আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সুলতানা শাজারাতুদ দুর
লেখক: নুরুদ্দিন খলিল || Nuruddin Khalil
প্রকাশনী: Kalantor Prokashoni || কালান্তর প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৯৫৳২০০-৩%
সাশ্রয় ৳৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
হিজরি সপ্তম শতাব্দীতে মুসলিমবিশ্ব অত্যন্ত জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। একদিকে ফরাসি সম্রাট নবম লুইয়ের নেতৃত্বে ক্রুসেডাররা মানসুরায় যুদ্ধে লিপ্ত, পূর্বদিক থেকে ধেয়ে আসছে তাতারঝড়; বিপরীতে আইয়ুবিদ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২২
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
হিজরি সপ্তম শতাব্দীতে মুসলিমবিশ্ব অত্যন্ত জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। একদিকে ফরাসি সম্রাট নবম লুইয়ের নেতৃত্বে ক্রুসেডাররা মানসুরায় যুদ্ধে লিপ্ত, পূর্বদিক থেকে ধেয়ে আসছে তাতারঝড়; বিপরীতে আইয়ুবিদের অভ্যন্তরীণ কোন্দল আর খাওয়ারিজমিদের সম্প্রসারণবাদ।
এই সঙ্গিন মুহূর্তে রণক্ষেত্রেই মৃত্যুবরণ করেন অকুতোভয় সুলতান নাজমুদ্দিন আইয়ুব। সুলতানের মৃত্যুতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই পুরো বিষয়টা দক্ষ হাতে সামাল দেন সুলতানপত্নী শাজারাতুত দুর। তাঁর দৃঢ় নেতৃত্ব ক্রুসেডারদের প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণ তাঁর প্রতি ভীষণ মুগ্ধ হয়। এরপর নাজমুদ্দিন আইয়ুবের পুত্র সুলতান তুরানশাহ নিহত হলে ইসলামের ইতিহাসে প্রথম নারী শাসক হিসেবে তিনি শাসনমঞ্চে আরোহণ করেন।
শাজারাতুদ দুর মাত্র কিছুদিন শাসনকাজ পরিচালনা করেন; কিন্তু এই অল্প কদিনেই তিনি ইতিহাসে অমর হয়ে আছেন তাঁর অনন্য কীর্তির জন্য। এরপর আব্বাসি খিলাফতের সঙ্গে তাঁর ক্ষমতার স্বীকৃতির দ্বন্দ্ব, আলিমদের প্রতিবাদ আর মামলুকদের অভ্যন্তরীণ কোন্দলে তিনি শাসনক্ষমতা হারান। তাঁর শেষ পরিণতিও ছিল অত্যন্ত করুণ।
গ্রন্থটিতে তাঁর সুদক্ষ কৌশল ও দৃঢ় নেতৃত্বে ক্রুসেডারদের মোকাবিলা, মামলুকদের ঐক্যবদ্ধকরণে দূরদর্শী ভূমিকা, বিয়ে, সাম্রাজ্য পরিচালনা, মৃত্যু সবই স্থান পেয়েছে।
| নাম | সুলতানা শাজারাতুদ দুর |
|---|---|
| লেখক | নুরুদ্দিন খলিল |
| প্রকাশনী | Kalantor Prokashoni || কালান্তর প্রকাশনী |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2022 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849685401 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
নুরুদ্দিন খলিল
নুরুদ্দিন খলিল-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
নুরুদ্দিন খলিল-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Kalantor Prokashoni || কালান্তর প্রকাশনী
Kalantor Prokashoni || কালান্তর প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Kalantor Prokashoni || কালান্তর প্রকাশনী-এর সব বই