আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সুর থেকে সুরান্তরে : বর্ণময় পাঁচ নারী
লেখক: মধুবন চক্রবর্তী || Madhuban Chakraborty
প্রকাশনী: palok || পালক পাবলিশার্স
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৯৫৳৪৫০-১২%
সাশ্রয় ৳৫৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক সময়, পুরুষ শাসিত সংগীত সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে, অনেক মহিলা শিল্পী অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সমাজের মূল স্রোতের বাইরে থেকেও সব প্রতিকূলতাকে অতিক্রম করে প্রকৃত সংগীত শিল্পীর মর্যাদা আদায় করে নিয়ে...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এক সময়, পুরুষ শাসিত সংগীত সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে, অনেক মহিলা শিল্পী অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সমাজের মূল স্রোতের বাইরে থেকেও সব প্রতিকূলতাকে অতিক্রম করে প্রকৃত সংগীত শিল্পীর মর্যাদা আদায় করে নিয়েছিলেন। নানান বিধি-নিষেধ অনুশাসনের বেড়াজাল ভেঙে তাঁরা এগিয়ে গিয়েছিলেন সংগীত শিল্পকে হাতিয়ার করে। বাবু সমাজে মহিলা সংগীত শিল্পীদের জনপ্রিয়তা থাকলেও প্রকৃত সংগীত শিল্পীর মর্যাদা তাঁরা পেতেন না। সেই জায়গা থেকে দীর্ঘ লড়াই-এর মধ্যে দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন যাঁরা, তাঁদের মধ্য থেকে পাঁচজন নারীর কথা উল্লেখ করা হয়েছে এই গ্রন্থটিতে। যাঁরা ধ্রুপদী সংগীতকে সমৃদ্ধ করেছেন নিজ কৃতিত্বে। তাঁদের সেই কাজকে আরও বেশি করে জনসমক্ষে নিয়ে আসার তাগিদ থেকেই কলম ধরেছেন লেখিকা।
লেখিকার কলমে ধরা পড়েছে তাঁদের সংগীত সাধনা থেকে জীবনযন্ত্রণা, উত্তরণ থেকে অন্তরালে যাওয়ার মতো নানা অজানা কথা। সেসব কথাই গ্রন্থিত হয়ে নামকরণ পেয়েছে 'সুর থেকে সুরান্তরে: বর্ণময় পাঁচ নারী'।
লেখক পরিচিতি :
মধুবন চক্রবর্তী, জন্ম ও প্রাথমিক শিক্ষালাভকলকাতার বেহালা অঞ্চলে। পরবর্তীতে বিধাননগর অঞ্চলে বসবাস ও উচ্চশিক্ষা লাভ।
বাবা পিনাকী রঞ্জন চক্রবর্তী ও মা সর্বাণী চক্রবর্তী ছিলেন সংস্কৃতি মনস্ক ও সংগীত প্রেমী। মাত্র সাড়ে তিন বছর বয়সেই হারমোনিয়াম ধরা ও সংগীতে হাতেখড়ি। গান শিখেছেন পণ্ডিত আচার্য জয়ন্ত বসুর কাছে। ফাইন আর্টস বিষয় নিয়ে স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতের ধ্রুপদ শাখায় প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে স্নাতকোত্তর হন। ই টিভি বাংলার সংবাদ পাঠিকা হিসাবে চাকরি জীবনের শুরু এবং সেই কারণে পাড়ি দেন হায়দরাবাদে। পাঁচ বছর বাদে ফিরে আসেন কলকাতায়। দীর্ঘ চব্বিশ বছর ধরে তিনি টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে কখনো সংবাদ পাঠিকা, কখনো অনুষ্ঠান সঞ্চালিকা হিসেবে কাজ করে চলেছেন। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনার সুবাদে কুড়িয়েছেন সুনাম ও দর্শক-শ্রোতাদের ভালোবাসা। সংগীতের পাশাপাশি সাহিত্যেও রয়েছে সমান অনুরাগ। নিয়মিত লেখেন এবং বহুল প্রচারিত পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ হয়ে থাকে মধুবন-এর লেখা কবিতা, গল্প, প্রবন্ধ। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে কয়েকটি একক কাব্যগ্রন্থ। এবার কলম ধরেছেন ভারতবর্ষের শাস্ত্রীয় সংগীত জগতের পাঁচ অনন্য নারীর উত্তরণ ও জীবনকাহিনি পাঠকদের কাছে পৌঁছে দিতে।
| নাম | সুর থেকে সুরান্তরে : বর্ণময় পাঁচ নারী |
|---|---|
| লেখক | মধুবন চক্রবর্তী |
| প্রকাশনী | palok || পালক পাবলিশার্স |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
মধুবন চক্রবর্তী
মধুবন চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মধুবন চক্রবর্তী-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

palok || পালক পাবলিশার্স
palok || পালক পাবলিশার্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
palok || পালক পাবলিশার্স-এর সব বই
