আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সিলেবাসে নেই
লেখক: অংশুমান ভৌমিক || Anshuman Bhowmik
প্রকাশনী: Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭৯০৳৯০০-১২%
সাশ্রয় ৳১১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এক ফালি কাগজ বই তো নয়। কিন্তু উঠতি বয়সের ছেলেমেয়েদের কাছে টিসি অজানা উড়ন্ত এক জুজু। কতক বুঝে কতক না-বুঝে এই টিসি-র ভয়ে সিঁটিয়ে থাকত সবাই। এখনও থাকে। মাস্টারমশাই মনে করার চেষ্টা করলেন এই পনেরো বছরে এই ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এক ফালি কাগজ বই তো নয়। কিন্তু উঠতি বয়সের ছেলেমেয়েদের কাছে টিসি অজানা উড়ন্ত এক জুজু। কতক বুঝে কতক না-বুঝে এই টিসি-র ভয়ে সিঁটিয়ে থাকত সবাই। এখনও থাকে। মাস্টারমশাই মনে করার চেষ্টা করলেন এই পনেরো বছরে এই ইশকুলে শান্তিমূলক ব্যবস্থা হিসেবে টি সি-র প্রয়োগ হয়েছে একবারই। কিন্তু কোনও না কোনও ক্লাসরুমে টি সি-র প্রসঙ্গ উত্থাপিত হয়নি এমন দিন বুঝি একটাও যায়নি।
নিখিলেশবাবুর গায়ে কালি ছিটোনো হয়েছিল। নিজের চোখেই দেখেছিলেন মাস্টারমশাই। কে ছিটিয়েছিল? তথ্যপ্রমাণ ছিল না। প্রিটেস্টের খাতা দেখাচ্ছিলেন ঊনষাটের প্রবীণ। তাঁর টেবিল ঘিরে দাঁড়িয়েছিল জনা কুড়ি ছেলে। তাদের কেউ হবে। সব ব্যাটাকে ছেড়ে বেঁড়ে ব্যাটাকে ধর। ডানপিটে ছেলে হিসেবে ইমতিয়াজের নামডাক ছিল। ইশকুলে ঢুকেই টুয়েলভের দাদাদের সঙ্গে মারপিট করে সংবাদ শিরোনামে আসে সে। একদিন টিফিনের সময় ক্লাস সেভেনের এক দঙ্গল ছেলে কাঁদতে কাঁদতে নালিশ ঠুকেছিল ইমতিয়াজদাদার নামে। তারা নাকি ক্যামবিস বলে ক্রিকেট খেলছিলা। ইমতিয়াজ নাকি কী করে পুল মারতে হয় শেখানোর নাম করে এমন ব্যাট হাঁকড়েছে যে বল ইশকুলের তেতলার ছাদে উঠে গেছে নাকি রাসবিহারী অ্যাভেনিউর ট্রামলাইনে গড়াগড়ি খাচ্ছে কেউ জানে না। অভিযুক্তকে ডেকে পাঠানো হল। এক হাত লম্বা জিভ কেটে ইমতিয়াজ বলেছিল, 'সরি স্যার!'
ইশকুল তো শুধুই ইট কাঠ কংক্রিট নয়, বা পাশ-ফেলের উপলক্ষ নয়। ইশকুল এক জীবন্ত স্পন্দমান অস্তিত্ব। তার একদিকে মাস্টারমশাই-দিদিমণিরা। অন্যদিকে ছেলেমেয়েরা, তাদের বাবা-মায়েরা। এই বাংলার এই সময়ের ইশকুলের বাইরেটাই সবাই দেখে। শোনে। তাদের অন্দরমহলের কথা সচরাচর লেখা হয় না। কত অজানা গল্প, কত দুরন্ত গুজব, কত অচিন রহস্য, কত অদ্ভুত শিহরণ ঘিরে আছে একেকটা ইশকুলকে। সহানুভূতি নিয়ে দেখলে, সংবেদী মন দিয়ে ভাবলে এইসব হাঁড়ির খবর খুলে দিতে পারে অনেক অবাক পৃথিবীর জানলা।
'সিলেবাসে নেই' এমনই কিছু জানলার ঠিকানা।
| নাম | সিলেবাসে নেই |
|---|---|
| লেখক | অংশুমান ভৌমিক |
| প্রকাশনী | Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী |
| ভাষা | Bengali |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
অংশুমান ভৌমিক
অংশুমান ভৌমিক-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
অংশুমান ভৌমিক-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ritobak Prakashani || ঋতবাক প্রকাশনী-এর সব বই
