স্ফুলিঙ্গ — সঞ্জয় মণ্ডল

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
স্ফুলিঙ্গ
পছন্দের তালিকায় রাখুন

স্ফুলিঙ্গ

লেখক: সঞ্জয় মণ্ডল || Sanjay Mondal
প্রকাশনী: bhasha samsad

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
একটি অপাপবিদ্ধ কিশোর কলেজ-হস্টেলের প্রথম দিনেই শিকার হয়েছিল অমানুষিক র‍্যাগিংয়ের। তার সারল্য আর সদাবিষ্মিত মন যেন নহবতখানার সুবিশাল ঝাড়বাতির মতো পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে পড়ছিল। তবে তার স্বতঃস্ফূর্ত প্...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

একটি অপাপবিদ্ধ কিশোর কলেজ-হস্টেলের প্রথম দিনেই শিকার হয়েছিল অমানুষিক র‍্যাগিংয়ের। তার সারল্য আর সদাবিষ্মিত মন যেন নহবতখানার সুবিশাল ঝাড়বাতির মতো পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে পড়ছিল। তবে তার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করতে গিয়েই নিখিলেশ আবিষ্কার করেছিল নিজের দ্বিতীয় সত্তাকে। পা রেখেছিল ছাত্র-রাজনীতিতে উঠোনে। কিন্তু আজকের ছাত্র-রাজনীতি যে আসলে পার্টির ক্যাডার তৈরির কারখানা, এটা বুঝেই বিতৃষ্ণ নিখিলেশ বেরিয়ে এসেছিল সেই শূন্যগর্ভ রাজনীতি থেকে। তবে সেটা সাময়িক। বুকের আগুন যখন একবার মশাল হয়ে যায় তখন সে আর কখনোই নেভে না। ততদিনে তার দ্বিতীয় সত্তার চেহারা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে। দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ। বক্তব্য হয়েছে ধারালো। সে বিশ্ববিদ্যালয়ে পড়তে এল এমন একটা সময়ে, যখন দেশের রাজনৈতিক পট পরিবর্তন ছিনিয়ে নিতে চাইছে নাগরিক বাকস্বাধীনতা। দেশপ্রেম মাপা হচ্ছে দাঁড়িপাল্লায়। কে কি দিয়ে ভাত খাবে কিংবা ঠোঁটে কি রঙ দেবে, সেটা ঠিক করে দিতে চাইছে শাসক। ছাত্রসমাজের উপর নেমে এল একের পর এক আঘাত। ঢাক পিটিয়ে গলায় বকলসের দাগ দেখানোর উৎসবে সামিল হওয়াটাই যখন দস্তুর, তখন দেশ ও সমাজের এই দুঃসময়ে সাম্য, স্বাধীনতা আর গণতন্ত্র রক্ষার নিখিলেশের নেতৃত্বে গর্জে ওঠে তামাম ছাত্রসমাজ। খোলা তরবারির মতো ঝলসে ওঠে নিখিলেশ। পাশে পেয়ে যায় নন্দিতাকে। যার নিঃশর্ত ভালোবাসা দুর্ভেদ্য বর্মের মতো আটকে দেয় আততায়ীর প্রাণঘাতী গুলি। ইতিহাসের স্বপ্নভঙ্গ হয়েছে তো কি হয়েছে? তবু নিখিলেশ তো ভুলে যেতে পারে না সেইসব তাজা, তরুণ প্রাণগুলোর কথা, যাঁরা একদিন নিজেদের জ্যান্ত কলজেতে হাত ডুবিয়ে সাদা পতাকায় রঙ দিয়েছিল। সেই অসম্পূর্ণ অথচ অসম লড়াই শুরু করতেই জ্বলে উঠল একের পর এক মশাল। উজ্জ্বল আকাশে জন্ম নিল নতুন এক সূর্য। শুরু হল “হোক কলরব।” লেখক পরিচিতি ঃ ১৯৬৯ সালে জন্ম। ছোটোবেলা কেটেছে আসানসোলের কাছে রূপনারায়ণপুর শহরে। ১৯৯৪ থেকে কলকাতায়। লেখালিখি শুরু কলেজে পড়ার সময় থেকে। সক্রিয় ছাত্রজীবন অর্থনীতিতে স্নাতকোত্তর পর্যন্ত। তারপর দুই দশকেরও বেশি তথ্যপ্রযুক্তির দুনিয়ার কর্মজীবন। গল্প, কবিতা আর উপন্যাস লেখার সিনেমা দেখতে ভালো লাগে। মানুষ দেখার ঝোঁকে বেরিয়ে পড়ার ইচ্ছে থাকে সবসময়। বিপন্ন সমাজ, মানুষ আর তাদের জীবনই সঞ্জয়ের মুক্তচিন্তার কলমকে জাগিয়ে রাখে। এইটি নিয়ে সঞ্জয়ের দু'টি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইঃ নবদিগন্তের অভিমন্যুরা (উপন্যাস ২০২০) স্ফুলিঙ্গ (উপন্যাস ২০২৪) গল্প সংকলন (২০১৮)
নামস্ফুলিঙ্গ
লেখকসঞ্জয় মণ্ডল
প্রকাশনীভাষা সংসদ
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

সঞ্জয় মণ্ডল

সঞ্জয় মণ্ডল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সঞ্জয় মণ্ডল-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

ভাষা সংসদ
ভাষা সংসদ

ভাষা সংসদ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

ভাষা সংসদ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — স্ফুলিঙ্গ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading