আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ
লেখক: মোশতাক আহমদ || Mostaque Ahmed
প্রকাশনী: Kobi Prokashani
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৬৫৳৫০০-৭%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বিশ শতকের আশির দশক বাংলাদেশের কবিতা ও কবিদের জন্য এক টালমাটাল সময়। দেশে জারি আছে সেনাশাসন, সিংহাসনে জেনারেল এরশাদ। নির্লজ্জভাবে কবিখ্যাতি পেতে ব্যাকুল এহেন একনায়কের বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশবাসী, বেশিরভ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বিশ শতকের আশির দশক বাংলাদেশের কবিতা ও কবিদের জন্য এক টালমাটাল সময়। দেশে জারি আছে সেনাশাসন, সিংহাসনে জেনারেল এরশাদ। নির্লজ্জভাবে কবিখ্যাতি পেতে ব্যাকুল এহেন একনায়কের বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশবাসী, বেশিরভাগ কবিই দাঁড়াচ্ছেন নিপীড়িত মানুষের পাশে। বিপরীতে সংখ্যায় অল্প হলেও কিছু কবি আবার স্বার্থের খাতিরে নতজানু। দুই পক্ষই একদা ছিলেন পরস্পরের বন্ধু। কিন্তু সময় বড় নির্মম, মতাদর্শের ফারাক বিচ্ছেদকেই অনিবার্য করে তোলে। সরকারি দৈনিকের বড় পদের চাকরি ত্যাগ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রধান পুরুষ হয়ে ওঠেন শামসুর রাহমান; জনপরিসরে তিনিই তখন কবিতার সম্রাট। বখতিয়ারের ঘোড়ায় চেপে দূর অজানায় রওনা দেন নিঃসঙ্গ আল মাহমুদ। প্রবাসে শহীদ কাদরী একাকী, বেদনাবিধ্বস্ত দর্শক। ‘খোলা কবিতা’ লিখে রাষ্ট্রযন্ত্রের রোষানলে পড়েন মোহাম্মদ রফিক। দ্রোহ ও প্রেমের আগুনে উদ্দীপ্ত অগণিত তরুণ কবি। গঠিত হয় জাতীয় কবিতা পরিষদ, মুক্তিকামী কবিদের লড়াই ধীরে ধীরে পরিণতি পায় জনতার সংগ্রামে। বিদ্রোহের আবহে কবিদের জীবনে নতুন প্রেম আসে কিংবা বিচ্ছেদের মুখোমুখি হতে হয় তাঁদের। রাষ্ট্র-রাজনীতি-রাজপথ উথালপাথাল, কবিদের ব্যক্তিজীবনও অস্থিরতায় আক্রান্ত। তাঁরাও কি ক্রমশ হয়ে উঠছেন একে অপরের ক্ষতবিক্ষত প্রতিদ্বন্দ্বী? স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল একটি পর্ব উঠে এসেছে এই উপন্যাসে।
| নাম | সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ |
|---|---|
| লেখক | মোশতাক আহমদ |
| প্রকাশনী | Kobi Prokashani - কবি প্রকাশনী |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
মোশতাক আহমদ
মোশতাক আহমদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মোশতাক আহমদ-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Kobi Prokashani - কবি প্রকাশনী
Kobi Prokashani - কবি প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Kobi Prokashani - কবি প্রকাশনী-এর সব বই