স্ত্রীলিঙ্গ নির্মাণ — মল্লিকা সেনগুপ্ত

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
স্ত্রীলিঙ্গ নির্মাণ
পছন্দের তালিকায় রাখুন

স্ত্রীলিঙ্গ নির্মাণ

লেখক: মল্লিকা সেনগুপ্ত || mallika sengupta
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৮০০-১৩%

সাশ্রয় ৳১০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘নারী হয়ে কেউ জন্মায় না, কেউ-কেউ নারী হয়ে ওঠে’-বলেছিলেন সিমোন দ্য বোভোয়া। অর্থাৎ জৈবিকভাবে এক-একজন স্ত্রী-অঙ্গ নিয়ে জন্মায়—এইটুকুই প্রাকৃতিক সত্য। জন্মলগ্নে সে জানে না, সে নারী না পুরুষ। তারপর প...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৪০
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘নারী হয়ে কেউ জন্মায় না, কেউ-কেউ নারী হয়ে ওঠে’-বলেছিলেন সিমোন দ্য বোভোয়া। অর্থাৎ জৈবিকভাবে এক-একজন স্ত্রী-অঙ্গ নিয়ে জন্মায়—এইটুকুই প্রাকৃতিক সত্য। জন্মলগ্নে সে জানে না, সে নারী না পুরুষ। তারপর পদে-পদে তাকে টিপ পরিয়ে, ঝুঁটি বেঁধে, পুতুল খেলিয়ে, রান্নাবাটি ধরিয়ে দিয়ে, বাইরে ঘোরা বন্ধ করে, অবৈজ্ঞানিক সংস্কারে বন্দী করে, সর-হলুদ মাখিয়ে সামাজিকভাবে তাকে ক্রমশ মেয়েলি করে তোলা হয়। তার সামনে ঝুলিয়ে দেওয়া হয় কোড অব কন্ডাক্টের নানান বিধিনিষেধ। লিঙ্গের কৃত্রিম ধারণা ও বিভাজন আরোপ করে তারই সমাজ। আচরণে, আলাপচারিতে, সাহিত্যে, দর্শনে, গানে, কবিতায়, ঠাট্টায়, পোশাক-নির্বাচনে—এমন প্রতিটি ক্ষেত্রে এই লিঙ্গ-নিমার্ণ চলতেই থাকে। স্ত্রীলিঙ্গ-নির্মাণের অনিঃশেষ এই-যে প্রক্রিয়া, এরই চেহারাটা এই বইতে চিরে-চিরে দেখিয়েছেন কবি ও সমাজতত্ত্বের অধ্যাপিকা মল্লিকা সেনগুপ্ত। কীভাবে শিশুকন্যা ধীরে-ধীরে সমাজের মনোমত নারী হয়ে ওঠে, যা-কিছু পৌরুষের প্রতীক বলে ভাবে সমাজ তারই বিপরীত লক্ষণগুলি দিয়ে কী কৌশলে চলে নারীত্ব-নির্মাণ, কীভাবে এই লিঙ্গ-বিভাজন নারীর জন্য তৈরি করে অসাম্য ও বঞ্চনার আপাত-অদৃশ্য চোরাবালি, কীভাবে নারীর বিদ্রোহকে বারবার চাপা দেওয়া হয়েছে এবং আজও হয়—এ বইতে তারই বিস্তৃত, ব্যাপক, বিশ্লেষণী অনুসন্ধান। সাহিত্য, ইতিহাস, পুরাণ, দর্শন, সমূহ শাস্ত্র মন্থন করে, কবিতা ও সমাজতত্ত্বের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার মিশ্রণ ঘটিয়ে এ-এক নতুন মানবীবিদ্যা, যা প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করে তুলবে একচক্ষু সমাজের প্রচলিত ধারণাগুলিকে। তুলবে নতুন বিতর্কের ঝড়।
নামস্ত্রীলিঙ্গ নির্মাণ
লেখকমল্লিকা সেনগুপ্ত
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা১৪০
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172153687
মুদ্রণ দেশIndia
ওজন260.0
মাপ140 × 215 × 12.34

লেখক পরিচিতি

মল্লিকা সেনগুপ্ত

মল্লিকা সেনগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

মল্লিকা সেনগুপ্ত-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — স্ত্রীলিঙ্গ নির্মাণ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading