আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
স্মৃতির কাপে এক চুমুক তুমি
লেখক: তাহমিনা শিল্পী || Tahmina Shilpi
প্রকাশনী: Protiva Prokash || প্রতিভা প্রকাশ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৮০৳৩০০-৭%
সাশ্রয় ৳২০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
তাহমিনা শিল্পীর লেখা শুধু গল্প বলা নয়, যেন জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অনুভব করা- সময়, সমাজ, এবং মানুষের মুখচ্ছবির আয়না। তাঁর লেখনীতে একদিকে রয়েছে কবিত্বময় বর্ণনার মাধুর্য, অন্যদিকে রূঢ় বাস্তবতার নির...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
তাহমিনা শিল্পীর লেখা শুধু গল্প বলা নয়, যেন জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অনুভব করা- সময়, সমাজ, এবং মানুষের মুখচ্ছবির আয়না। তাঁর লেখনীতে একদিকে রয়েছে কবিত্বময় বর্ণনার মাধুর্য, অন্যদিকে রূঢ় বাস্তবতার নির্মমতার তীক্ষ্ণতা। একজন গল্পকার হিসেবে তাহমিনা শিল্পী দিনদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তাঁর কলমে রয়েছে হৃদয়ের উষ্ণতা, মাটির গন্ধ, মানুষ আর জীবন নামের অনন্ত রহস্যের সন্ধান। আমি আশাবাদী, তাহমিনা শিল্পীর পূর্বের সবকটি গল্পগ্রন্থের মতো এটিও পাঠকহৃদয়ে দীর্ঘদিন ধরে প্রতিধ্বনিত হবে। তাহমিনা শিল্পী তার গল্পগ্রন্থ ‘স্মৃতির কাপে এক চুমুক তুমি’-তে জীবনের বহুমাত্রিক চিত্রকে এমন এক সংবেদনশীল কলমে এঁকেছেন, যা পাঠকের হৃদয়ে একই সাথে ব্যথা জাগায় এবং আশা জাগায়। গ্রন্থের চৌদ্দটি গল্পে তিনি দেখিয়েছেন মানুষ, সমাজ ও সময়ের জটিল টানাপোড়েন। গল্পের পরতে পরতে তিনি বুনেছেন প্রেমের মধুময় ও মর্মস্পর্শী স্মৃতি, একজন শ্বেতীরোগীর নির্মম ও নিঃসঙ্গ জীবন, একজন সিঙ্গেল মাদারের লড়াই, মাঝসমুদ্রে এক নাবিকের অলৌকিক অভিজ্ঞতা। তিনি দেখিয়েছেন এক নদীর প্রেমময় রূপের পাশাপাশি ভয়াল রূপ। ‘বাসন্তীর অন্তর্বাস’ গল্পটি একদিকে আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা- পাগলি মা ও তার কন্যা শিশুর অনুচ্চারিত প্রতিবাদের গল্প; অন্যদিকে ‘হরেকরঙের বাজার’ গল্পটি আজকের সময়ের নগ্ন বাজারব্যবস্থার মুখোশ খুলে দেয়। ‘বেঁচে থাকার সাড়ে তের মিনিট’ গল্পে লেখিকা মৃত্যু ও জীবনের মাঝের সূক্ষ্ণ রেখাটি ছুঁয়ে গেছেন অসাধারণ অনুভবের আঁচড়ে। মূলত, এসবই এসেছে গভীর মানবিক বোধে।
| নাম | স্মৃতির কাপে এক চুমুক তুমি |
|---|---|
| লেখক | তাহমিনা শিল্পী |
| প্রকাশনী | Protiva Prokash || প্রতিভা প্রকাশ |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2026 |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
তাহমিনা শিল্পী
তাহমিনা শিল্পী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
তাহমিনা শিল্পী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Protiva Prokash || প্রতিভা প্রকাশ
Protiva Prokash || প্রতিভা প্রকাশ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Protiva Prokash || প্রতিভা প্রকাশ-এর সব বই