সুর্যাস্ত সংকেত — গৌরব চক্রবর্তী

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সুর্যাস্ত সংকেত
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

সুর্যাস্ত সংকেত

লেখক: গৌরব চক্রবর্তী || Gourab Chakrabarty
প্রকাশনী: New Bharat Sahitya Kutir

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫২৫৳৬০০-১৩%

সাশ্রয় ৳৭৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মনের যে খাঁচা, তা থেকে যখন মুক্তি হয় তখন একজন ব্যক্তির চাওয়া-পাওয়ার লোভআর থাকে না। দৈনন্দিনতার ছক ভেঙে এক তরুণ একদিন বেরিয়ে পড়েছে পথে পথে। কোথায় যাবে সে নিজেও জানে না। কিন্তু সেই অজানা যাত্রাতেই ধীরে ...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ৩সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মনের যে খাঁচা, তা থেকে যখন মুক্তি হয় তখন একজন ব্যক্তির চাওয়া-পাওয়ার লোভআর থাকে না। দৈনন্দিনতার ছক ভেঙে এক তরুণ একদিন বেরিয়ে পড়েছে পথে পথে। কোথায় যাবে সে নিজেও জানে না। কিন্তু সেই অজানা যাত্রাতেই ধীরে ধীরে খুলে যেতে থাকে তার জীবন। তার বয়স বাড়ে, জীবনের উপলব্ধ সত্যের যে বীজ তা-র হাত ধরে উত্তরণ ঘটে তাঁর অন্তর্জগৎ এবং দার্শনিক মনের। "সূর্যাস্ত সংকেত" কোনও প্রচলিত কাহিনি নয়। এখানে নায়ক যুদ্ধ করে না, জয়ী হয় না। পাল্টে দেয় না পৃথিবী। সে শুধু দেখে মানুষকে, মুহুর্তকে, নিজের ভেতরের অনন্ত শূন্যতাকে। জীবন এমনই এক শিক্ষক এবং পথগুলো এমনই একেকটা ক্লাসঘর তা শুধুমাত্র পথে নামলেই জানা যায়। জানা-অজানার বৃত্তটাকে ছাড়িয়ে হৃদয়ের পথ ধরে এক ব্যক্তির যাত্রাকালীন অভিজ্ঞতার যে অনভূতিমালা, তা নিয়েই এই উপন্যাস। বহু সম্পর্কের হাতছানি, জঙ্গলের ভেতরে এক পরিত্যক্ত শিবমন্দিরে গুরু প্রাপ্তি, ট্রেনের কামরায় ভিখিরির বাড়ানো হাত, বৃদ্ধার কাঁপা নিঃস্বাস, এক বাউলানীর গানের সুর ও ক্ষণিক দৃষ্টি, এক ফরাসি তরুণীর সঙ্গে গড়ে উঠা আত্মার বন্ধন-এই ঘটনাগুলোর ভেতর দিয়েই গড়ে ওঠে এক গভীর আত্মজিজ্ঞাসা। এই উপন্যাসে ট্রেন ছুটে চলে সময়ের মতো। প্রতিটি স্টেশন একেকটি প্রশ্ন, প্রতিটি মুখ একেকটি আয়না। নায়ক বুঝতে শেখে, দান মানে শুধু দেওয়া নয়, প্রেম মানে শুধু পাওয়া নয়, আর হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। এ বই দ্রুত পড়া যায় না এ বই শেষ করে উঠে আসা যায় না যখন তখন। এই উপন্যাস তাদের জন্য-যারা ভিড়ের মধ্যেও একা। যারা গন্তব্যের চেয়ে পথকে বেশি বিশ্বাস করে, যারা জানে-সূর্য ডোবার পরেও আলো ফেরে, অন্য রকম হয়ে। এই বই পড়া মানে নিজের ভেতরের পথটায় একবার নেমে পড়া। নামবেন কি না সে সিদ্ধান্ত আপনার।
নামসুর্যাস্ত সংকেত
লেখকগৌরব চক্রবর্তী
প্রকাশনীনিউ ভারত সাহিত্য কুটির
ভাষাBengali
অবস্থাNew
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

গৌরব চক্রবর্তী

গৌরব চক্রবর্তী-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

গৌরব চক্রবর্তী-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

নিউ ভারত সাহিত্য কুটির
নিউ ভারত সাহিত্য কুটির

নিউ ভারত সাহিত্য কুটির প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

নিউ ভারত সাহিত্য কুটির-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — সুর্যাস্ত সংকেত

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading