আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
স্বপনকুমার ২০টি গোয়েন্দা উপন্যাস ৪
লেখক: স্বপনকুমার || Swapankumar
প্রকাশনী: devsahityakutir
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
শ্রীস্বপনকুমারের কুড়িটি উপন্যাসের সংকলন যখন কয়েক বছর আগে আমরা প্রথম প্রকাশ করতে শুরু করি তখন একটা আশঙ্কা ছিল, এতদিন যিনি পাঠকের কাছে অনুপস্থিত তাঁর উপন্যাস পাঠককে আজ নতুন করে আকর্ষণ করবে কিনা। কিন্তু ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
শ্রীস্বপনকুমারের কুড়িটি উপন্যাসের সংকলন যখন কয়েক বছর আগে আমরা প্রথম প্রকাশ করতে শুরু করি তখন একটা আশঙ্কা ছিল, এতদিন যিনি পাঠকের কাছে অনুপস্থিত তাঁর উপন্যাস পাঠককে আজ নতুন করে আকর্ষণ করবে কিনা। কিন্তু এই ধরনের তিন-তিনটি সংকলন প্রকাশিত হবার পর আমরা নিঃসন্দেহ যে তাঁর গোয়েন্দা দীপক চ্যাটার্জি এবং সহকারী রতনলাল এখন আর আজকের পাঠকের কাছেও অপরিচিত নয়। বস্তুত এর আগের তিনটি সংকলন নিয়ে পাঠকদের মধ্যে যেরকম কাড়াকাড়ি পড়ে গিয়েছিল এবং পাঠকদের এই বই নিয়ে এত উৎসাহ আমরা লক্ষ করেছি যে এবার এই চতুর্থ খণ্ড প্রকাশ না করেও কোনো উপায় নেই বলেই আমাদের মনে হয়েছে। আসলে সেরা গল্পলেখক যখন গোয়েন্দা কাহিনির ছক কষেন, অনেক চিন্তা করে সমস্যার জট তৈরি করেন এবং শেষে নিপুণ হাতে তা ছাড়ান, মুগ্ধ বিস্ময়ে সেই সঙ্গে এগিয়ে চলা ছাড়া পাঠকের আর গত্যন্তর থাকে না। আরো একটা কথা, উপন্যাসগুলি ছিল আকারে ছোট, তাই এক-একটি উপন্যাস পড়ে শেষ করতে সময়ও বেশি লাগে না। আজ এই ব্যস্ততার দিনে এরকম উপন্যাসই বেশি উপযোগী। লেখকের এই উপন্যাসগুলি দীর্ঘদিন আগে আমাদের প্রকাশনা থেকে নিয়মিত প্রকাশিত হত। সে সময়ে এর কী আকর্ষণ ছিল তার সাক্ষী আজও কিছু প্রবীণ পাঠক নিশ্চয়ই আছেন। আমরা নিঃসন্দেহ গল্প চয়নের সেই জাদু এবং পাঠককে সম্মোহিত করার মন্ত্র এখনও হারিয়ে যায়নি। নতুন কালের পাঠক পুরোনো এই লেখককে আগের মতোই বরণ করে নেবেন।
| নাম | স্বপনকুমার ২০টি গোয়েন্দা উপন্যাস ৪ |
|---|---|
| লেখক | স্বপনকুমার |
| প্রকাশনী | devsahityakutir || দেব সাহিত্য কুটির |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
স্বপনকুমার
স্বপনকুমার-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
স্বপনকুমার-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

devsahityakutir || দেব সাহিত্য কুটির
devsahityakutir || দেব সাহিত্য কুটির প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
devsahityakutir || দেব সাহিত্য কুটির-এর সব বই
