আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
স্বমহিমায় শঙ্কু
লেখক: satyajit ray || সত্যজিৎ রায় || satyajit-ray
প্রকাশনী: Kalpabiswa
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৩৫০৳৪০০-১৩%
সাশ্রয় ৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আমাদের ছোটোবেলা ম্যাজিকাল হয়ে উঠত যে-সব লেখা পড়ে, তার একটা বড়ো অংশই আসত সত্যজিৎ রায়ের কলম থেকে। কিন্তু ২৩শে মে ১৯৯২ সেই গল্পদের আসা থেমে গেল। রয়ে গেল অজস্র ভালোলাগার মুহূর্ত, আর কিছু অসমাপ্ত লেখা।
প্র...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১১০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
আমাদের ছোটোবেলা ম্যাজিকাল হয়ে উঠত যে-সব লেখা পড়ে, তার একটা বড়ো অংশই আসত সত্যজিৎ রায়ের কলম থেকে। কিন্তু ২৩শে মে ১৯৯২ সেই গল্পদের আসা থেমে গেল। রয়ে গেল অজস্র ভালোলাগার মুহূর্ত, আর কিছু অসমাপ্ত লেখা।
প্রোফেসর শঙ্কু'র যে দু'টি লেখা তেমন অসমাপ্ত আকারে পরে প্রকাশিত হয়েছিল, তাদের নিয়ে পাঠকমহলে দীর্ঘদিন চর্চা হয়েছিল। গল্পগুলো এতটাই নেবুলাস তথা সম্ভাবনাময় ছিল যে সত্যজিৎ তাদের ঠিক কোন দিকে নিয়ে যেতেন— সে-বিষয়ে কেউই নিশ্চিত হননি।
ঠিক সেখানেই সুদীপ দেব তাঁর নিবিড় পাঠ, মেধা ও লেখনী নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। কল্পবিশ্ব-তে প্রকাশিত হয়েছিল তাঁর লেখায় সম্পূর্ণ হওয়া সে-দু'টি কাহিনি। তারাই স্থান পেল এই বইয়ের দু'মলাটের মাঝে।
এই বইয়ে আমরা পেলাম~
১. ইনটেলেকট্রন
২. ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা
বাংলা সাহিত্যে অসমাপ্ত লেখাকে সমাপ্ত করার ব্যাপারটা বিশেষ মসৃণ হয় না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর অসমাপ্ত ব্যোমকেশ-আখ্যান 'বিশুপাল বধ' নারায়ণ সান্যালের মতো দক্ষ লেখকের হাতে সমাপ্ত হলেও স্বত্বাধিকারীর আপত্তিতে গ্রন্থবদ্ধ হয়নি। যাঁরা সেটিকে পড়েছেন, তাঁরাও ওটিকে প্যাস্টিশের বদলে ফ্যান-ফিকশন হিসেবেই গ্রহণ করেছেন৷ বঙ্কিমের 'নিশীথ রাক্ষসীর কাহিনি'-র পরিণতি আরও করুণ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে, সত্যজিতের মতো কিংবদন্তি সাহিত্যিকের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে গিয়ে সুদীপ কি সফল হয়েছেন? এই দুটি লেখার অবশিষ্টাংশ কি যথাযথ শঙ্কুর অ্যাডভেঞ্চার হয়ে উঠতে পেরেছে?
নির্দ্বিধায় লিখি, সুদীপ এক্ষেত্রে দুর্দান্তভাবে সফল হয়েছেন। অথচ তিনি সত্যিজিতের অনুকরণ বা হনুকরণ (এপিং) করেননি। যে ট্রোপগুলো আমরা সত্যজিতের লেখায় পাই সেগুলো এড়িয়ে তিনি পরিচ্ছন্ন, কৌতূহলোদ্দীপক, অথচ রুদ্ধশ্বাস কাহিনি বলায় মনোযোগী হয়েছেন।
তার পরেও এই দু'টি লেখার কোথায় সত্যজিৎ থেমেছেন, আর কোথায় সুদীপ শুরু করেছেন— তা আলাদা করা যায় না!
এই অত্যন্ত চমৎকার দু'টি লেখার পরে এসেছে 'পরিশিষ্ট' শীর্ষক অংশ। তাতে স্থান পেয়েছে প্রতিটি শঙ্কু-কাহিনিতে উল্লিখিত ও ব্যবহৃত বিভিন্ন আবিষ্কার— যাদের প্রতিটিই শঙ্কুর নিজস্ব রসবোধ এবং ভাবনার রসে জারিত। দেমু'র 'ফেলুদা ফাইল'-এর স্মৃতি ফিরে এল এই অনন্য অংশটি পড়ে।
যদি আপনি শঙ্কুর অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন, তাহলে এই ছিমছাম, হর্ষমোহন চট্টরাজের প্রচ্ছদ ও অলংকরণে শোভিত বইটি আপনাকে পড়তেই হবে।
সুদীপের লেখায়, হর্ষের আঁকায়, কল্পবিশ্ব-র উদ্যোগে এই বইয়ে শঙ্কু সত্যিই স্বমহিমায় আছেন।
লেখা - ঋজু গাঙ্গুলি
| নাম | স্বমহিমায় শঙ্কু |
|---|---|
| লেখক | satyajit ray || সত্যজিৎ রায় |
| প্রকাশনী | Kalpabiswa || কল্পবিশ্ব |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ১১০ |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
satyajit ray || সত্যজিৎ রায়
satyajit ray || সত্যজিৎ রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
satyajit ray || সত্যজিৎ রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Kalpabiswa || কল্পবিশ্ব
Kalpabiswa || কল্পবিশ্ব প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Kalpabiswa || কল্পবিশ্ব-এর সব বই
