আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সূর্যস্নান
লেখক: অতনু বন্দোপাধ্যায় || Atanu Bandopadhyay
প্রকাশনী: Briti Prakashani
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গ্রন্থ পরিচিতি :
উত্তরপ্রদেশে রাজনীতির দুর্বৃত্তায়নকে পুঁজি করে আধুনিক ভারতের ইতিহাসে অন্যতম নৃশংস ও চরম ধূর্ত এক গ্যাংস্টারের উত্থান হয়েছিল নব্বইয়ের দশকে। তার দৌরাত্ম্যে তামাম নর্থ ইন্ডিয়ায় ত্রাহি রব...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
গ্রন্থ পরিচিতি :
উত্তরপ্রদেশে রাজনীতির দুর্বৃত্তায়নকে পুঁজি করে আধুনিক ভারতের ইতিহাসে অন্যতম নৃশংস ও চরম ধূর্ত এক গ্যাংস্টারের উত্থান হয়েছিল নব্বইয়ের দশকে। তার দৌরাত্ম্যে তামাম নর্থ ইন্ডিয়ায় ত্রাহি রব ওঠে। মূলত ওকে কব্জা করতেই গড়া হয় উত্তরপ্রদেশ পুলিশের বহুচর্চিত স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ), যার নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে একটা শব্দ— এনকাউন্টার। মানে, খল্লাস। দুর্ধর্ষ দুশমনকে বাগে আনতে জানকবুল ফোর্সের অসমসাহসী লড়াই ভারতবর্ষের পুলিশি ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে তার এক শ্বাসরোধী দলিল এই বই। ঊর্দির আড়ালে লুকিয়ে থাকা দরদী মুখের উদ্ভাসে বিহ্বল করার আখ্যানও এই বই।
লেখক পরিচিতি :
লেখকের বেড়ে ওঠা ধানবাদ-আসানসোলের খনি তল্লাটে। দামাল শৈশব, কৈশোর, তরুণবেলা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সেরেই সেই যে সাংবাদিকতার পেশায় প্রবেশ, প্রায় সাড়ে তিন দশক পার করে এখনও সেখানে নিয়োজিত। কাজের বাইরে লেখালিখি শুরু পঞ্চাশ উতরে, নিছক খেয়ালের বশে। মূলত কোলবেল্টের মাফিয়া জগৎকে উপজীব্য করে আঁধার দুনিয়ার রোমহর্ষক বাস্তব আখ্যান, আলো-আঁধারি হরেক চরিত্রকে তুলে আনা রচনাগুলি ইতিমধ্যে নজর কেড়েছে, যেমন সমাদৃত হয়েছে সংবাদপত্রের শিরোনাম দখল করা বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার বিবরণ, সাংবাদিকের বিশ্লেষণী দৃষ্টিতে সম্পৃক্ত করা। আড্ডা মারা, বই পড়ার বাইরে প্যাশন বলতে ভ্রমণ, ফুটবল, গণিতচর্চা ও পুরনো ফিল্মি গানা।
| নাম | সূর্যস্নান |
|---|---|
| লেখক | অতনু বন্দোপাধ্যায় |
| প্রকাশনী | Briti Prakashani |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অতনু বন্দোপাধ্যায়
অতনু বন্দোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অতনু বন্দোপাধ্যায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Briti Prakashani
Briti Prakashani প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Briti Prakashani-এর সব বই
