সুন্দরী লেন — নয়ন বসু

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সুন্দরী লেন
পছন্দের তালিকায় রাখুন

সুন্দরী লেন

লেখক: নয়ন বসু || Nayan Basu
প্রকাশনী: Ghare Baire Publication || ঘরে বাইরে পাবলিকেশন

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৮০৳৫৫০-১৩%

সাশ্রয় ৳৭০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ- তপতী ব্যানার্জি উত্তর কলকাতার এঁদো গলি, সেই একটা ভীষণ অদ্ভুত গন্ধ, হাড় বের করা প্রবীণ ফুটিফাটা কার্নিশের বাড়ি, লোহার ঘোরান সিড়ি, বারান্দার জাফরি কাটা রেলিং এবং বিকেলবেলা পাড়ার ক্লাব থেকে ভেসে...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

প্রচ্ছদ- তপতী ব্যানার্জি উত্তর কলকাতার এঁদো গলি, সেই একটা ভীষণ অদ্ভুত গন্ধ, হাড় বের করা প্রবীণ ফুটিফাটা কার্নিশের বাড়ি, লোহার ঘোরান সিড়ি, বারান্দার জাফরি কাটা রেলিং এবং বিকেলবেলা পাড়ার ক্লাব থেকে ভেসে আসা হারমোনিয়াম দিদিমণির পুরান সেই দিনের কথা…এসব দৃশ্যমানতা এবং ইন্দ্রিয়গ্রাহ্য অন্বয়গুলোর মধ্যে দিয়ে নদীর মতো এঁকেবেঁকে একটা অদৃশ্য রাস্তা চলে গেছে। এমনি সময় সেই রাস্তাটা দেখা যায় না। অভিমানী কিশোর যখন আকাশের দিকে তাকিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে যায়, সবুজ খড়খড়ির জানলার ওপাশে যখন বৃদ্ধ শূন্য চোখে চেয়ে থাকেন, মৃত বন্ধুর জন্য জলের দিকে চেয়ে প্রতিরাতে কোনো আহত প্রেমিক যখন অপেক্ষায় থাকে, তখন মেঘ কেটে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে আসার মতো ওই রাস্তাটা হঠাৎ হঠাৎ করে প্রকট হয়ে ওঠে। ত্রিমাত্রিক এই জগৎটার বুকের ভেতর নামে অন্য মাত্রার এক অলৌকিক বৃষ্টি। অতিদূর নক্ষত্র থেকে প্রবাসী আলোর মতো চুঁইয়ে চুঁইয়ে নেমে আসে মায়া, মোহ, আদর আর অভিমান। সেই অলীক জলধারার থইথই জলে জলছবির মতো যে রাস্তাটা হঠাৎ হঠাৎ করে ভেসে ওঠে, নয়ন বসু সেই রাস্তাটার নাম দিয়েছেন সুন্দরী লেন। ঋতুরাজ, ইচ্ছামৃত্যু আর চুইংগাম এই তিনটি বড়গল্প আসলে আতিপাতি করে সেই সুন্দরী লেনের খোঁজ, সেই অতীন্দ্রিয় রাস্তা ধরে হেঁটে যাওয়ার গল্প। পাঠকদের সাদর আমন্ত্রণ রইল সেই মায়ালোকিত রাস্তার নক্ষত্র ভ্রমণের।
নামসুন্দরী লেন
লেখকনয়ন বসু
প্রকাশনীGhare Baire Publication || ঘরে বাইরে পাবলিকেশন
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

নয়ন বসু

নয়ন বসু-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নয়ন বসু-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ghare Baire Publication || ঘরে বাইরে পাবলিকেশন

Ghare Baire Publication || ঘরে বাইরে পাবলিকেশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ghare Baire Publication || ঘরে বাইরে পাবলিকেশন-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — সুন্দরী লেন

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading