূক্ষ্মতম খেলাগুলি তাঁর গল্পকে তীব্র মমতারসে উজ্জীবিত করে রাখে। এই সংকলনে স্থান পেয়েছে সেইসব অসাধারণ গল্প—মৃতদার, প্যান্টের বোতাম, সোফা-কাম-বেড, বত্রিশপাটি দাঁত, ঢেঁকি, ট্রিটমেন্ট, ডেলিভারি প্রভৃতি—যেগুলি পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়া মাত্রই বিপুল অভিনন্দনময় স্বীকৃতি পেয়েছে পাঠককুলের কাছ থেকে।
নামসোফা কাম বেড
লেখকSanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১৫২
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788170664635
মুদ্রণ দেশIndia
ওজন176.0
মাপ125 × 180 × 13.03

লেখক পরিচিতি

Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়

Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Sanjib Chattopadhyay || সঞ্জীব চট্টোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — সোফা কাম বেড

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading