আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সোনার কাঠি রূপোর কাঠি
লেখক: শ্যামাপ্রসাদ সরকার || Shyamaprasad Sarkar
প্রকাশনী: anustup
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
"যেভাবে 'সোনার কাঠি রূপোর কাঠি' বিগত শতকের শেষভাগে ১৯৯৫ সালে এই বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল অনুষ্টুপ থেকে। অনুষ্টুপ সাধারণত বড়োদের জন্য লেখালিখি প্রকাশ করে থাকে। কিন্তু এর মধ্যেও অল্পবয়সিদের জ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
"যেভাবে 'সোনার কাঠি রূপোর কাঠি' বিগত শতকের শেষভাগে ১৯৯৫ সালে এই বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল অনুষ্টুপ থেকে। অনুষ্টুপ সাধারণত বড়োদের জন্য লেখালিখি প্রকাশ করে থাকে। কিন্তু এর মধ্যেও অল্পবয়সিদের জন্যও বেশ কিছু বই অনুষ্টুপ প্রকাশনী থেকে বেরিয়েছে। তবে সেগুলি মূলত সভ্যতার ইতিহাস নিয়ে লেখা। প্রায় সবগুলির লেখক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
এই সংকলনটি মূলত কাহিনি ও ছড়ার সমাবেশ। ছোটোরা এই রচনাগুলি পড়লে শুধু যে আনন্দ পাবে তাই নয়, তাদের মধ্যে এইসব লেখকদের সম্পর্কে আগ্রহের সঞ্চার হবে। এই বই-এর যেসব অল্পবয়সি পাঠক অবনীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা ভাষায় যাঁরা ছোটোদের জন্য লিখেছেন তাঁদের অন্যান্য লেখা পড়তে আগ্রহী হবেন।
বইমেলায় বড়োদের হাত ধরে যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা আসে তারা আমাদের কাছে জানতে চায়, আমরা কেন তাদের পড়ার মতো বই তাদের হাতে তুলে দিতে পারি না? তাদের প্রশ্নের কোনো উত্তর ছিল না আমাদের কাছে। বড়োদের জ্ঞানচর্চা, গল্প, উপন্যাস এবং কবিতা পর্যন্ত অনুষ্টুপ প্রকাশ করেছে। কিন্তু ছোটোদের জন্য? কিচ্ছুটি নেই।
১৯৯৫ সালে শ্যামাপ্রসাদ সরকার মশাই অনুষ্টুপ-এ এলেন এক বিকেলে। দেখালেন সব লেখা এবং রঘুনাথ গোস্বামীর চিত্রায়ণ। মনে হল, এরকম একটি সংকলন ছোটোদের মুখে হাসি ফোটাবে। যতদূর মনে পড়ে খরচসাপেক্ষ হওয়ায় ১৯৯৫-এর বইমেলায় খুব কমসংখ্যক কপি ছাপা হয়েছিল। ১৯৯৮ সালে দ্বিতীয় মুদ্রণ হয়। তারপর আমরা ভুলেই গিয়েছিলাম এই বই দু-টির কথা। সোনার কাঠি রূপোর কাঠি এবং পাতার বাঁশি। ২০২১ সালের শেষ মাসে শীতের সকালের রোদ্দুরের মতো উষ্ণতার আদরে ছোটোদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। পড়তে সুবিধা হবে বলে এখনকার মান্য বাংলা বানানে বইটি সংস্কার করে তোমাদের হাতে তুলে দিলাম।"- অনিল আচার্য,
জানুয়ারি, ২০২২
| নাম | সোনার কাঠি রূপোর কাঠি |
|---|---|
| লেখক | শ্যামাপ্রসাদ সরকার |
| প্রকাশনী | অনুস্টুপ || anustup |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
শ্যামাপ্রসাদ সরকার
শ্যামাপ্রসাদ সরকার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
শ্যামাপ্রসাদ সরকার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

অনুস্টুপ || anustup
অনুস্টুপ || anustup প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
অনুস্টুপ || anustup-এর সব বই
