আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
স্যমন্তক মণির সন্ধানে
লেখক: অমিত দত্ত || Amit Dutta
প্রকাশনী: khoai || খোয়াই পাবলিশিং হাউস
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
প্রচ্ছদ শিল্পী : সুপর্বা দাস
ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের মাঝে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। সেই দ্বারকাতে একজন রাজা থাকতেন, তাঁর নাম সত্রাজিৎ।
রাজা সত্রাজিৎ সূর্য উপাসক ছিলেন। তাঁর উপাসনায় সূর্যদেব সন্তুষ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
প্রচ্ছদ শিল্পী : সুপর্বা দাস
ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের মাঝে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। সেই দ্বারকাতে একজন রাজা থাকতেন, তাঁর নাম সত্রাজিৎ।
রাজা সত্রাজিৎ সূর্য উপাসক ছিলেন। তাঁর উপাসনায় সূর্যদেব সন্তুষ্ট হয়ে তাঁকে একটি মণি উপহার দেন যেটির নাম স্যমন্তক মণি। এই মণি তীব্র উজ্জ্বল ছিল এবং এটি প্রতিদিন তার প্রভুর জন্য বিপুল পরিমাণ সোনা উৎপাদন করত। এই মণিটি নিয়ে ভাগবতে ঘটনার ঘনঘটা আছে, এমনকি এই মণির সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ আছে, আছে তাঁর অপবাদের সাথে লড়াই। দ্বারকার সাগরে নিমজ্জিত হওয়ার সাথে সাথেই এই মণিটিরও অন্তর্ধান ঘটে। না, একটু ভুল বলা হল, এটি আবির্ভূত হবে, হবে পাঁচ হজার বছর বাদে বর্তমান ভারতে।
বিংশ শতাব্দীতে দ্বারকা নগরী পুনরুদ্ধারের অনেক অভিযান হয়, সেইরকম একটি অভিযানের অংশ ছিলেন অচ্যুত গোস্বামী, ইনি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া থেকে। তাঁরই এক সহকর্মী ছিলেন মোহনলাল দেশাই, একজন গুজরাতী মানুষ। সাথে ছিলেন হিমাদ্রি বর্মা। অচ্যুতবাবু অবসর কাটান ট্রেকিং করে। সঙ্গে থাকে তাঁর ভাইপো অংশু। মাঝে পনেরো ষোলো বছর কেটে গেছে।
অচ্যুতবাবুর এই আপাত শান্তিপূর্ণ জীবনে হঠাৎ আলোড়ন নেমে আসে, নেমে আসে মুম্বইতে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে। একে একে জড়িয়ে পড়েন তিনি, তাঁর ভাইপো, মোহনলাল, হিমাদ্রি বর্মা এবং অত্যন্ত বিস্ময়করভাবে তিনি এবং তাঁর সাথে সাথে অনেকেই দেখতে পান কীভাবে একটি মিথ সত্যরূপে সামনে এলো, শুধু তাই নয় তা ভারতে ভীষণ, গভীর দুর্যোগের সূচনা করল। তাঁদের সামনে উপস্থিত হল একটি গোপন সংগঠন এবং তার সর্বময় কর্তা দিবাকরানন্দ যিনি একজন উচ্চ মার্গের যোগীও বটে, সাথে সাথেই সংহারের সহযোগী হিসাবে হাজির হল মাওবাদী, বিদেশী শক্তি এবং কিছু লোভী মানুষ। অচ্যুতবাবু কি পারবেন এই ভয়ঙ্কর অপশক্তির সাথে লড়াই করে দেশকে বাঁচাতে ? ভগবান শ্রীকৃষ্ণ কি আবার আবির্ভূত হবেন ধরাধামে ? স্যমন্তক মণিরই বা কী ভূমিকা এই সামগ্রিক ঘটনাপ্রবাহে ? সব কিছুরই উত্তর লুকিয়ে আছে এই অদ্ভুত উপন্যাসে যার নাম ‘স্যমন্তক মণির সন্ধানে’।
| নাম | স্যমন্তক মণির সন্ধানে |
|---|---|
| লেখক | অমিত দত্ত |
| প্রকাশনী | khoai || খোয়াই পাবলিশিং হাউস |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অমিত দত্ত
অমিত দত্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অমিত দত্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

khoai || খোয়াই পাবলিশিং হাউস
khoai || খোয়াই পাবলিশিং হাউস প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
khoai || খোয়াই পাবলিশিং হাউস-এর সব বই