আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সুখদুঃখ (প্রিন্ট আউট)
লেখক: রমাপদ চৌধুরী || Ramapada Choudhuri
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৬৫৳৩০০-১২%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আনন্দগোপাল তাঁর কৈশোরে, যৌবনে বাবা-মা, বড়দি-মেজদি, দুই জামাইবাবু, ভাগ্নে-ভাগ্নিদের নিয়ে যে-জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিলেন, তাকে মনে হত সুখের প্রবাহ। ছোট-ছোট দুঃখের ছায়া মাঝে মাঝে উঁকি দিলেও আনন্দগ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৭৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
১
সংস্করণ
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
আনন্দগোপাল তাঁর কৈশোরে, যৌবনে বাবা-মা, বড়দি-মেজদি, দুই জামাইবাবু, ভাগ্নে-ভাগ্নিদের নিয়ে যে-জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিলেন, তাকে মনে হত সুখের প্রবাহ। ছোট-ছোট দুঃখের ছায়া মাঝে মাঝে উঁকি দিলেও আনন্দগোপাল মনে করেছিলেন নিপুণ জীবনযাপনই সুখ। ভাল ছেলে হয়ে পড়াশোনা, ভাল রেজাল্ট, ভাল চাকরি, নির্মলার মতো ভাল বউ— এমনকী অফিস কলিগ নূপুরকে নিয়ে আলগা স্বপ্ন দেখা, সব কিছুতেই সুখের স্পর্শ। অথচ কোথায় যে নিদারুণ দুঃখ লুকিয়ে আছে তা আনন্দগোপাল স্বপ্নেও ভাবেননি। একমাত্র সন্তান সোনু, ধীরে ধীরে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হয়ে যাওয়ার পর আনন্দগোপাল আবিষ্কার করলেন সুখ আসলে জলছবি, কেবলই মুছে যায়। বরং অনাগত ভবিষ্যতের দিনগুলো ক্রমশ হয়ে ওঠে ভয়ংকর। সোনুর মতো একটি জীবন্মৃত ছেলেকে তাঁরা কার কাছে রেখে যাবেন? অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে বৃদ্ধ আনন্দগোপাল ও নির্মলা আজ অসহায়। দ্বিতীয় কাহিনীতে আর এক বৃদ্ধ-বৃদ্ধা তন্ময় ও আশালতার জীবনে এল মিনু। ওঁদের একমাত্র নাতনি। এক নতুন আনন্দের অতল খনি। একটু একটু করে বড় হচ্ছে মেয়েটি। তাকে দেখে তন্ময়-আশালতার মনে পড়ে যাচ্ছে নিজেদের ছেলে-মেয়ের শৈশবের দিনগুলি। পুত্র এবং পুত্রবধূর সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হচ্ছে নিয়ত। মেয়ে বিয়ের পরে দূরে চলে গেছে। এখন ওঁদের কেবলই মনে হয় নানা ভয় তাড়া করছে। সম্পর্ক হারানোর, পরিবার ভাঙার, চাকরি যাওয়ার, ভয় জীবনের, ভয় ভবিষ্যতের। এরই মধ্যে হঠাৎ ওঁরা ছেলের পদোন্নতি ও বদলির খবর পেলেন। মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল তন্ময়-আশালতার সুখ-দুঃখের পৃথিবী। মিনু এবার চলে যাবে অজানা ভবিষ্যতে। তন্ময়-আশালতা মেনে নিতে পারেন না এই ভবিতব্য।
| নাম | সুখদুঃখ (প্রিন্ট আউট) |
|---|---|
| লেখক | রমাপদ চৌধুরী |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bengali |
| বাঁধাই | Hardback |
| পৃষ্ঠা | ১৭৬ |
| সংস্করণ | 1 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9788177563948 |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 270.0 |
| মাপ | 140 × 215 × 14.41 |
লেখক পরিচিতি
রমাপদ চৌধুরী
রমাপদ চৌধুরী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রমাপদ চৌধুরী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই